দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাহুলের জন্য একজোট বাংলা সিনে দুনিয়া। গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। অভিনেতার এহেন মর্মান্তিক পরিণতি যে সমূহ সিনেইন্ডাস্ট্রির শিল্পী, কলাকুশলীদের নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, তা বললেও অত্যুক্তি হয় না। ভবিষ্যতে যাতে টালিগঞ্জ …
Read More »একসঙ্গে ৫০০ বুথে নজরদারি, প্রতিটিতে ২টি করে ক্যামেরা!বুথের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিন্ত করতে নজিরবিহীন পদক্ষেপের কথা জানাল কমিশন
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-চলতি মাসের ২৩ তারিখেই রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। আর তার আগে বুথের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিন্ত করতে নজিরবিহীন পদক্ষেপের কথা জানাল নির্বাচন কমিশন (ECI)। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হাজারো বিরোধিতা এবং ভোটার তালিকা নিয়ে তপ্ত রাজনীতির মধ্যেই কমিশন স্পষ্ট করে দিল, অবাধ ও …
Read More »নির্বাচনের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে! শুভেন্দু অধিকারীর হাত ধরে ক্যানিংয়ের একাধিক তৃণমূল কর্মীর বিজেপিতে যোগদান
নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ ২৪ পরগনায় শাসকদলের দুর্গে ভাঙন। ভোটের মুখেই শিবির বদল তৃণমূল কর্মীদের। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ক্যানিং-গোসাবা অঞ্চলের কয়েকশো তৃণমূল নেতা ও কর্মী যোগ দেন গেরুয়া শিবিরে। সেই সভা থেকেই যোগদানকারী তৃণমূল নেতা-কর্মীদের ‘স্বচ্ছ’ বলে উল্লেখ করেন শুভেন্দু। মঙ্গলবার বিজেপির সল্টলেকের অফিসে ক্যানিংয়ের তৃণমূলের ব্লক …
Read More »পুলিশ গাড়িতে তৃণমূল চেয়ারম্যানকে এসডিও অফিসে পৌঁছোনোর অভিযোগ!নৈহাটি থানার আইসি-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
প্রসেনজিৎ ধর :- এবার নৈহাটি থানার আইসি মহাবীর বেরাকে সাসপেন্ড করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। অভিযোগ, নৈহাটি পুরসভার চেয়ারম্যানকে পুলিশের গাড়িতে চাপিয়ে মহকুমাশাসকের (এসডিও) অফিসে পৌঁছে দিয়েছিলেন ওই আইসি। সেই অভিযোগে শোরগোল পড়তেই তাঁকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হল। একই সঙ্গে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব নিতে …
Read More »‘বালুর মতো ভালো কাজ কেউ করতে পারেনি’,জ্যোতিপ্রিয় মল্লিককে দরাজ সার্টিফিকেট মমতার!
দেবরীনা মণ্ডল সাহা :-উত্তর ২৪ পরগনার হাবড়ায় দলীয় প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের সমর্থনে ময়দানে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | দুর্নীতির অভিযোগে দীর্ঘ সময় কারাবাস এবং মন্ত্রিত্ব খোয়ানোর পর, ২০২৬-এর বিধানসভা ভোটে বালুকেই ফের বাজি ধরেছে শাসকদল। আর এ দিন সেই সিদ্ধান্তের নেপথ্যে থাকা আস্থার কথা জনসমক্ষে বললেন নেত্রী নিজেই। হাবড়ায় …
Read More »সিকিমে বিরাট বিপর্যয়, ঝুলছে ব্রিজ, বিচ্ছিন্ন হয়ে গেল লাচেন! আটকে কয়েকশো পর্যটক
প্রসেনজিৎ ধর :- প্রকৃতির তাণ্ডব সিকিমে। ফের ভেঙে পড়ল রাস্তা। বিপর্যয়ের মুখে শয়ে শয়ে পর্যটক। ভয়ঙ্কর অবস্থায় উদ্ধারের অপেক্ষায় কাটাচ্ছেন দুঃস্বপ্নের প্রহর। সিকিমের মাঙ্গান জেলা-র লাচেনে আটকে পড়েছেন প্রায় ৮০০ জন পর্যটক। লাচেন থেকে চুংথাং-এর সংযোগকারী রাস্তার একটি অংশ ভেঙে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।জানা গিয়েছে, …
Read More »‘অনেক ত্যাগ করেছি’! টানাপোড়েন শেষে মনোনয়ন দাখিল স্বপ্না বর্মনের,তৃণমূলের প্রার্থী জট কাটল রাজগঞ্জে
দেবরীনা মণ্ডল সাহা :-অবশেষে রাজগঞ্জের তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন প্রাক্তন অ্যাথলিট স্বপ্না বর্মন| সোমবার মনোনয়ন জমা দিয়ে স্বপ্না বলেন, ‘‘আমি রাজগঞ্জের মেয়ে। আমার ব্যাকগ্রাউন্ড খেলাধুলোর। অনেক স্ট্রাগল, ত্যাগের পর মনোনয়নপত্র জমা দিলাম।’’ শেষমেশ ছাড়পত্র পেলেন তিনি। বাড়ির মন্দির, বোদাগঞ্জে ভামরী দেবীর আশীর্বাদ নিয়ে সোমবার সকালে মনোনয়ন জমা দেন …
Read More »মমতার হুঁশিয়ারি,মুহূর্তেই বদলে গেলেন মনিরুল!২৪ ঘন্টার মধ্যে পিছু হটলেন ‘বিক্ষুব্ধ’ মনিরুল ইসলাম
নিজস্ব সংবাদদাতা :-ভোটের মুখে ভরা জনসভা থেকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন স্বয়ং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই নেত্রীর কথা মেনে নিয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন ফরাক্কার ‘বিক্ষুব্ধ’ বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম। সোমবার নিজেই মনিরুল ইসলাম জানান, দলনেত্রীর নির্দেশ মেনে তিনি আর আলাদা করে …
Read More »হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন রাকেশ সিং!এখন বিজেপি-র প্রার্থী হওয়ার অপেক্ষা?
প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন বিজেপি নেতা রাকেশ সিং। সোমবার বিচারপতি কৌশিক চন্দ বিজেপি এই নেতার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার ফলে বাংলায় বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বাধা রইল না রাকেশের কাছে। বিজেপির এই নেতার জামিন পাওয়ার পরই জল্পনা শুরু হয়েছে, এবার কি কলকাতা …
Read More »‘বাংলা, কেরলে যা পরিস্থিতি, তাতেও মাথা নত করেননি’! দলের প্রতিষ্ঠা দিবসে কর্মীদের প্রশংসায় মোদী
দেবরীনা মণ্ডল সাহা :-বিজেপির প্রতিষ্ঠা দিবসে জনগণের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশংসা করলেন বিজেপি কর্মীদের। বললেন, দেশের নিরন্তর সেবা করে চলেছেন। সেবার উপরে নির্ভর করে রাজনীতি করা হয় বিজেপিতে।তিনি জানালেন, পশ্চিমবঙ্গ, কেরলে হিংসাকেই ‘রাজনৈতিক সংস্কৃতি’ করা হয়েছে। সেখানেও ভয় পাননি, মাথা নত করেননি বিজেপির কর্মীরা। পাশাপাশি, মোদী জানিয়ে …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal