Breaking News

editor

জাল সই বিতর্কে বাড়ছে চাপ, ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি! মুখোমুখি জিজ্ঞাসাবাদে নতুন তথ্যের খোঁজ

প্রসেনজিৎ ধর, কলকাতা :-জাল সই-কাণ্ডের তদন্তে এবার আরও এক হেভিওয়েট নেতার মুখোমুখি সিআইডি । শুক্রবার সন্ধেয় সরাসরি কলকাতা বন্দরের বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বাসভবনে পৌঁছে গেলেন সিআইডি-র তদন্তকারীরা। বিধায়কদের ভুয়ো স্বাক্ষর বিতর্কের জট ছাড়াতে এবার ফিরহাদকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তাঁরা।বিরোধী দলনেতার নামের সপক্ষে সই সংগ্রহের …

Read More »

ডামাডোলের মধ্যেই সক্রিয় ‘পুরনো তৃণমূল’! কলকাতা পুরসভা ঘিরে অনিশ্চয়তা ও ভাঙনের জল্পনার মাঝেই ১৯ জুন পূর্ণাঙ্গ অধিবেশনের ডাক মালা রায়ের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বড় ধাক্কার পর দলীয় সংগঠনের পাশাপাশি কলকাতা পুরসভাকেও ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তার আবহ। একের পর এক রাজনৈতিক টানাপড়েন, কাউন্সিলরদের বিরুদ্ধে অভিযোগ এবং নেতৃত্বের পরিবর্তন নিয়ে জল্পনার মধ্যেই পুর প্রশাসন সচল রাখার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলেন কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়। কলকাতা হাইকোর্টের …

Read More »

বাতিল তাজপুর! দাদনপাত্রবাড়িতেই বাংলার প্রথম গভীর সমুদ্রবন্দর?নবান্নে বড় ঘোষণা শুভেন্দুর, আদানিদের সঙ্গে আলোচনার দাবি

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পূর্বতন রাজ্য সরকারের আমল থেকেই শোনা গিয়েছিল তাজপুরে গভীর সমুদ্রবন্দর তৈরি হবে। তার ফলে বদলে যাবে তাজপুরের চেহারা। বাড়বে কর্মসংস্থান। তবে সে প্রকল্প আজও বাস্তবায়িত হয়নি। রাজ্য সরকারের পালাবদলের পর এই বিষয়ে নজর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার করণ আদানির সঙ্গে বৈঠক করেন তিনি। তবে সেই …

Read More »

সড়কের যানজট এড়িয়ে জলপথেই গন্তব্যে পৌঁছনোর স্বপ্ন! দেশের ১৮তম শহর হিসেবে ওয়াটার মেট্রো পেতে চলেছে কলকাতা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের পরিবহণ ও জলপথ পরিকাঠামোয় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল নবান্ন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, দেশের ১৮তম শহর হিসেবে কলকাতায় চালু হতে চলেছে অত্যাধুনিক ‘ওয়াটার মেট্রো’ পরিষেবা। একইসঙ্গে তাজপুর গভীর সমুদ্রবন্দর প্রকল্প নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান তিনি।এ দিনের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী …

Read More »

ফ্ল্যাট দখল, কটূক্তি ও ভয় দেখানোর অভিযোগ! পুলিশের জালে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

প্রসেনজিৎ ধর, কলকাতা :- তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করল পুলিশ। বাড়ি দখলের অভিযোগে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছিল বলে খবর। সেখানেই পুলিশ গিয়ে জয়প্রকাশকে আটক করে বিধাননগর উত্তর থানায় নিয়ে যায়। পরে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ফ্ল্যাট জবরদখল, তার বৃদ্ধা মালকিনকে কটূক্তি এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।২০১৪ …

Read More »

কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডির সমন, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন মোড়!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের রাজনৈতিক অস্থিরতার আবহেই এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার বিকেলে কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁকে সমনের নোটিস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত ইডি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। সূত্রের …

Read More »

বিধানসভায় নতুন সমীকরণ! বিরোধী দলনেতা ঋতব্রত, মমতাকে সামনে রেখেই পথ চলার বার্তা বিক্ষুব্ধ শিবিরের

প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাজ্য রাজনীতিতে এক ঐতিহাসিক ও নজিরবিহীন অধ্যায়ের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ বিধানসভা। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলের বিক্ষুব্ধ ৫৮ জন বিধায়ককে রাজ্যের প্রধান বিরোধী দলের মর্যাদা দিলেন বিধানসভার স্পিকার। একইসঙ্গে নতুন বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পেলেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বুধবার স্পিকারের সিদ্ধান্তের পর বিধানসভার সচিব নতুন …

Read More »

‘৭৮ বিধায়কের দলে মঞ্চে মাত্র ৬!’ মমতার ধর্না নিয়ে তীব্র কটাক্ষ শুভেন্দুর, বললেন— ‘তৃণমূল এখন ফলতার মতো’

নিজস্ব সংবাদদাতা:-তৃণমূলের হাতে এখনও ৭৮ জন বিধায়ক থাকলেও ধর্মতলায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ওয়াই চ্যানেলের ধর্না কর্মসূচিতে দেখা মিলল হাতে গোনা কয়েকজন জনপ্রতিনিধির। উপস্থিত ছিলেন মাত্র ৬ জন বিধায়ক ও কয়েকজন সাংসদ। আর সেই ছবিকেই হাতিয়ার করে তৃণমূলের সাংগঠনিক শক্তি নিয়ে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।মঙ্গলবার তারকেশ্বর মন্দিরে পুজো …

Read More »

দলীয় সংকটের আবহে ওয়াই-চ্যানেলে মমতার শক্তি প্রদর্শন, ‘লড়াই থামবে না, আমাকেও থামানো যাবে না’!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ভোট পরবর্তী হিংসা, রিগিং এবং এসআইআর সহ একাধিক ইস্যুর বিরোধিতা করে মঙ্গলবার পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়| ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্নায় বসেছেন তিনি। আর সেখান থেকেই বিজেপিকে উৎখাত করার বার্তা দিলেন। মমতার হুঙ্কার, ”বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। বিজেপিকে সরিয়েই ছাড়ব।”মমতার অভিযোগ, দিল্লি থেকে বিজেপি সরকার …

Read More »

বিধানসভায় কার্যত নজিরবিহীন পরিস্থিতি!তৃণমূলের চিঠি গ্রহণে অস্বীকৃতি,’বিরোধী’ মর্যাদা ঘিরে জোর জল্পনা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিধানসভা ভোটে ভরাডুবির পর একদিকে যখন ধর্মতলায় রাস্তায় নেমেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তখনই অন্যদিকে বিধানসভার অন্দরে স্পিকার বনাম তৃণমূল সংঘাত চরম আকার ধারণ করল। মঙ্গলবার বিধানসভায় স্পিকারের উদ্দেশে দেওয়া তৃণমূলের একটি চিঠি জমা নিতে সাফ অস্বীকার করল স্পিকারের সচিবালয়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই …

Read More »