Breaking News

রাজনীতি

কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমায় মৃত্যু ১০ বছরের এক শিশু কন্যার! পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা :- উপনির্বাচনের জয়ের আনন্দ বদলে গেল বিষাদে| সোমবার কালীগঞ্জ বিধানসভা উপ নির্বাচনের গণনা ছিল। ফলাফল প্রকাশের পর তৃণমূলের তরফে বিজয় মিছিল করা হয়। অভিযোগ, সেই বিজয় মিছিল থেকে ছোড়া সকেট বোমাতে মোলান্দিতে তামান্না খাতুন নামে ১০ বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে।জানা গিয়েছে, কালীগঞ্জ থানা এলাকার মোলান্দি এলাকা দিয়ে …

Read More »

বিধানসভায় ধুন্ধুমার! অগ্নিমিত্রা-শঙ্কর-সহ ৪ বিজেপি বিধায়ক সাসপেন্ড,বের করা হল মার্শাল দিয়ে

প্রসেনজিৎ ধর, কলকাতা :-বিধানসভায় গোলমালের জেরে বিজেপির চার বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যসচেতক শঙ্কর ঘোষের পাশাপাশি বিধায়ক মনোজ ওরাঁও, দীপক বর্মন এবং অগ্নিমিত্রা পাল সাসপেন্ড হয়েছেন বলে জানা গিয়েছে।রীতিমতো মার্শাল ডেকে তাঁদের অধিবেশন কক্ষের বাইরে বের করে দেওয়া হয়। বাইরে বেরিয়ে ফের অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা। কেউ …

Read More »

আদালত অবমাননা মামলায় স্বস্তিতে কুণাল ঘোষ!’রুল জারি করার এক্তিয়ারই নেই এই বেঞ্চের’,কুণালের মামলায় বড় প্রশ্ন কল্যাণের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আদালত অবমাননা মামলায় স্বস্তি পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। জানা গিয়েছে, তৃণমূল নেতার নিয়মিত ব্যক্তিগত হাজিরা আপাতত রদ করল কলকাতা হাইকোর্ট। বিশেষ বেঞ্চের রুল জারি করার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন কুণাল ঘোষের আইনজীবী। আগামী ৩০ জুন সোমবার মামলার পরবর্তী শুনানি। আদালত অবমাননা মামলায় কুণাল ঘোষের …

Read More »

বিমানবন্দরের ২০ কিমির মধ্যে কোনও উঁচু বাড়িতে এখনই অনুমোদন নয়,নয়া নির্দেশ জানালেন ফিরহাদ হাকিম!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আমদাবাদে বিমান দুর্ঘটনার পর থেকেই আলোচনা শুরু হয়েছিল কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকার উঁচু বাড়িগুলি নিয়ে। সে ব্যাপারেই এবার বড় সিদ্ধান্ত নিল কলকাতা পৌরসভা। কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় উঁচু বহুতলের অনুমতি এখনই দেওয়া হবে না, জানিয়ে দিয়েছেন রাজ্যের পৌর ও নগরোন্নয় মন্ত্রী ফিরহাদ হাকিম |এতদিন বিমানবন্দর …

Read More »

ভবানীপুরে নাটকীয় পরিস্থিতি!রাস্তাতেই দেখা করলেন প্রতিবাদী চিকিৎসক,সুকান্তদের গাড়িতে তুলে লালবাজারে আনে পুলিশ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নিজেদের গাড়িতে তুলে নিয়ে গেল পুলিশ। ভবানীপুরে চিকিৎসক রজত শুভ্র বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন সুকান্ত মজুমদার। সেখানেই বাধা পান সুকান্ত। এরপর চিকিৎসক রজতশুভ্র বন্দোপাধ্যায় নিজে বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় সুকান্তর সঙ্গে দেখা করেন। এসবের মধ্য়েই পুলিশ সুকান্ত মজুমদারকে নিজেদের …

Read More »

হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের! চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতার নির্দেশিকায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বজায় থাকবে বলে জানিয়েছেন বিচারপতি। রাজ্যকে ৪ সপ্তাহে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আর তার পরের দু’সপ্তাহের মধ্যে …

Read More »

শুক্রবারও উত্তপ্ত বিধানসভার অধিবেশন!সিঁড়িতে অবস্থান বিক্ষোভ বিরোধীদের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বৃহস্পতিবার বিধানসভায় সেল ট্যাক্স বিলে বিরোধীরা বক্তব্য রাখার পর মন্ত্রী বক্তব্য রাখতে গেলে সব বিজেপি বিধায়ক কক্ষ ত্যাগ করেন। এই ঘটনার পর অধ্যক্ষ বিরোধী বিধায়কদের সমস্ত বক্তব্য রেকর্ড থেকে মুছে দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই সময় তৃণমূলের বিধায়করা জানিয়েছিলেন, এভাবে যদি নিজের বক্তব্যের পর বিরোধী সদস্যরা মন্ত্রীর …

Read More »

আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে আক্রান্ত সুকান্ত! ১০০ দিনের কাজের টাকার দাবিতে স্থানীয়দের বিক্ষোভ,উত্তপ্ত বজবজে নামল ব়্যাফ

প্রসেনজিৎ ধর :- বজবজে গিয়ে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার| ১০০ দিনের কাজের টাকার দাবিতে স্থানীয়দের বিক্ষোভ। বিজেপি রাজ্য সভাপতিকে ‘চোর’ স্লোগান | গোষ্ঠী সংঘর্ষে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে নিজেই আক্রান্ত হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। একশো দিনের কাজের বকেয়া টাকা চেয়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। সুকান্তকে লক্ষ্য …

Read More »

ওবিসি সংরক্ষণ: কলকাতা পুরুসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করল হাইকোর্ট! প্রকাশ করতে হবে নতুন বিজ্ঞপ্তি

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- কলকাতা পুরসভায় সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে বলল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দের নির্দেশ, ওই নিয়োগের জন্য শূন্যপদ কলকাতা পুরসভা পাঠাবে পুর ও নগরোন্নয়ন দফতরকে। সাত দিনের মধ্যে ওই বিষয়ে অনুমতি দিতে হবে দফতরকে। সেই মোতাবেক নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করবে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস …

Read More »

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বাড়ছে উদ্বেগ!এয়ারলিফট করে দিল্লির এইমসে প্রাক্তন বিচারপতি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় দিল্লি এইমসে। তিনি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক এবং তিনি ‘লো ফ্লো অক্সিজেন সাপোর্ট’-এ ছিলেন। গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সেপসিসে ভুগছেন। …

Read More »