Breaking News

editor

অভিষেক বন্দোপাধ্যায়ের সভা নিয়ে ফের জটিলতা!শহীদ মিনারে অভিষেকের সভার বিরোধীতা করে আদালতের দ্বারস্থ ডিএ আন্দোলনকারীরা

প্রসেনজিৎ ধর :- ফের শহিদ মিনারে তৃণমূলল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে জটিলতা। সভার আগের দিনই তার বিরোধিতা করে হাই কোর্টের দ্বারস্থ হলেন ডিএ আন্দোলনকারীরা। তাঁদের দাবি, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে শহিদ মিনারে তাঁদের অবস্থান বিক্ষোভ চলছে। এই অবস্থায় কীভাবে সেখানে অভিষেকের সভা হবে? মঙ্গলবার তাই অভিষেকের …

Read More »

রমজান মাসে মুখ্যমন্ত্রীর উপহার!রমজান মাসে ছুটির আগেই স্কুল ‘ছুটি’, মুসলিম শিক্ষক-অশিক্ষক কর্মীদের জন্য বড় ঘোষণা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- চলছে পবিত্র রমজান মাস। আজ পঞ্চম রোজা। এর মাঝেই মুসলিম শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য বিশেষ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র রমজান মাসে মুসলিম শিক্ষক ও অশিক্ষক কর্মীরা দুপুর ৩ টে ৩০ মিনিটেই স্কুল থেকে চাইলে বেরিয়ে যেতে পারেন। বিজ্ঞপ্তি জারি করে …

Read More »

তিলজলা-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের জাতীয় শিশু সুরক্ষা কমিশনের!গ্রেফতার ২০ জন

প্রসেনজিৎ ধর, কলকাতা :- তিলজলা-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল জাতীয় শিশু সুরক্ষা কমিশন| কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো সোমবার রাতে এ কথা জানিয়েছেন। কমিশনের তরফে ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজি ও মুখ্যসচিবকে এই ঘটনা নিয়ে নোটিস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।তিলজলা কাণ্ডে আরও ২০ জনকে গ্রেফতার করল পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে …

Read More »

পঞ্চায়েত নির্বাচনের জট কাটল! নির্বাচনে হস্তক্ষেপ নয়, শুভেন্দুর আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে কোনও হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। অর্থাৎ পঞ্চায়েত ভোট নিয়ে সমস্ত নিয়ম মেনে যাবতীয় সিদ্ধান্ত এবার নিতে পারবে কমিশন। মঙ্গলবার একটি মামলার শুনানিতে এমনই জানিয়ে দিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।পঞ্চায়েত নির্বাচন নিয়ে জনস্বার্থ মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেটা …

Read More »

নেতাজি ইন্ডোরে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আদিবাসী নৃত্য মুখ্যমন্ত্রীর!মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুয়সী প্রশংসা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দু’দিনের রাজ্য সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম তিনি কলকাতায় এলেন। আজ, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সংবর্ধনা দেওয়া হল তাঁকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একে একে স্মারক তুলে দেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা |রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সংবর্ধনা অনুষ্ঠানে ধামসা-মাদলের তালে পা মেলালেন খোদ মুখ্যমন্ত্রী …

Read More »

ভোট পরবর্তী অশান্তির ঘটনা!বিজেপি কর্মী খুনে সাক্ষীদের হুমকির অভিযোগ,অভিযোগ অস্বীকার তৃণমূলের

দেবরীনা মণ্ডল সাহা :- ভোট পরবর্তী হিংসার ঘটনায় খুন হয় কেতুগ্রামের বিজেপি কর্মী। আর এই খুনের ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। এবার যেসব পরিবার এই খুনের সাক্ষী দিয়েছে তাদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। নিহত বিজেপি কর্মীর মা–সহ যাঁরা এই ঘটনায় সিবিআইকে সাক্ষী দিয়েছিলেন তাঁদেরকে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা …

Read More »

শিয়ালদহ স্টেশনে যাতায়াতের জন্য তৈরি হচ্ছে ৪টি লেন! থাকছে কোচ রেস্তোরাঁ,নতুন পার্কিং লট

প্রসেনজিৎ ধর, কলকাতা :- শিয়ালদহ স্টেশনে গাড়ি ও যাত্রীদের প্রবেশের জন্য এবার আলাদা লেন তৈরি হতে চলেছে। পাশাপাশি কোচ রেস্তোরাঁ তৈরি করা হবে। ট্রেনের দুটি পুরোনো কোচে এই রেস্তোরাঁ থাকবে। ট্রেনের দুটি পুরনো কোচে এই রেস্টুরেন্ট থাকবে। একেবারে ট্রেনের অভ্যন্তরীণ পরিবেশ বজায় থাকবে এই কোচগুলিতে। থাকবে চেয়ার, টেবিল থেকে ইন্টেরিয়ারের …

Read More »

কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী!নেতাজি-রবীন্দ্রনাথকে শ্রদ্ধা রাষ্ট্রপতির

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাষ্ট্রপতি পদে বসার পর এই প্রথমবার বঙ্গ সফরে দ্রৌপদী মুর্মু। সোমবার সকাল ১১টা বেজে ৫৫ মিনিটে দমদম বিমানবন্দরে নামেন রাষ্ট্রপতি। হলুদ গোলাপ আর বাংলার শিল্পীদের তৈরি উত্তরীয় পরিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সঙ্গী ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, …

Read More »

তিলজলায় শিশুকন্যা খুনের নেপথ্যে তান্ত্রিক যোগ!তান্ত্রিকের কথায় সন্তান পেতে শিশুকে খুন,তিলজলা কাণ্ডে নয়া রহস্য

প্রসেনজিৎ ধর, কলকাতা :- তিলজলায় শিশুকে যৌন নির্যাতনের পর খুনের ঘটনায় মূল অভিযুক্ত অলোক কুমার সন্তানহীন। সন্তান লাভের আশাতেই তিনি সাত বছরের প্রতিবেশী শিশুকে খুন করেছেন। এমনটাই দাবি পুলিশ সূত্রে। অভিযোগ, বিহারের এক তান্ত্রিক সন্তান লাভের জন্য অলোককে নরবলি দিতে বলেছিলেন। তার পর থেকেই নাকি তক্কে তক্কে ছিলেন অভিযুক্ত। সূত্রের …

Read More »

তেহট্টের বিধায়কের বিরুদ্ধে টাকার বিনিময়ে নিয়োগের অভিযোগ!বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে, মিলল অনুমতি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পশ্চিমবঙ্গে দমকলের চাকরি দেওয়া নিয়েও দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। এ ব্যাপারে তৃণমূলের তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে অভিযোগ এনে একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে এনেছিল তারা। সোমবার সেই অভিযোগের ভিত্তিতে তাপসের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।সোমবার বিজেপি নেতা তথা আইনজীবী অরুণজ্যোতি তিওয়ারির অভিযোগের ভিত্তিতে …

Read More »