প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাজ্যে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের তৎপরতা বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষকে পুনরায় তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী সোমবার, ২৫ মে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে তাঁকে হাজির হওয়ার জন্য স্পষ্ট নির্দেশ দিয়ে নোটিস পাঠানো হয়েছে| পরপর …
Read More »‘১৭ বছরের ঋণ শোধ করবে সরকার’! শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গকে বিশেষ অগ্রাধিকারের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
দেবরীনা মণ্ডল সাহা :-শিলিগুড়ি পৌঁছে উত্তরবঙ্গের মানুষকে প্রণাম করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | প্রতি মাসে উত্তরবঙ্গে এবার থেকে খোদ মুখ্যমন্ত্রী হাজির হবেন। উন্নয়নের কর্মযজ্ঞ খতিয়ে দেখবেন তিনি। শুধু তাই নয়, প্রতি সপ্তাহে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও উত্তরকন্যায় বসবেন। সেখানে উন্নয়নের কাজকর্ম দেখাশোনার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও দেখা করে তাঁদের দাবিদাওয়া-কথা …
Read More »আর ‘তোষণ’ নয়, সীমান্তে কড়াকড়ি! বিএসএফ-কে ২৭ কিমি জমি হস্তান্তর রাজ্যের, শুরু অনুপ্রবেশ বিরোধী অভিযান
প্রসেনজিৎ ধর:- ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর হাতে জমি হস্তান্তরের ঐতিহাসিক মুহূর্তেই পূর্বতন সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী এবং বিএসএফের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে আয়োজিত হাইপ্রোফাইল বৈঠকে সীমান্ত জেলাগুলির সমন্বয় এবং অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো নিয়ে একগুচ্ছ ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান তিনি।বুধবার থেকেই কেন্দ্রের নির্দেশিকা মেনে ‘পুশব্যাক’ …
Read More »হাওড়া-শিয়ালদহে হকার উচ্ছেদে ক্ষোভ! ‘বুলডোজার সংস্কৃতি’র প্রতিবাদে ২১ মে রাজপথে তৃণমূল
প্রসেনজিৎ ধর,কলকাতা :-রাজ্যে বিজেপি ক্ষমতা আসার পর থেকে একের পর এক অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই সব নির্মাণের উপর চলছে বুলডোজার। পালাবদলের পর রেলের জায়গায় দখলদার সরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে অভিযান চালিয়ে দখলদারদের অবৈধ, অস্থায়ী ঝুপরি ভেঙে ফেলা হয়েছে। এভাবে হকারদের …
Read More »সাজছে উত্তরকন্যা, প্রস্তুতি তুঙ্গে! প্রথম উত্তরবঙ্গ সফরে প্রশাসনিক ঝাঁঝ বাড়াতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
দেবরীনা মণ্ডল সাহা :- পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে আসছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার তাঁর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।জানা গিয়েছে, সামনে বর্ষা তাই বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পেতে চলেছে বন্যা, হড়পা বান, ভূমিধস ও নদীভাঙনের মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা। …
Read More »‘নীতি বদলের চাপ দেওয়া হচ্ছিল’! বিস্ফোরক অভিযোগ তুলে পদত্যাগ ফিরহাদ-ঘনিষ্ঠ দেবলীনা বিশ্বাসের
প্রসেনজিৎ ধর, কলকাতা :- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ও তাঁর পরিবারের ১৭টি সম্পত্তিতে নোটিস পাঠিয়েছে পুরসভা। পরদিনই কলকাতা পুরসভার ৯ নম্বর বরো চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা। দলের ফোন করে বরো চেয়ারপার্সনকে চাপ দেওয়ার অভিযোগ চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাসের। দলের বিরুদ্ধে অভিযোগ তুলে পদত্যাগপত্র পাঠালেন তৃণমূলের বরো চেয়ারপার্সন। যদিও কাউন্সিলর হিসেবে কাজ চালিয়ে …
Read More »মেট্রোয় ফের মৃত্যুঝাঁপের চেষ্টা! মাস্টারদা সূর্য সেন স্টেশনে থমকাল পরিষেবা, দুর্ভোগে যাত্রীরা
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মঙ্গলবার কলকাতা মেট্রোয় আবার লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। সন্ধ্যায় ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর) মাস্টারদা সূর্য সেন স্টেশনে এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর। তার জেরে ব্যস্ত সময়ে ব্যাহত হয় পরিষেবা। এই ঘটনার কারণে পুরোপথে আপাতত পরিষেবা মিলছে না।জানা …
Read More »‘বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিক, তবু মাথা নত করব না’, পুরসভার নোটিস নিয়ে শুভেন্দু সরকারকে কড়া চ্যালেঞ্জ অভিষেকের!
প্রসেনজিৎ ধর, কলকাতা :- নতুন করে চর্চায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি বাড়ি। একটি হরিশ মুখার্জী রোডের শান্তিনিকেতন, অন্যটি কালীঘাট রোডের। কারণ, পুরসভার নোটিস। অবশেষে এনিয়ে মুখ খুললেন অভিষেক। মঙ্গলবার বিকেলে বিধায়কদের বৈঠকে তিনি বলেন, “আমার বাড়ি ভেঙে দিক, নোটিস পাঠাক। আমি এসবের কাছে মাথা নত করব না।” …
Read More »বিরোধী দলনেতার ঘর না পেয়ে ক্ষোভ শোভনদেবের, বিধানসভায় বাড়ল রাজনৈতিক চাপানউতোর!
প্রসেনজিৎ ধর, কলকাতা :-বালিগঞ্জের প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচিত করা হলেও, বিধানসভায় তাঁর বসার ঘর পাওয়া নিয়ে তৈরি হলো তীব্র আইনি ও রাজনৈতিক জটিলতা। সোমবারও বিধানসভার বিরোধী দলনেতার ঘরটি তালাবন্ধই রইল। এই ঘটনার নেপথ্যে উঠে এসেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি, যাকে কোনোভাবেই …
Read More »উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর, তা খারিজ চেয়ে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়! আগাম জামিনের আবেদনও জমা
নিজস্ব সংবাদদাতা :-কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় |ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সেই এফআইআরকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।তৃণমূল শিবিরের স্পষ্ট অভিযোগ, নতুন সরকারের জমানায় রাজ্যজুড়ে তীব্র ‘রাজনৈতিক প্রতিহিংসা’ চালানো হচ্ছে। তারই অঙ্গ হিসেবে দলের …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal