Breaking News

editor

আমজনতার অভিযোগ শুনতে সরকারি আধিকারিকদের ‘জনতার দরবার’, মঙ্গলবার-বৃহস্পতিবার নির্দিষ্ট সময় বেঁধে দিল নবান্ন!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সাধারণ মানুষের অভাব-অভিযোগ দ্রুত শুনে সমাধানের পথে এগোতে আরও সক্রিয় হল রাজ্য প্রশাসন। এবার থেকে সপ্তাহে নির্দিষ্ট দু’দিন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা করতে হবে সরকারি আধিকারিকদের। মঙ্গলবার ও বৃহস্পতিবার ‘জনতার দরবার’ বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে রাজ্যের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে …

Read More »

চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, কলকাতা থেকে গ্রেফতার ‘অভিষেক-ঘনিষ্ঠ’ তৃণমূল নেতা রাজীব ঘোষাল!

নিজস্ব সংবাদদাতা :-চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগে বাঁকুড়ায় ফের গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। এ বার পুলিশের হাতে ধরা পড়লেন রাজীব ঘোষাল। শনিবার রাতে কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে বাঁকুড়া জেলা পুলিশের একটি দল। রবিবার তাঁকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়।পুলিশ সূত্রে খবর, চাকরি পাইয়ে দেওয়ার নাম …

Read More »

যাদবপুরের ক্যাম্পাসে ‘আপত্তিকর’ দেওয়াল লিখনে চুনকাম! মুখ্যমন্ত্রীর কড়া বার্তার কয়েক দিনের মধ্যেই তৎপরতা, প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

প্রসেনজিৎ ধর, কলকাতা :-যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দেওয়ালে লেখা বিতর্কিত ও ‘দেশবিরোধী’ স্লোগান এবং জমে থাকা আবর্জনা সরানোর বিষয়ে সম্প্রতি কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বার্তার কয়েক দিনের মধ্যেই বিশ্ববিদ্যালয় চত্বরে দেখা গেল তৎপরতা। শনিবার থেকে ক্যাম্পাসের একাধিক দেওয়ালে থাকা বিভিন্ন স্লোগান, লেখা ও বার্তার উপর সাদা রং …

Read More »

ডেঙ্গুর দাপট রুখতে পুরসভার ‘স্পেশাল ড্রাইভ’, এসপ্ল্যানেড থেকে অগ্নিমিত্রার নেতৃত্বে পুরনিগম-মেট্রোর যৌথ অভিযান!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বর্ষা নামতেই ফের বাড়ছে ডেঙ্গুর আশঙ্কা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। ফলে বিভিন্ন জায়গায় জল জমে থাকার অভিযোগ উঠছে। আর সেই জমা জলই ডেঙ্গির মশার বংশবিস্তারের অন্যতম প্রধান কারণ। এই পরিস্থিতিতে নাগরিকদের সুরক্ষায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করল কলকাতা পুরসভা ও …

Read More »

অগস্টে মালদহ মেডিক্যালে ৮৯ শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য, নেপথ্যে অপুষ্টিই বড় কারণ! পরিকাঠামোর ত্রুটি মেরামতের নির্দেশ বিশেষজ্ঞ দলের

নিজস্ব সংবাদদাতা:- অগস্ট মাসের শুরু থেকে ২৯ তারিখ পর্যন্ত মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে মোট ৮৯ শিশুর। শনিবার স্বাস্থ্য ভবনের নির্দেশে মালদহে যাওয়া বিশেষজ্ঞ প্রতিনিধি দলের পর্যালোচনায় এই পরিসংখ্যান সামনে এসেছে। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণ, শিশুমৃত্যুর পিছনে অন্যতম বড় কারণ সদ্যোজাত এবং প্রসূতিদের অপুষ্টি। একই সঙ্গে হাসপাতালের পরিকাঠামোগত দুর্বলতা …

Read More »

‘দেহদানের প্রয়োজন নেই’ বলিনি! ব্রেন ডেথে অঙ্গদানের পক্ষে সওয়াল, বিতর্কের পর নিজের বক্তব্যের ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বতের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ব্রেন ডেথের ক্ষেত্রে মরণোত্তর দেহদানের পরিবর্তে অঙ্গদানকে অগ্রাধিকার দেওয়ার কথাই তিনি বলতে চেয়েছিলেন। দেহদানের কোনও প্রয়োজন নেই— এমন কথা তিনি বলেননি। সম্প্রতি দেহদান নিয়ে তৈরি হওয়া বিতর্কের আবহে শনিবার যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজে আয়োজিত প্লাস্টিক সার্জারি সংক্রান্ত এক সম্মেলনে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত …

Read More »

মেসি-কাণ্ডের ক্ষত মেরামতে উদ্যোগ, ৩৩ হাজার দর্শকের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু! রাজ্যে ১০০ স্টেডিয়াম তৈরির বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- সারা বছরের জমানো টাকা খরচ করে মেসিকে দেখার টিকিট কেটেও শেষ পর্যন্ত প্রতারিত হয়েছিলেন হাজার হাজার ক্রীড়াপ্রেমী। এবার সেই ৩৩ হাজার দর্শকের টাকা ফেরানোর উদ্যোগ শুরু করল রাজ্য সরকার। শনিবার জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে নবান্নে আয়োজিত অনুষ্ঠানে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু মেসি-কাণ্ডে টাকা …

Read More »

হিন্দমোটরে পাঁচতলার ছাদ থেকে পড়ে মৃত্যু যুবকের | আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তদন্তে পুলিশ!

প্রসেনজিৎ ধর,হুগলি:- উত্তরপাড়ার হিন্দমোটরে বহুতলের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম স্বরূপ নন্দ সাহু। তিনি পেশায় র‍্যাপিডো চালক ছিলেন। পরিবারের আর্থিক অনটন, ঋণের বোঝা এবং দাম্পত্য অশান্তির জেরেই এই ঘটনা কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও যুবকের মৃত্যু আত্মহত্যা নাকি দুর্ঘটনা, …

Read More »

ভয় দেখিয়ে মিছিলে নেওয়ার অভিযোগ! ‘চে-এর গেঞ্জি পরা’ গোষ্ঠীকে নিশানা, যাদবপুরে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- ১৯ ও ২০ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষ ও উত্তেজনার পর ‘বন্দে মাতরম’ এবং জাতীয়তাবাদী ভাবধারা প্রতিষ্ঠার যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছিলেন, শুক্রবার রাখিবন্ধনের দিন তারই প্রতিফলন দেখা গেল যাদবপুরে। প্রবল বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে যাদবপুর থানা পর্যন্ত রাস্তার দু’ধারে জমায়েত করেন হাজার …

Read More »

বদলি হলেই এবার মোটা ভাতা! নতুন কর্মস্থলে যাওয়ার খরচে সরকারি কর্মীদের জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান

প্রসেনজিৎ ধর, কলকাতা:- সরকারি কর্মীদের জন্য বড়সড় আর্থিক সুবিধার ঘোষণা করল রাজ্য সরকার। জনস্বার্থে বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগ দিলে এবার থেকে সরকারি কর্মীরা বদলি ও মালপত্র গোছানোর খরচ বাবদ এককালীন অনুদান পাবেন। সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত এই সুবিধা মিলবে। তবে সংশ্লিষ্ট কর্মীর মূল বেতনের ৮০ শতাংশের বেশি এই …

Read More »