Breaking News

একুশের মঞ্চে মমতার পাশে অনন্ত মহারাজ, ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রাপ্তি বিজেপি সাংসদের!এবার ফুল বদলের ইঙ্গিত?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহলে জোর জল্পনা। দেশপ্রিয় পার্কের অমর একুশে উদ্যানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দেখা গেল বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে। এদিন তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করেন মুখ্যমন্ত্রী। উত্তরীয় পরিয়ে ও স্মারক তুলে দিয়ে শুভেচ্ছা জানান তিনি।উত্তরীয় পরিয়ে, স্মারক …

Read More »

বাজল ভোটের বাদ্যি!ভোট ঘোষণার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে শাহের মন্ত্রক,কত কোম্পানি বাহিনী আসছে?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন। তার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে যে চিঠি পাঠিয়েছেন তাতে দেখা যাচ্ছে, …

Read More »

২৬ দিন পর আনন্দপুর অগ্নিকাণ্ডে ১৮ জনের দেহাবশেষ পেল পরিবার, এখনও শনাক্ত হয়নি ৯ দেহাংশ!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আনন্দপুর অগ্নিকাণ্ডের পর ২৬ দিন কেটে গিয়েছে। শনিবার ২৭তম দিনে নিখোঁজ ২৭ জনের মধ্যে ১৮ জনের দেহাংশ তুলে দেওয়া হচ্ছে মৃতদের পরিবারের হাতে। দেহাংশ নিতে কাঁটাপুকুর মর্গে উপস্থিত হন আত্মীয়-পরিজনেরা। এখনও ন’টি দেহাংশ চিহ্নিত বা শনাক্ত করা যায়নি।২৬ জানুয়ারি মধ্যরাতে দক্ষিণ কলকাতার আনন্দপুরের নাজিরাবাদে দু’টি গুদামে …

Read More »

ছেলেধরা সন্দেহে মা-মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা!দু’জনকে যাবজ্জীবন ও ২৩ জনের ৭ বছরের জেল

প্রসেনজিৎ ধর, হুগলি:- ছেলেধরা সন্দেহে মা-মেয়ে এবং তাঁদের গাড়িচালককে পুড়িয়ে খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত হলেন ২৫ জন। দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। বাকি ২৩ জনকে সাত বছরের কারাদণ্ড দিল হুগলির চুঁচুড়া আদালতের ফাস্ট ট্র্যাক আদালত।এদিন শুক্রবার দোষীদের মধ্যে দু’জনকে যাবজ্জীবন সাজা শোনালেন বিচারক। এছাড়াও ২৩ জনকে ৭ বছরের জন্য …

Read More »

পিতৃবিয়োগের কয়েক ঘণ্টা পর থান পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গেলেন হরিণঘাটার স্বস্তিক!

দেবরীনা মণ্ডল সাহা :- কয়েক ঘণ্টা আগেই বাবার দাহকার্য সম্পন্ন হয়েছে। বাবাকে দাহ করার পর সাদা থান পরে ছেলে। ওই থান পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল পরীক্ষার্থী ছেলে। বাবার মৃত্যুশোককে বুকে কার্যত পাথর চাপা দিয়ে পরীক্ষা দিল ছেলে। হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে নদিয়ার হরিণঘাটা পুরসভার আনন্দপুরে|মানসিক ভাবে বড় আঘাতের পরেও …

Read More »

ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু কিশোরের, আশঙ্কাজনক ১! অঙ্কুরহাটিতে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ

সুমন দেবনাথ:- অঙ্কুরহাটিতে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। দ্রুতগতির একটি কন্টেনারের ধাক্কায় প্রাণ হারাল ১৩ বছরের এক কিশোর। গুরুতর আহত অবস্থায় আরও এক কিশোর বর্তমানে কলকাতার পিজি হাসপাতাল-এ চিকিৎসাধীন। বারবার একই জায়গায় দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এই অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ও স্থানীয় …

Read More »

রাজ্যে আইনশৃঙ্খলা বজায় না-রাখতে পারলে ডিজির বিরুদ্ধে পদক্ষেপ!SIR-এ বিচার বিভাগীয় অফিসার নামানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে তীব্র টানাড়েনের আবহে কড়া পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট । পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে রাজ্য পুলিশকে আবার কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার তারা কড়া পদক্ষেপ করার কথাও বলেছে। …

Read More »

প্রয়াত সাহিত্যিক শংকর!‘চৌরঙ্গী’ উপন্যাসের স্রষ্টার প্রয়াণে শোকস্তব্ধ বাংলার লেখকমহল,বাংলার সাহিত্যের এক যুগের অবসান

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাংলা সাহিত্য জগতে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, যাঁকে পাঠকসমাজ চেনে ‘শংকর’ নামে। বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে সাহিত্য-সংস্কৃতির আকাশে যেন ইন্দ্রপতন ঘটল। তৈরি হল এমন এক শূন্যতা, যা কোনও দিন পূরণ হওয়ার নয়। তবু থেকে যাবে তাঁর অমর …

Read More »

সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তেজনা, সবং-এ আক্রান্ত চিত্র সাংবাদিক ইন্দ্রজিৎ সাহু!

নিজস্ব সংবাদদাতা :- ব্রিজ নির্মাণে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে হামলার শিকার হলেন এক চিত্র সাংবাদিক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দেভোগ অঞ্চলের ভিকনিবাটিটাকি এলাকায়, যেখানে একটি নির্মীয়মাণ সেতুর কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেতু নির্মাণে গুণগত মান বজায় রাখা …

Read More »

মালদহে ফের মৃত্যু বিএলও-র! কাজের চাপেই এই পরিণতি বলে অভিযোগ পরিবারের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মালদহে আবার মৃত্যু হল বিএলওর। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান কালিয়াচকের সুজাপুর অঞ্চলের বিশ্বাসপাড়া বুথের বিএলও আনিকুল ইসলাম। পরিবারের দাবি, কাজের চাপে উদ্বিগ্ন হয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন তিনি।পরিবারের দাবি, বুধবার ৪৪ জনের পুনরায় এসআইআর-এর ফর্ম ফেরত আসে। সেই সঙ্গে বিএলও-র নিজের ফর্মও ফেরত আসে। সেই সময় …

Read More »