প্রসেনজিৎ ধর, কলকাতা :-অবশেষে দীর্ঘ টানাপড়েন কাটিয়ে খুলছে কসবার সাউথ ক্যালকাটা ল কলেজ । কলেজে পড়াশোনা শুরু হতে চলেছে আগামী সোমবার, ৭ জুলাই থেকে। যদিও তদন্ত চলায় বন্ধই থাকছে ইউনিয়ন রুম এবং গার্ডরুম। তবে কলেজে ক্লাস চালু করতে সবুজ সংকেত দিয়েছে লালবাজার।তবে আপাতত ছাত্র ইউনিয়নের ঘর এবং গার্ডরুম খোলা যাবে …
Read More »রাজ্যের সব বিশ্ববিদ্যালয় এবং কলেজের ইউনিয়ন রুম বন্ধ করতে হবে!উচ্চশিক্ষা দফতরকে নির্দেশ কলকাতা হাইকোর্টের
প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম তালাবন্ধ থাকবে! এই মর্মে রাজ্যের উচ্চশিক্ষা দফতরকে নোটিস জারি করতে হবে। বৃহস্পতিবার একটি জনস্বার্থ মামলায় এই নির্দেশই দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ, জরুরি কোনও প্রয়োজন হলে রেজিস্ট্রারের কাছে আবেদন …
Read More »৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল রাজ্যের সরকারি কলেজের পরিচালন সমিতির মেয়াদ!জারি নির্দেশিকা
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের সমস্ত সরকার পোষিত কলেজে পরিচালন সমিতির মেয়াদ আরও ছয় মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দফতরের তরফে বুধবার একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, বর্তমানে যেসব পরিচালন সমিতি কার্যরত রয়েছে, তারা ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কাজ চালিয়ে যাবে।উচ্চশিক্ষা দফতর এক নির্দেশে জানিয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে …
Read More »কসবাকাণ্ডে ধর্ষণকাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিলের অনুমতি দিল হাইকোর্ট, তবে মানতে হবে কিছু শর্ত!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কসবার আইন কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিজেপির যুব মোর্চার মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে অনুমতি দিলেও বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত। কত লোক নিয়ে কখন মিছিল করা যাবে, তা বেঁধে দিয়েছে হাইকোর্ট। আদালত এও জানিয়েছে, শর্তভঙ্গ হলে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেবে।সময়সীমা: …
Read More »কসবাকাণ্ডে বিতর্কিত মন্তব্যের জের,দলের শোকজে ক্ষমা চাইলেন মদন মিত্র,দিলেন ব্যাখ্যাও!
প্রসেনজিৎ ধর, কলকাতা :- কসবায় আইনের ছাত্রীর গণধর্ষণের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর মন্তব্যের জেরে দলের ভাবমূর্তির কোনও ক্ষতি হলে তিনি ক্ষমাপ্রার্থী। তৃণমূল শীর্ষ নেতৃত্বের শোকজ চিঠির জবাবে লিখিতভাবে দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। দলীয় সূত্রে জানা গিয়েছে, সংক্ষিপ্ত জবাব দিয়েছেন মদন। …
Read More »কসবাকাণ্ডের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ!পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গড়িয়াহাট থেকে আটক সুকান্তরা
প্রসেনজিৎ ধর, কলকাতা :- কসবাকাণ্ডে বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধল গড়িয়াহাটে। গড়িয়াহাটে মিছিল শুরু হওয়ার আগেই তাদের আটকে দেয় পুলিশ। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙতেই অ্যাকশনে নেমে পড়ে পুলিশ। একের পর এক বিজেপি নেতা-কর্মীকে পাকড়াও করা হয়। আটক করা হয় সুকান্ত মজুমদারকেও। প্রিজন ভ্যানে তোলা হয়েছে রাজ্য বিজেপির সভাপতিকে। …
Read More »কসবা কাণ্ডে ‘ব্যথিত’ ব্রাত্য বসু!’আমি হতবাক, আমি ব্যথিত, কলেজে এমন ঘটনা মেনে নেওয়া যায় না’,কী নির্দেশ শিক্ষামন্ত্রীর?
প্রসেনজিৎ ধর, কলকাতা :-কসবা কলেজে ‘গণধর্ষণে’র ঘটনায় মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গোটা ঘটনায় শোকপ্রকাশ করে কলেজের জেনারেল বডির বৈঠক ডাকার নির্দেশ দিলেন তিনি। নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়টিও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।সাউথ ক্যালকাটা ল কলেজের ভিতরে এমন ভয়াবহ ঘটনার পর রীতিমতো প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শিক্ষাব্যবস্থা। শিক্ষাপ্রতিষ্ঠানে আদৌ কোনও …
Read More »বাংলায় কথা বলায় ‘বাংলাদেশি’ তকমা! কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ২ ছাত্রীকে ব়্যাগিং
প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলে দুই ছাত্রীকে ব়্যাগিংয়ের অভিযোগ উঠল ৷ অভিযোগ, বাংলায় কথা বলায় তাঁদের উপর তোপ দেগে হিন্দি শেখার নিদান দেওয়া হয় ৷ বলা হয়, এটা বাংলাদেশ নয় যে, বাংলায় কথা বললেই চলবে ৷ ভারতে থাকলে হিন্দি শিখতে হবে বলে নাকি চোটপাট করেন অভিযুক্তরা ৷ এই …
Read More »‘ঘটনার বিরোধিতা নয়, অনেকের লক্ষ্য তৃণমূলকে কালিমালিপ্ত করা’, কসবার নির্যাতিতার পাশে থাকার আশ্বাস শশী-কুনালের!
নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- দক্ষিণ কলকাতার বেসরকারি কলেজে ধর্ষণের ঘটনায় এবার মুখ খুলল তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন শশী পাঁজা, কুনাল ঘোষ এবং তৃণাঙ্কুর ভট্টাচার্য। এদিন মন্ত্রী শশী পাঁজা পরিষ্কার জানান, ‘কসবা কাণ্ডে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছে। ধর্ষণ নিয়ে কোনও রাজনীতি …
Read More »খাস কলকাতায় কলেজের মধ্যে ধর্ষণের অভিযোগ! দুই ছাত্র এবং এক প্রাক্তনীকে গ্রেফতার করল পুলিশের,তিন দিনের মধ্যে সিপির কাছে রিপোর্ট তলব
প্রসেনজিৎ ধর :-কসবা ল’ কলেজের ভিতরে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে টিএমসিপি নেতার বিরুদ্ধে। গত বুধবারের সেই ঘটনায় অভিযুক্ত টিএমসিপি নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর তারই মধ্যে প্রকাশ্যে এসেছে নির্যাতিতার অভিযোগপত্র।তাঁদের আজ আলিপুর আদালতে তোলা হলে আগামী ১ জুলাই পর্যন্ত তাঁদের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক ৷গত বুধবার রাতে কলেজের …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal