Breaking News

রাজনীতি

ধর্মতলার সভার ভাষণ ঘিরে বিতর্ক, ‘একটা কমিউনিটি যখন…’ মন্তব্যে মমতার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ফের আইনি অস্বস্তিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ধর্মতলায় আয়োজিত একটি সভা থেকে ‘উস্কানিমূলক’ এবং ‘বিভ্রান্তিকর’ ভাষণ দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হল হেয়ার স্ট্রিট থানায়। এই বছরের শুরুর দিকেই ভোটের আবহে ধর্মতলার মঞ্চ থেকেই ওই বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছিল মমতাকে। মঞ্চ থেকেই বলেছিলেন, “আমরা …

Read More »

জাল সই কাণ্ডে টানা সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ!ভবানী ভবন থেকে সোজা মমতার বাড়িতে অভিষেক,ফের তলব ১৪ জুন

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার গভীর রাতে ভবানী ভবন থেকে বেরিয়ে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেখান থেকে তিনি সরাসরি যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। রাতেই সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।ভবানী …

Read More »

২০০-র বেশি নতুন বিধায়ক, তাই বিশেষ প্রশিক্ষণ! ১০০ দিনের মধ্যে ‘পেপারলেস’ বিধানসভার রোডম্যাপ জানালেন স্পিকার রথীন্দ্র বসু

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সংসদ এবং সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভাকে ‘ডিজিটাল প্ল্যাটফর্ম’ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার কেন্দ্রীয় প্রকল্প ‘নেভা’-য় আগেই শামিল হয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে পালাবদলের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সেই প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী দিনে এ রাজ্যের বিধানসভার কাজকর্মও ‘পেপারলেস’ হবে বলে জানালেন …

Read More »

সরকারি হাসপাতালে বেড নেই? এবার বেসরকারিতেই মিলবে বিনামূল্যে চিকিৎসা, ১০% শয্যা সংরক্ষণের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার দুরবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠেছে। আরজি কর-কাণ্ডের পর সেই সংকট আরও স্পষ্টভাবে সামনে আসে। সরকারি হাসপাতালে শয্যার অভাব, রেফার রোগ এবং দালালচক্রের অভিযোগে সাধারণ মানুষের আস্থা অনেকটাই নড়বড়ে হয়েছে। সেই পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবার হাল ফেরানো এখন নতুন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের অন্যতম বড় …

Read More »

ঋতব্রতের মনোনয়ন নিয়ে আইনি লড়াই, বিরোধী দলনেতা নির্বাচন কি কয়েকজন বিধায়কের সিদ্ধান্তে সম্ভব? প্রশ্ন কল্যাণের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিধানসভার বিরোধী দলনেতা পদকে কেন্দ্র করে রাজনৈতিক ও আইনি লড়াই আরও তীব্র হল। রাজ্যের বিরোধী দলনেতা কে হবেন, সেই সিদ্ধান্ত নেবে তৃণমূল। দলের প্রতীকে জয়ী কয়েক জন বিধায়ক সেই সিদ্ধান্ত নেবেন না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে যে মামলা হয়েছিল, …

Read More »

আদালতের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের আগেই ভবানী ভবনে অভিষেক, সই জাল কাণ্ডে শুরু CID-র জিজ্ঞাসাবাদ!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নির্ধারিত সময়সীমার আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিট নাগাদ তাঁর কনভয় সিআইডি সদর দফতরে পৌঁছয়। সেখানে উপস্থিত সাংবাদিকদের কোনও প্রতিক্রিয়া না জানিয়েই তিনি প্রথমে ভবনের ভিতরে প্রবেশ করেন। পরে নিয়ম মেনে প্রধান ফটকে এসে …

Read More »

নতুন করের বোঝা নয়, বকেয়া রাজস্ব আদায়েই ভরসা! অর্থ দপ্তরের দায়িত্ব নিয়েই বড় ঘোষণা স্বপন দাশগুপ্তের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের প্রথম বিজেপি সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর পশ্চিমবঙ্গের আর্থিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়েছেন, সাধারণ মানুষের উপর নতুন করে করের বোঝা চাপানোর বদলে রাজস্ব আদায়ের ঘাটতি দূর করা এবং বিভিন্ন ক্ষেত্রে থাকা ‘লিকেজ’ বন্ধ করাই হবে সরকারের প্রধান লক্ষ্য। …

Read More »

হকার উচ্ছেদ বন্ধ রাখতে অন্তবর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের!১৭ জুন পর্যন্ত স্বস্তিতে ব্যবসায়ীরা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আপাতত হকার উচ্ছেদ বন্ধ রাখতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর রেলের হাতে থাকা জমিতে হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে ৷ আদালতের নির্দেশ ১৭ জুন পর্যন্ত উচ্ছেদ স্থগিত রাখতে হবে ৷ এই সময়ের মধ্যে এ ব্যাপারে কোনও উদ্যোগ নেওয়া যাবে না …

Read More »

তৃণমূলে কি বাড়ছে বিদ্রোহ? ‘৬৪ পেরিয়েছে সংখ্যা, আমরা কংগ্রেসে মিশছি না, আমরাই আসল তৃণমূল’—বিস্ফোরক ঋতব্রত!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দিল্লিতে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে তৃণমূলের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান এবং দলের অন্দরের সমীকরণ নিয়ে। এই আবহেই বুধবার বিধানসভার সামনে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, …

Read More »

শুভেন্দু সরকারের মেগা দফতর বণ্টন ঘোষণা!অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষায় জগন্নাথ, শিল্পের দায়িত্বে তাপস— মন্ত্রিসভায় কার হাতে কোন দফতর,প্রকাশ্যে সম্পূর্ণ তালিকা

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত হয়ে গেল নবগঠিত শুভেন্দু অধিকারী সরকারের মন্ত্রিসভার দফতর বণ্টন প্রক্রিয়া ।স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, অর্থমন্ত্রী হলেন স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষা সামলাবেন জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মন স্কুলশিক্ষা মন্ত্রী। শিল্পমন্ত্রী হলেন তাপস রায়, পর্যটন ও পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ, মনোজ ওরাওঁ বনমন্ত্রী, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল।গত …

Read More »