Breaking News

আরজি করে দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জগঠন!২২ জুলাই থেকে বিচার শুরু

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হল আলিপুর সিবিআই আদালতে| অভিযুক্তদের মধ্যে রয়েছেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দুর্নীতি দমন আইনের অধীনে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আগামী ২২ জুলাই থেকে মামলার বিচারপর্ব শুরু …

Read More »

শমীক জমানায় ‘স্বমহিমা’য় দিলীপ ঘোষ!১৮ জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ পেলেন বিজেপি নেতা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-অবশেষে সব জল্পনার অবসান। আগামী ১৮ জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণ পেলেন একসময়ের দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ। দুর্গাপুরের সভাতে দিলীপের থাকার আভাস আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য। এরই মধ্যে সোমবার দিলীপের কাছে পৌঁছে গেল আমন্ত্রণপত্র। গত ২৯ মে রাজ্যে এসে …

Read More »

নবান্ন অভিযানে দফায় দফায় উত্তেজনা, শিবপুর পুলিশ লাইনে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে চাকরিহারাদের প্রতিনিধি দল!

নিজস্ব সংবাদদাতা কলকাতা :-সকাল থেকে ‘যোগ্য’ চাকরিহারাদের নবান্ন অভিযান উত্তাপ বাড়িয়েছিল। দীর্ঘ সময় পর চাকরিহারারা দাবি করেছিলেন তাঁদের নবান্নে প্রবেশ করার অনুমতি মিলেছে। সেই প্রেক্ষিতে শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে ২০ জনের প্রতিনিধি দল তৈরি হয়েছিল। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, নবান্ন নয়, শিবপুর পুলিশ লাইনে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করছে চাকরিহারাদের …

Read More »

নদীবক্ষে থার্মোকল আঁকড়ে বাঁচার আপ্রাণ চেষ্টা! মেটিয়াবুরুজে ৬ জনকে উদ্ধার করলেন এএসআই

প্রসেনজিৎ ধর, হুগলি :- দল বেঁধে হুগলি নদীতে স্নান করতে গিয়ে বিপাকে পড়েছিল ৬ নাবালক। জলের স্রোতে ভেসে যাচ্ছিল তারা। কলকাতা পুলিশের এএসআই মানিক দের তৎপরতায় প্রাণে বেঁচেছে ৬ জনই।রবিবার দুপুর আড়াইটের পরের ঘটনা। ছয় নাবালক মেটিয়াবুরুজের বাসিন্দা। বিচালি ঘাটে স্নান করতে গিয়েছিল তারা। ওই সময়ে নদীর ধারে টহলদারির দায়িত্বে …

Read More »

জমি বিবাদ নাকি প্রেম-প্রতিহিংসা? মালদহে খুনে গ্রেফতার মোট চার

প্রসেনজিৎ ধর :-মালদহে তৃণমূল নেতাকে পিটিয়ে এবং কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার হলেন চার জন। খুনের ঘটনায় মূল অভিযুক্ত কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মাইনুল শেখ। শনিবার তাঁকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। এ ছাড়াও মাইনুলের ভাই সইদুল শেখ এবং তাঁদের দুই ঘনিষ্ঠ ইমারত শেখ ও শহিদ শেখকে পাকড়াও করেছে পুলিশ। …

Read More »

আগামী সপ্তাহ থেকে জোকা ও মাঝেরহাটের মধ্যে বাড়ছে মেট্রোর সংখ্যা!পার্পল লাইনে চলবে দিনে ৭২টি ট্রেন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতা মেট্রোর পার্পল লাইনে ফের বাড়তে চলেছে ট্রেনের সংখ্যা। বর্তমানে এই লাইনে প্রতিদিন আপ ও ডাউন নিলিয়ে ৬২টি রেক চলে। সোমবার, ১৪ জুলাই থেকে জোকা থেকে মাঝেরহাটের মধ্যে প্রতিদিন ১০টি করে ট্রেন বাড়তে চলেছে। ফলে আপ ও ডাউন মিলিয়ে এই লাইনে দিনে ৭২টি ট্রেন চালানো …

Read More »

আইআইএম জোকায় ধর্ষণের অভিযোগে নতুন মোড়! ‘ধর্ষণের কিছু হয়নি’ বিস্ফোরক বয়ান নির্যাতিতার বাবার!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-IIM জোকার ছাত্রদের হস্টেলে বহিরাগত তরুণীকে ধর্ষণের ঘটনায় নয়া মোড়। শুক্রবার রাতের ওই ঘটনায় তদন্তে অসহযোগিতার অভিযোগ খোদ অভিযোগকারিনীর বিরুদ্ধে, এমনই খবর সংবাবমাধ্যম সূত্রে। ওদিকে অভিযোগকারিনীর বাবা জানিয়েছেন, তাঁর মেয়ের সঙ্গে এমন কোনও ঘটনা ঘটেনি। শুক্রবার রাতের ঘটনায় অভিযোগ উঠেছে, আইআইএম জোকার ছাত্রদের হোস্টেলে এক বহিরাগত তরুণীকে …

Read More »

হিমন্ত বিশ্বশর্মার ‘বাংলা ভাষা’ তীরে উত্তাল রাজনীতি, তৃণমূলের তীব্র কটাক্ষ!

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- ‘মাতৃভাষা বাংলা লিখলেই বোঝা যাবে অসমে কত বিদেশি আছে’। সম্প্রতি বাংলা ভাষা এবং বাঙালি সম্পর্কে এমনই বিতর্কিত মন্তব্য করেছেন হিমন্ত বিশ্বশর্মা৷ বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের তীব্র ক্ষোভপ্রকাশ তৃণমূলের৷ ওড়িশা সহ একাধিক রাজ্যে বাংলাদেশি সন্দেহে আটক এই রাজ্যের বাসিন্দারা। এবার বাংলা ভাষা নিয়ে মন্তব্য করে বিতর্ক …

Read More »

শিক্ষক নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ছে আরও ৭ দিন! নতুন বিজ্ঞপ্তি এসএসসি-র

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শিক্ষক নিয়োগের আবেদনের সময়সীমা আরও সাতদিন বাড়ানো হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ জুলাই পর্যন্ত আবেদনের জমা দেওয়া দেওয়ার কথা ছিল। সূত্রের খবর, চাকরিপ্রার্থীদের কথা চিন্তা করে ১৪ জুলাইয়ের পর আরও সাতদিন আবেদনের সময়সীমা বাড়াতে চলেছে এসএসসি। অর্থাৎ ২১ জুলাই পর্যন্ত পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। …

Read More »

বিয়ে করতে ম্যাট্রিমনি সাইটে ঢুকে প্রতারণা!‘প্রতারকে’র ফাঁদে ৪২ লক্ষ টাকা খোয়ালেন তরুণী,গ্রেফতার ২

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ম্যাট্রিমোনিয়াল সাইটে প্রথমে পরিচয়। তারপর তরুণী ও তাঁর পরিবারের সদস্যদের বিশ্বাস অর্জন করা। সেই বিশ্বাস থেকেই ওই পরিবারের থেকে ৪২ লক্ষ টাকা প্রতারণা করে গা ঢাকা দেওয়ার অভিযোগ। পুলিশ তদন্তে নেমে দুই যুবককে গ্রেফতার করেছে। ধৃতদের নাম জাহির আব্বাস ও অভিষেক রায়। একটা চক্র কাজ করছে …

Read More »