Breaking News

editor

ভবানীপুরে যেন গেরুয়া উৎসব!’বাংলা এবার রামরাজ্য চাইছে’ রাম নবমীতে ভবানীপুরে হুঙ্কার শুভেন্দুর

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রামনবমীর শোভাযাত্রায় স্বমেজাজে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যবাসীকে রামবমী ও বাসন্তী পুজোর শুভেচ্ছা জানিয়ে শুভেন্দু সবাইকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এক হওয়ার ডাক দিলেন। পুলিশের অত্যাচার, প্রশাসনিক দুর্নীতি, নারী সুরক্ষার বিষয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তোপ দাগেন শুভেন্দু।যদুবাবুর বাজারে অজন্তা ধাবা থেকে শুরু হয় এদিন রাম …

Read More »

প্রবল দুর্যোগে ১ ঘণ্টার উপরে মাঝ আকাশে চক্কর মমতার বিমানের!অবশেষে দুর্যোগ মাথায় দমদম বিমানবন্দরে নামল মমতার বিমান

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-প্রবল দুর্যোগে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট ধরে মাঝ আকাশে চক্কর কাটল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। অন্ডাল থেকে বিকেল ৪টে নাগাদ কলকাতায় অবতরণের কথা ছিল মুখ্যমন্ত্রীর বিমানের। সেই মতো ওড়ে ফ্লাইট। কিন্তু কলকাতায় বিমান ঢোকার আগেই তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়। বিমানবন্দর চত্বরে বৃষ্টির দাপট আর ঝোড়ো …

Read More »

বাংলায় আরও ১৯ আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি!পানিহাটি থেকে ভোটের লড়াইয়ে অভয়ার মা, উত্তরপাড়ায় প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী

প্রসেনজিৎ ধর :-পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মোট ১৯ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এই তালিকায়।আর সেই তালিকায় সবচেয়ে বেশি নজর কাড়ল পানিহাটি কেন্দ্র। সেখানে প্রার্থী হয়েছেন আরজি করের নির্যাতিতার মা। গুঞ্জন আগেই ছিল। গত ১৯ মার্চ আরজি …

Read More »

ভোটার তালিকায় বড় ধাক্কা!ইতিমধ্যেই বাদ ১৩ লক্ষ ‘বিচারাধীন’ ভোটার, শুক্রবার ফের তালিকা কমিশনের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাল নির্বাচন কমিশন। বুধবার সন্ধ্যায় কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে প্রায় ১০ লক্ষ নাম থাকলেও, সামগ্রিক প্রক্রিয়ায় নাম বাদ পড়ার সংখ্যা আকাশছোঁয়া। নতুন করে আরও ১৩ লক্ষ নাম বাদ যাওয়ায় রাজ্যে এখনও …

Read More »

‘বিজেপি-কমিশন মিলে আমার সব কেড়ে নিয়েছে, তবে আমার কাছে মানুষ আছে’! ময়নাগুড়ি থেকে হুঙ্কার মমতার

দেবরীনা মণ্ডল সাহা :-৭৩ জন রিটার্নিং অফিসার থেকে শুরু করে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দেওয়া, নির্বাচন কমিশনের সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে এবার সরাসরি তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জলপাইগুড়ির ময়নাগুড়ির জনসভা থেকে তিনি অভিযোগ করেন, বিজেপির কথাতেই কমিশন বেছে বেছে রাজ্যের দক্ষ অফিসারদের সরিয়ে দিচ্ছে। তবে মমতার হুঁশিয়ারি, “বিজেপি আর …

Read More »

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার বদল নিয়ে বিতর্ক শুরু হতেই জবাব দিল নির্বাচন কমিশন!

নিজস্ব সংবাদদাতা :-কয়েকদিন আগেই একযোগ ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তাঁদের বদলে এবার নয়া আধিকারিক নিয়োগ শুরু করেছে কমিশন। এই আবহে দেখা গিয়েছে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যে সুরজিৎ রায়কে রিটার্নিং অফিসার করা হয়েছে, তাঁকে নিয়ে আপত্তি আছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের। ঘাসফুল শিবিরের অভিযোগ, ওই অফিসার রাজ্যের …

Read More »

‘একজন মুসলিম নেতা প্রয়োজন’, হুমায়ুনকে পাশে বসিয়ে মমতাকে নিশানা ওয়েইসির!মিমের সঙ্গে জোটে নজর মুসলিম ভোট

প্রসেনজিৎ ধর, কলকাতা :-আসাদউদ্দিন ওয়েইসির দল মিম-এর সঙ্গে বিধানসভা নির্বাচনে লড়াই করবে হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টি। বুধবার মিম নেতাকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করেন হুমায়ুন। আসাদউদ্দিন ওয়েইসিকে ‘বড় ভাই’ বলে সম্মোধন করেন তিনি। মিমের সঙ্গে জোট বেঁধে সভার কথাও এদিন ঘোষণা করা হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে …

Read More »

ছাব্বিশের ভোটের আগে ভোট কর্মীদের ভাতা বৃদ্ধি করল কমিশন!জেনে নিন কে কত টাকা পাবেন

দেবরীনা মণ্ডল সাহা :-পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে কর্মীদের বড়সড় সুখবর শোনাল নির্বাচন কমিশন। ছাব্বিশের ভোটের আগে ভোট কর্মীদের ভাতা বৃদ্ধি করল কমিশন। বাড়ল প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, কাউন্টিং পার্সোনাল, মাইক্রো অবজার্ভার ও ভোটের সঙ্গে যুক্ত অন্যান্য আধিকারিকদের ভাতা বাড়ানো হয়েছে। এই বিষয়ে বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন, দীর্ঘদিন পর …

Read More »

প্রচার মঞ্চ ছেড়ে হাসপাতালে মীনাক্ষী মুখোপাধ্যায়, উত্তরপাড়ায় ঘটনাকে ঘিরে পুলিশি ভূমিকায় তীব্র প্রশ্ন!

দেবরীনা মণ্ডল সাহা :- হাসপাতালে আক্রান্ত এক মহিলার সঙ্গে সাক্ষাৎ করে উত্তরপাড়ায় পুলিশের ভূমিকা নিয়ে সরব হলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, যিনি এই কেন্দ্রের সিপিএম-এর প্রার্থী। সম্প্রতি এক প্রমোটারের বিরুদ্ধে ওই মহিলাকে মারধরের অভিযোগ সামনে আসতেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।অভিযোগ, অভিযুক্ত প্রমোটারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়েও যথাযথ সহযোগিতা …

Read More »

‘জাতপাতের রাজনীতি করি না’, চালসায় গিয়ে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী!

দেবরীনা মণ্ডল সাহা :-‘জাতপাতের রাজনীতি করি না’। চালসার চার্চে দাঁড়িয়ে উত্তরবঙ্গে ভোটের প্রচার শুরু করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই উত্তরবঙ্গকে পাখির চোখ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়ির চালসায় বাতাবাড়ি মহাবারি চার্চের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করলেন তিনি। চালসার চার্চে গিয়ে …

Read More »