Breaking News

editor

তিনতলায় ঝুলে চলছিল পাইপলাইন সারানোর কাজ, আচমকাই খুলে গেল কোমরের দড়ি! নীচে পড়ে মৃত্যু শ্রমিকের

প্রসেনজিৎ ধর,কলকাতা :- বহুতলের পাইপলাইন সারানোর কাজ করতে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। শুক্রবার বিকেলে বাগুইআটির অশ্বিনীনগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম তপন সরকার (৪৮)। তাঁর বাড়ি বাগুইআটির সাত নম্বর এলাকায়। ওই আবাসনে কাজ করার সময় শ্রমিকদের জন্য যথাযথ সুরক্ষা ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।পুলিশ ও স্থানীয় …

Read More »

ইডি-র তদন্তে প্রথমবার মমতার নাম! ইন্দ্রনীলের সংস্থা থেকে অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকার লেনদেন নথিতে দাবি ইডির

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’-এর পাস বিক্রিকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের নাম সামনে এসেছে। কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর সেই স্বীকৃতির নাম ও লোগো ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহ এবং তার একটি অংশ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ …

Read More »

মেসি-ম্যাচের বিশৃঙ্খলার পর শিক্ষা, ভারত-ব্রাজিল ম্যাচে কড়া নিরাপত্তা! যুবভারতীতে সমর্থকদের জন্য একাধিক বিধিনিষেধ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মেসি-ম্যাচ ঘিরে গত বছরের বিশৃঙ্খলার স্মৃতি এখনও টাটকা। তার মধ্যেই ফের বড় আন্তর্জাতিক ফুটবল ম্যাচের উত্তেজনায় সরগরম হতে চলেছে যুবভারতী ক্রীড়াঙ্গন। শনিবার সন্ধ্যায় ভারত-ব্রাজিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দেখতে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে তুঙ্গে উন্মাদনা। সেই উন্মাদনার মাঝে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে …

Read More »

অ্যামাজন, অ্যাপলের নামে কোটি কোটি টাকা প্রতারণা! নিউটাউনে ভুয়ো কলসেন্টারে হানা, ধৃত ২৪

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- অ্যামাজন, অ্যাপলের মতো সংস্থার টেক সাপোর্ট দেওয়ার নাম করে মার্কিন নাগরিকদের সঙ্গে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে নিউটাউনের ইকো স্পেসে অভিযান চালাল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। অভিযানে একটি ভুয়ো কলসেন্টারের হদিস মেলে। সেখান থেকে ১৩ জন মহিলা-সহ মোট ২৪ জনকে গ্রেপ্তার …

Read More »

মহালয়ায় কলকাতায় প্রধানমন্ত্রী, হাতে মাত্র ৯ দিন! পুজোর আগেই শহরের প্রায় দেড়শো বেহাল রাস্তা সারানোর টার্গেট পুরসভার

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আর মাত্র ন’দিন। ১০ অক্টোবর মহালয়া। তার আগেই কলকাতার বেহাল রাস্তার চেহারা বদলাতে মরিয়া কলকাতা পুরসভা। পুজোর আবহে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি মেরামতের কাজ দ্রুত শেষ করতে পুরসভার সড়ক বিভাগকে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভা সূত্রে খবর, ছোট-বড় মিলিয়ে প্রায় ১৫০টি রাস্তা মহালয়ার …

Read More »

দুর্গাপুজোর আগেই বকেয়া সম্পত্তি কর মেটানোর বড় সুযোগ! সুদ-জরিমানায় বিপুল ছাড়, নতুন ওয়েভার স্কিম চালু করছে কলকাতা পুরসভা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দুর্গাপুজোর আগে বকেয়া সম্পত্তি কর আদায়ে বড়সড় ছাড়ের ঘোষণা কলকাতা পুরসভার। দীর্ঘদিন ধরে জমে থাকা করের উপর সুদ ও জরিমানার বোঝা কমাতে নতুন করে ওয়েভার স্কিম চালু করা হচ্ছে। ‘ইনসেন্টিভ ওয়েভার অফ ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি টু দ্য প্রপার্টি ট্যাক্স পেয়ার্স স্কিম, ২০২৬’-এর আওতায় নির্দিষ্ট শ্রেণির …

Read More »

‘এপাং ওপাং নয়, বিদ্যাসাগরের বই কিনুন’, বিদ্যাসাগরের জন্মভিটে থেকে বার্তা শুভেন্দুর, বীরসিংহে একগুচ্ছ উন্নয়ন ঘোষণা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শিক্ষা, সংস্কৃতি থেকে শুরু করে সরকারি পাঠাগার—সমাজের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রয়োজন রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটেতে গিয়ে একাধিক উন্নয়নমূলক পরিকল্পনার কথা জানান তিনি। একই সঙ্গে সরকারি লাইব্রেরিগুলিতে বিদ্যাসাগরের লেখা বই রাখার উপরেও জোর দেন মুখ্যমন্ত্রী। বীরসিংহে …

Read More »

‘প্রার্থিপদ তুলে নিন, যা চাইবেন পেয়ে যাবেন’, পুলিশই দিয়েছিল প্রস্তাব! জামিনে মুক্তি পেয়ে বিস্ফোরক দাবি নন্দীগ্রামের মিলনের

নিজস্ব সংবাদদাতা :-নির্বাচনে লড়াইয়ের সুযোগ করে দিয়ে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিয়েছে কলকাতা হাই কোর্ট। বুধবার জেল থেকে বেরিয়ে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন তিনি। মিলনের দাবি, প্রার্থিপদ প্রত্যাহার করানোর জন্য তাঁকে চাপ দেওয়া হয়েছিল। শুধু চাপ নয়, দেওয়া হয়েছিল ‘লোভনীয় প্রস্তাব’ও। তাঁর অভিযোগ, গোটা ঘটনায় পুলিশ …

Read More »

এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ! ৬ সদস্যের সিট, নেতৃত্বে কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান

প্রসেনজিৎ ধর, কলকাতা :-সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এর সাম্প্রতিক ঘটনাকে ঘিরে তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল নবান্ন। গত রবিবার শিক্ষাঙ্গনে ঠিক কী ঘটেছিল, কীভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষের চেহারা নিল, তা খতিয়ে দেখবে ছয় সদস্যের এই তদন্তকারী দল। সিটের নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান কুণাল অগ্রবাল। …

Read More »

পুজোর আগে রেলের বড় সিদ্ধান্ত! শিয়ালদহের একাধিক এসি লোকালে বাড়ল স্টপেজ, সুবিধা পাবেন শহরতলির যাত্রীরা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পুজোর আগে শহরতলির ট্রেনযাত্রীদের জন্য সুখবর। বাড়ানো হল শিয়ালদহ ডিভিশনের একাধিক এসি লোকালের অতিরিক্ত স্টপেজের পরীক্ষামূলক পরিষেবার মেয়াদ। শিয়ালদহ–রানাঘাট এসি লোকালে হালিশহর ও শিমুরালিতে দাঁড়ানোর সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি ১ অক্টোবর থেকে রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ এসি লোকালে গোপালনগর ও বামনগাছিতে অতিরিক্ত স্টপেজ দেওয়া …

Read More »