Breaking News

শিক্ষা

কসবার অশান্তিতে শিক্ষকদের সঙ্গে ভিড়ে মিশে ছিল বহিরাগতরা!চিহ্নিত করা হয়েছে,ভিডিও দেখিয়ে দাবি করলেন নগরপাল

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- কসবায় ডিআই অফিসে চাকরিহারা শিক্ষকদের অভিযান এবং গন্ডগোলের ঘটনায় বহিরাগতরা জড়িত বলে অভিযোগ তুলল কলকাতা পুলিশ৷ এ দিন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা নিজেই এই দাবি করেছেন৷ কলকাতার নগরপালের দাবি, গত বুধবার কসবার ওই ঘটনায় চাকরিহারা শিক্ষকদের সঙ্গে ভিড়ে মিশে ছিলেন বেশ কিছু বহিরাগত৷ তদন্তে সেই বহিরাগতদের …

Read More »

চাকরিহারাদের অনশনমঞ্চে অভিজিৎ-রুদ্রনীলরা !এসএসসি দফতরের সামনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুষলেন মমতাকে

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ২০১৬-র এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য চাকরিহারাদের নামের তালিকা প্রকাশের দাবিতে এবং কসবায় পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এসএসসি দফতরের সামনে বৃহস্পতিবার সকাল থেকে অনশনে বসেছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। সেই আবহেই এবার ঘটনাস্থলে পৌঁছোলেন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখান থেকে আরও এক বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন …

Read More »

চাকরি বাতিল প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায় নিয়ে মন্তব্য, মমতাকে আদালত অবমাননার নোটিস পাঠালেন আইনজীবী!এ বিষয়ে প্রতিক্রিয়া কুণাল ঘোষের

প্রসেনজিৎ ধর,কলকাতা :-চাকরি বাতিল প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায় নিয়ে মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালত অবমাননার নোটিস পাঠালেন এক আইনজীবী।সিদ্ধার্থ দত্ত নামের ওই আইনজীবী নোটিসে লিখেছেন, দেশের সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে তা মেনে নেওয়া সকলের কর্তব্য। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি এখনই এই রায় কার্যকর করবেন না। তাই মুখ্যমন্ত্রী তাঁর …

Read More »

‘পেট্রল দিয়ে জ্বালিয়ে দাও’, কসবাকাণ্ডে ভিডিও প্রকাশ করে ‘মারধরে’র ব্যাখ্যা কলকাতা পুলিশের

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- কসবার ডিআই অফিস অভিযানে চাকরিহারাদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বুধবারই অবশ্য পুলিশ জানিয়েছিল, নিয়ম লঙ্ঘনের জন্য এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালাতে বাধ্য হয়েছিল তাঁরা। এমনকী ভিডিও প্রকাশ করে এও দাবি করা হয় যে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আগে পুলিশের ওপর হামলা করেছিল। বৃহস্পতিবার আরও …

Read More »

নেতাজি ইন্ডোরে মমতার কাছে জানিয়েছিলেন চাকরি খোয়ানোর যন্ত্রণা!চাকরিহারা শিক্ষক ধৃতীশ ও মেহেবুব, তাঁরাও কসবায় পুলিশের লাঠির মুখে

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :-দিনদুয়েক আগে নেতাজি ইন্ডোরের সভায় মুখ্যমন্ত্রীর সামনে মঞ্চে দাঁড়িয়ে নিজেদের দুর্দশার কথা জানিয়েছিলেন মেহবুব মণ্ডল, ধৃতেশরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পেয়েছেন আশ্বাস। তবে সেই আশ্বাসের পরেও ডিআই অফিস অভিযানে অংশ নেয় চাকরিহারাদের একাংশ। সেই দলেই ছিলেন মেহবুব মণ্ডল, ধৃতেশরাও। অভিযোগ, কসবায় পুলিশের লাঠি ঘা-ও সহ্য করতে হয় …

Read More »

ডিআই অফিসে গিয়েছিলেন কেন? লাঠিচার্জ নিয়ে পালটা প্রশ্ন ব্রাত্যর,মমতাকে লেখা চিঠি ছিঁড়লেন অভিজিৎ, ব্রাত্যর সঙ্গে সাক্ষাতেও ‘না’!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের ওপর পুলিশের লাঠি ও লাথিকে নিন্দা করলেও তাদের আন্দোলনের দিনক্ষণ নিয়ে প্রশ্ন তুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার দুপুরে বিকাশ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, আন্দোলন করার জন্য তো দিন পড়ে রয়েছে।চাকরিহারাদের লাঠিচার্জ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বললেন, “পুলিশ-প্রশাসন কী করেছে বলতে …

Read More »

‘বাধ্য হয়ে হালকা বলপ্রয়োগ’, ‘শিক্ষকদের লাথি, লাঠিচার্জ’!কসবায় লাঠিচার্জের ঘটনায় দাবি মুখ্যসচিব ও পুলিশ কমিশনারের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কসবায় চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ। গোটা ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। ক্ষোভে ফুঁসছেন চাকরিহারা শিক্ষকরা।এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব বলেন, “গত ৭ তারিখ চাকরিহারা শিক্ষকদের নিয়ে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী সভা করেন। তাঁদের আশ্বাস দেওয়া হয় শিক্ষক শিক্ষিকাদের পাশে আছে সরকার। সমাধান খোঁজার চেষ্টা করা হচ্ছে …

Read More »

‘একদিকে প্রতিশ্রুতি, অন্যদিকে লাঠিচার্জ! কী অপরাধ আমাদের?’কসবায় লাঠিচার্জ-এর ঘটনায় প্রশ্ন চাকরিহারাদের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- চাকরি হারানোর প্রতিবাদে আজ রাজ্য জুড়ে জেলায় জেলায় ডিআই অফিস অভিযানে গিয়েছিলেন শিক্ষক-শিক্ষিকারা। কসবার ডিআই অফিসেও শিক্ষক-শিক্ষিকারা গিয়েছিলেন বাকি জায়গার মতো। আর সেখানেই পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করল চাকরিহারাদের ওপরে। এমনকী শিক্ষিকাদের ওপরও লাঠিচার্জ করা হয়েছে বলে অভিযোগ। কসবায় আজ চাকরিহারাদের বাধা দিতে পুলিশ ব্যারিকেড বসিয়েছিল। সেই …

Read More »

‘বিদ্রোহী হতে হবে’,এসএসসি দফতরে গিয়ে চেয়ারম্যানের দেখা না পেয়ে বললেন অভিজিৎ!অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক ব্রাত্য বসু

প্রসেনজিৎ ধর, কলকাতা :-মঙ্গলবার সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা সাক্ষাৎ করেছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। সেই সাক্ষাতের পরই তিনি মঞ্চের কয়েকজন প্রতিনিধিদের নিয়ে এসএসসি-র দফতরে চেয়ারম্যানের সঙ্গে দেখা করার জন্য গেছিলেন। কিন্তু সেই সাক্ষাৎ হয়নি কারণ দফতরে ছিলেন না চেয়ারম্যান। বিষয়টিতে কিছুটা হতাশ হয়ে অভিজিৎ জানিয়েছেন, বুধবার ফের আসবেন। তাঁর …

Read More »

বিজেপি যুব মোর্চার ‘কালীঘাট চলো’ অভিযান ঘিরে ধুন্ধুমার!আটক লকেট-সহ অনেকে

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিজেপি যুব মোর্চার ডাকে ‘কালীঘাট চলো’ অভিযান শুরু হতেই তা তুলকালাম কাণ্ডে পরিণত হয়| সোমবার এক্সাইড মোড়ে এই অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে সরাসরি ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপির কর্মীরা। তখনই শুরু হয় পাল্টা ধরপাকড়। এই কর্মসূচি শুরু হতেই আটক করা হয়ে বিজেপি নেত্রী …

Read More »