Breaking News

অ্যান্টিলিয়ায় মুকেশ আম্বানির সঙ্গে মুখোমুখি শুভেন্দু, বাংলায় বড় বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে কী আলোচনা হল? বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

দেবরীনা মণ্ডল সাহা :-বাংলায় নতুন বিনিয়োগ টানার লক্ষ্যে শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখছে রাজ্য সরকার। সেই উদ্যোগের অংশ হিসেবেই সোমবার মুম্বইয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আম্বানি পরিবারের বাসভবন অ্যান্টিলিয়ায় এই সাক্ষাৎ হয়। সেখানে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানিও। আম্বানি পরিবারের গণেশ …

Read More »

এফআইআর খারিজ তো নয়ই, মিলল না রক্ষাকবচও! হাইকোর্টে বড় ধাক্কা ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলের

প্রসেনজিৎ ধর, কলকাতা :-বীরভূমের ব্যবসায়ী তথা তৃণমূল-ঘনিষ্ঠ বলে পরিচিত টুলু মণ্ডলের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিলের পাশাপাশি গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন টুলু। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদন খারিজ করে দিয়েছেন। টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে পুলিশি তল্লাশির পর বিপুল পরিমাণ …

Read More »

৪০০-র বেশি কলেজের পরিচালন সমিতির সভাপতিদের নিয়ে বৈঠক, ‘রাজনীতি-মুক্তি’ থেকে বেআইনি কাজ—কড়া নির্দেশ পদ্ম নেতৃত্বের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার বার্তা আগেই দেওয়া হয়েছিল। এবার কলেজগুলির নবনিযুক্ত পরিচালন সমিতির সভাপতিদের নিয়ে বৈঠক করে সেই অবস্থান আরও এক বার স্পষ্ট করল বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার জাতীয় গ্রন্থাগারের একটি প্রেক্ষাগৃহে আয়োজিত বৈঠকে কলেজগুলির পরিচালন সমিতির কাজ ও দায়িত্ব নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে শিক্ষাঙ্গনে …

Read More »

অভিষেকের বাড়ির গার্ডরেলে গাড়ির ধাক্কা, চাকরি হারিয়েছিলেন পুলিশকর্মী! ৪ সপ্তাহের মধ্যে পুনর্বহাল নিয়ে সিদ্ধান্তের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:- একটি গাড়ি সরাতে গিয়ে ভুল করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনের গার্ডরেলে ধাক্কা। সেই ঘটনাকে কেন্দ্র করে চাকরি খোয়াতে হয়েছিল কলকাতা পুলিশের এক গাড়িচালককে। এবার তাঁকে চাকরিতে পুনর্বহাল করার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থপ্রতিম …

Read More »

মুকুন্দপুরে পার্টি অফিস দখল ঘিরে ভরসন্ধ্যায় ধুন্ধুমার! তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ডিম-ইট বৃষ্টি, উপাসনা চৌধুরীর উপর হামলার অভিযোগ

প্রসেনজিৎ ধর, কলকাতা :-পার্টি অফিসের দখলকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে উঠল মুকুন্দপুর। সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি ও মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। দু’পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি ও হাতাহাতি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, একে অপরের দিকে ছোড়া হয় ইট ও ডিম। দু’পক্ষের তরফেই পাল্টাপাল্টি ‘চোর চোর’ স্লোগান ওঠে। …

Read More »

লেনিন-মার্কসের নামে রাস্তা বদলের প্রস্তাব! নতুন দায়িত্ব নিয়েই পুরসভায় বসে বড় ইঙ্গিত কার্তিক মহারাজের

প্রসেনজিৎ ধর, কলকাতা :-কলকাতা পুরসভায় এবার থেকে নির্দিষ্ট ঘরেই বসবেন রাজ্য সরকারের তৈরি রাস্তা, সেতু ও জনবহুল স্থানের নামকরণ-পর্যালোচনা কমিটির চেয়ারম্যান স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, যিনি কার্তিক মহারাজ নামে পরিচিত। সোমবার পুরসভা ভবনে নিজের নতুন দফতরে বসেই কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে মুখ খুলেছেন তিনি। ফলে শহরের বেশ …

Read More »

বিনিয়োগ টানতে মুম্বইয়ে শুভেন্দু! মুকেশ আম্বানির সঙ্গে বৈঠকের সম্ভাবনা, বাংলায় শিল্পের নতুন দরজা খোলার চেষ্টা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বাংলায় বড় শিল্প বিনিয়োগ টানার লক্ষ্যে এবার মুম্বই সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবারই মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। শিল্পমহলের নজর এখন তাঁর এই সফর ঘিরে। কারণ, সফরে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ এবং রিলায়েন্সের ব্যবসায়িক পরিধি সম্প্রসারণ নিয়েই মূলত …

Read More »

সিনেমা চলাকালীন মহিলাকে অশালীন মন্তব্যের অভিযোগ! কসবার অ্যাক্রোপলিস মলে গ্রেফতার ৬

প্রসেনজিৎ ধর, কলকাতা :-স্বামী ও বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গিয়ে কলকাতার কসবার অ্যাক্রোপলিস মলে শ্লীলতাহানির শিকার হওয়ার অভিযোগ তুললেন বাঁশদ্রোণীর এক মহিলা চিকিৎসক। তাঁর অভিযোগের ভিত্তিতে ছ’জনকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। অভিযোগ, ঘটনার সময় অভিযুক্তদের সঙ্গে পুলিশেরও তর্কাতর্কি হয়। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। অভিযোগকারিণীর দাবি, স্বামী …

Read More »

নীল-সাদায় নতুন পরিচয়! মমতার তৃণমূলের প্রতীক এবার ‘ফুটবলার’, নেতা-কর্মীদের দিলেন বড় নির্দেশ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-২০২১-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রচারে গিয়ে হুইলচেয়ারে বসে হাতে ফুটবল নিয়ে জনসংযোগ করতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাঁচ বছর পর সেই ফুটবলই যেন নতুন রাজনৈতিক পরিচয়ের প্রতীক হয়ে সামনে এল। নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশে পুরনো দলের নাম ও ‘জোড়া ঘাসফুল’ প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞার পর নতুন নাম …

Read More »

মিলল না জামিন, ১৪ দিনের জেল হেফাজত! নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ৩ অক্টোবর পর্যন্ত জেলে রাখার নির্দেশ আদালতের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিনের আবেদন খারিজ করে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল হলদিয়া আদালত। শনিবার আদালতে তাঁকে হাজির করানো হলে এই নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে খেজুরি থানায় দায়ের হওয়া অন্য একটি মামলায় আগামী সোমবার মিলনকে কাঁথি আদালতে হাজির …

Read More »