Breaking News

editor

মুর্শিদাবাদের সাগরদিঘিতে বাসের পিছনে লরির ধাক্কা,দুমড়ে মুচড়ে গেল যাত্রী বোঝাই বাস,নিহত ৩!

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ :- মহালয়ায় দিন মর্মান্তিক দুর্ঘটনা |দাঁড়িয়ে থাকা লরির পিছনে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় মৃত্যু হল ৩ জনের | গুরুতর জখম কমপক্ষে ১২। বুধবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় মুর্শিদাবাদ জেলা সাগরদিঘি থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের হরপুর মোড়ে | নিহতদের পরিচয় জানা যায়নি | তারা …

Read More »

সশরীরে হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ! পাতিয়ালা হাউজ আদালতের সমনকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অভিষেক পত্নী রুজিরা

প্রসেনজিৎ ধর :- কয়লা পাচার কাণ্ডে ইডির দায়ের করা মামলায় দিল্লির পাতিয়ালা হাউজ আদালতের সমনকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় | আগামী ১২ অক্টোবর তাঁকে আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিলের বিচারক | সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবার দিল্লি হাইকোর্টে আবেদন করেন রুজিরার আইনজীবীরা | দিল্লী হাইকোর্টে রুজিরাদেবীর …

Read More »

মহালয়ার সকালে অসেচতনতার চিত্র চোখে পড়ল ঘাটে ঘাটে!করোনা বিধি উপেক্ষা করে ধরা পড়ল তর্পণের চেনা ছবি

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :-আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা | মাহেন্দ্রক্ষণে পিতৃপুরুষের উদ্দেশে সকাল থেকে ঘাটে ঘাটে চলে তর্পণ | গঙ্গার ঘাটে কড়া নিরাপত্তা | তৎপর ছিল কলকাতা পুলিশ ও রিভার ট্রাফিক পুলিশ |প্রথম দিন বিভিন্ন ঘাটে ফুটে উঠল অসেচতনতার চিত্র | কোনও রকম কোভিড বিধি বা দূরত্ব বিধি না …

Read More »

রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাঁকে আদালতে এসে আত্মসমর্পণের নির্দেশ দিল বিধাননগরের এমপি-এমএলএ আদালত| জানা গিয়েছে, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে আগামী ১৬ ই নভেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে ওই আদালত | জানা গিয়েছে, বামফ্রন্টের শাসনকালে এক গাড়ির চালক মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে …

Read More »

এবারও হচ্ছে না ‘‌দুর্গাপুজো কার্নিভাল’, দুর্গাপুজো নিয়ে ১১ দফা নির্দেশিকা জারি করল নবান্ন!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মঙ্গলবার আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ১১ দফা গাইডলাইন জারি করল রাজ্য সরকার | ওই গাইডলাইনে বলা হয়েছে, এ বছর পুজোয় কোনও কার্নিভাল কিংবা মেলা করার অনুমতি দেওয়া হবে না | এমনকি পুজো কমিটিগুলিকে জলসা করারও অনুমতি দেওয়া হবে না | সাধারণ দর্শনার্থীরা যাতে নিরাপদে প্রতিমা ও …

Read More »

পুজো কমিটিকে অনুদানের জন্য বরাদ্দ ২০০ কোটি!তবে বন্টনে উপস্থিত থাকবেন না রাজনৈতিক নেতারা

নিজস্ব সংবাদদাতা :- ঢাকে কাঠি পড়ল বলে, অপেক্ষা হাতে গোনা মাত্র কয়েকটা দিনের | কোভিডের জেরে উৎসব উদযাপনে লাগাম টানতে বাধ্য হলেও পুজোর প্রস্তুতি প্রায় শেষের পথে | এবারও ক্লাব ও পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার | এজন্য এবছর ২০১ কোটি ৯১ লক্ষ …

Read More »

‘বিশ্বভারতীর পড়ুয়ারা যেভাবে নেশা করে রবীন্দ্রনাথ জানলে আত্মহত্যা করতেন’,বিতর্কিত মন্তব্য অনুব্রত মণ্ডলের!

নিজস্ব সংবাদদাতা, বীরভূম :- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রইল বিতর্কের কেন্দ্রেই | এবার নয়া বিতর্ক যোগ করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল | এবার সেখানের ছাত্রছাত্রীরা নেশা করছেন বলে অনুব্রত অভিযোগ তুললেন বিশ্বভারতীর বিরুদ্ধে |মঙ্গলবার বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে কলেজ বিশ্ববিদ্যালয় অধ্যাপকদের এক সম্মেলনে বক্তব্য রাখছিলেন অনুব্রত মণ্ডল | সেখানে তিনি …

Read More »

বিজেপির দুর্গাপুজো করা নিয়ে সুকান্ত মজুমদার-দিলীপ ঘোষের মধ্যে মতবিরোধ!তীব্র নিন্দা তৃণমূলের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাত পোহালেই মহালয়া | বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে যাবে | দুর্গাপুজো নিয়ে এখনও মতান্তর জারি বিজেপির অন্দরে | নিজের অবস্থানে অনড় দিলীপ ঘোষ এখনও পুজোয় বিশেষ আগ্রহী নন | এদিকে নবনিযুক্ত রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার পুজোর পক্ষেই | ২০২০ সালে করোনাভাইরাস আবহে …

Read More »

‘আপনি কি এটা দেখেছেন’, লখিমপুর কাণ্ডের ভিডিও দেখিয়ে মোদিকে নিশানা প্রিয়াঙ্কার!

নিজস্ব সংবাদদাতা:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লখনউ সফরের আগে মঙ্গলবার সকালে সনিয়া-তনয়া প্রিয়ঙ্কার একটি ভিডিয়ো ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি | ভিডিয়োটি মাত্র ২৫ সেকেন্ডের | সীতাপুর গেস্ট হাউসে থেকে তিনি ওই ভিডিয়োটি নিজের টুইটার অ্যাকন্টে পোস্ট করেন | সেই ভিডিও বার্তায় তিনি মোদীকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন লখিমপুর কাণ্ড নিয়ে | সোমবারই …

Read More »

সিপিআইএমের যুব সংগঠনের নতুন রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়!আগামী চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রচারের মুখ মীনাক্ষীই

প্রসেনজিৎ ধর, কলকাতা :-সিপিএমের যুব সংগঠনের নতুন রাজ্য সম্পাদক হলেন মীনাক্ষী মুখোপাধ্যায় | ডিওয়াইএফআইয়ের ৫০ বছরের রাজনৈতিক যাত্রাপথে রাজ্য সম্পাদক পদে মহিলা মুখ এই প্রথম | রায়গঞ্জে সোমবার ডিওয়াইএফআইয়ের ১৯তম রাজ্য সম্মেলন শেষ হয়েছে | সেখানেই পশ্চিম বর্ধমানের মীনাক্ষীকে রাজ্য সম্পাদকের দায়িত্ব দেওয়ার পাশাপাশি রাজ্য সভাপতি পদে আনা হয়েছে মুর্শিদাবাদের …

Read More »