প্রসেনজিৎ ধর :-ইউনেস্কোর স্বীকৃতি-ফলক বিতর্কে পিছু হঠল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। চাপের মুখে কর্তৃপক্ষের দাবি, ওই ফলক অস্থায়ী ভাবে বসানো হয়েছে। ভবিষ্যতে তা সরিয়ে দেওয়া হবে। যদিও কবে রবীন্দ্রনাথ ঠাকুরের নামহীন ফলক সরানো হবে, কবে তাঁর নামাঙ্কিত ফলক ফিরিয়ে আনা হবে, সে বিষয়ে কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি। বিশ্বভারতী কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবেও এ বিষয়ে …
Read More »ডিভিশন বেঞ্চ ঘুরে কুন্তল ঘোষের মামলা ফিরল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চেই!
প্রসেনজিৎ ধর, কলকাতা :-কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা ফের সিঙ্গল বেঞ্চে পাঠাল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়ে দিয়েছে, নিজের বক্তব্য কুন্তল ঘোষ জানাতে পারবেন সিঙ্গল বেঞ্চে। সেই মতো বিবেচনা করবে সিঙ্গেল বেঞ্চ। বুধবারের মামলার শুনানিতে কুন্তলের আইনজীবী অনিরুদ্ধ চট্টোপাধ্যায় সওয়াল করেন, “এই …
Read More »নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের জালে ওএমআর প্রস্তুতকারক সংস্থার আধিকারিক!
প্রসেনজিৎ ধর, কলকাতা :-নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার। ওএমআর শিট বিকৃত করার অভিযোগে এবার সিবিআইয়ের জালে পার্থ সেন। ওএমআর প্রস্তুতকারক সংস্থা এস বসু রায় কোম্পানির দায়িত্বে ছিলেন তিনি।নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় রাজ্য-রাজনীতি। গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ প্রশাসনের শীর্ষস্থানীয় একাধিক ব্যক্তি। দুর্নীতির শিকড়ে পৌঁছতে মরিয়া কেন্দ্রীয় …
Read More »‘নিগ্রহের’ প্রতিবাদ! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধর্নায় খোদ উপাচার্য-ডিন,ক্যাম্পাসে মাটিতে শুয়ে শুয়েই কাজ করছেন উপাচার্য
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-ছাত্রদের হাতে ‘অপমান ও হেনস্থার’ প্রতিবাদে ধর্নায় বসলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ-সহ কর্মসমিতি (ইসি)-র কয়েকজন সদস্য। বুধবার রাত থেকে শুরু হয়েছে এই ধর্না। এর আগে পড়ুয়াদের ধর্না আন্দোলনে বসলেও এই ভাবে উপচার্য-সহ শিক্ষকরা ধর্নায় বসা কার্যত নজিরবিহীন বলছেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত অনেকে।প্রতিবাদের যাদবপুরে এবার …
Read More »‘শুধুই মিছিল আর মিছিল, শিক্ষকতা করতে হবে না আপনাদের,রাস্তাতেই থাকুন’, শিক্ষকদের তীব্র ভর্ৎসনা প্রধান বিচারপতির!
প্রসেনজিৎ ধর, কলকাতা :-মিছিল করার অনুমতি না পেয়ে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করতে গিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের চূড়ান্ত ভর্ৎসনার মুখে পড়ল একটি শিক্ষক সংগঠন। কোনও অবস্থাতেই পুজোর ছুটির আগে এই মামলা আদালত শুনবে না বলে স্পষ্ট নির্দেশ দিলেন তিনি। সঙ্গে পুলিশকে বললেন, ভিড় নিয়ন্ত্রণে, লাঠি ও জলকামান …
Read More »যোগেশচন্দ্র ল’ কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়!
প্রসেনজিৎ ধর, কলকাতা :- যোগেশচন্দ্র চৌধুরী ল’কলেজের মামলায় অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েন্কার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে নথি জাল করে কলেজের শিক্ষক পদে যোগ দেওয়ার অভিযোগ উঠেছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, গত পাঁচ বছরে কলকাতা পুলিশের অ্যান্টি ফ্রড সেকশন ওই মামলার তদন্তের কিনারা করতে ব্যর্থ হয়েছে। …
Read More »ফের খারিজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, পদে ফিরলেন যোগেশচন্দ্র ল’ কলেজের অধ্যক্ষ!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। এবার যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষকে অপসারণের নির্দেশ খারিজ করে দিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে ডিভিশন বেঞ্চের মন্তব্য, শুধুমাত্র ফোনে কথা বলে অধ্যক্ষকে অপসারণের নির্দেশ না দিলেই ভালো করত সিঙ্গল বেঞ্চ।বিচারপতি অভিজিৎ …
Read More »‘আর উপাচার্য নিয়োগ করতে পারবেন না’, রাজ্যপালকে নোটিস সুপ্রিম কোর্টের!
প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যপাল আর অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করতে পারবেন না, শুক্রবার এ কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালতের ওই বেঞ্চ আরও জানিয়েছে, সম্প্রতি রাজ্যপাল যাঁদের অন্তর্বর্তী উপাচার্য হিসাবে নিয়োগ করেছেন, তাঁরা কোনও সুযোগ-সুবিধা পাবেন না। তাঁরা নিতে …
Read More »চাকরিপ্রার্থীদের মিছিল যাবে ক্যামাক স্ট্রিট দিয়েই!আদালতে খারিজ রাজ্যের আর্জি
প্রসেনজিৎ ধর,কলকাতা :- ক্যামাক স্ট্রিট দিয়েই যাবে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট । আদালতের আগের রায় পুনর্বিবেচনার আরজি জানিয়েছিল রাজ্য। সেই আবেদন খারিজ করলেন বিচারপতি জয় সেনগুপ্ত।বুধবার কলকাতায় রাস্তায় গ্রুপ ডি কর্মীদের মিছিল রয়েছে। সেই মিছিলের রুটের একটি অংশ নিয়ে আপত্তি তুলেছিল রাজ্য। হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি …
Read More »যাদবপুরের ভাড়াবাড়ি থেকে উদ্ধার নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যাদবপুরের ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ। সোমবার যাদবপুরের গ্রিন পার্ক এলাকার একটি ভাড়াবাড়ির ছাদ থেকে থেকে ওই পড়ুয়ার দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, বছর বাইশের ওই তরুণী একটি বেসরকারি হাসপাতালে নার্সিংয়ের শেষ বর্ষের ছাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে, মৃত পড়ুয়ার নাম মল্লিকা …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal