Breaking News

কলকাতা

মহালয়ায় কলকাতায় প্রধানমন্ত্রী, হাতে মাত্র ৯ দিন! পুজোর আগেই শহরের প্রায় দেড়শো বেহাল রাস্তা সারানোর টার্গেট পুরসভার

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আর মাত্র ন’দিন। ১০ অক্টোবর মহালয়া। তার আগেই কলকাতার বেহাল রাস্তার চেহারা বদলাতে মরিয়া কলকাতা পুরসভা। পুজোর আবহে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি মেরামতের কাজ দ্রুত শেষ করতে পুরসভার সড়ক বিভাগকে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভা সূত্রে খবর, ছোট-বড় মিলিয়ে প্রায় ১৫০টি রাস্তা মহালয়ার …

Read More »

পুজোর আগে রেলের বড় সিদ্ধান্ত! শিয়ালদহের একাধিক এসি লোকালে বাড়ল স্টপেজ, সুবিধা পাবেন শহরতলির যাত্রীরা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পুজোর আগে শহরতলির ট্রেনযাত্রীদের জন্য সুখবর। বাড়ানো হল শিয়ালদহ ডিভিশনের একাধিক এসি লোকালের অতিরিক্ত স্টপেজের পরীক্ষামূলক পরিষেবার মেয়াদ। শিয়ালদহ–রানাঘাট এসি লোকালে হালিশহর ও শিমুরালিতে দাঁড়ানোর সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি ১ অক্টোবর থেকে রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ এসি লোকালে গোপালনগর ও বামনগাছিতে অতিরিক্ত স্টপেজ দেওয়া …

Read More »

পুজোর আগে শনি-রবিবার বাড়তি মেট্রো, তিন লাইনে মিলবে অতিরিক্ত পরিষেবা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। শহরজুড়ে মণ্ডপ তৈরির পাশাপাশি শেষ মুহূর্তের কেনাকাটাতেও ব্যস্ত সাধারণ মানুষ। সপ্তাহান্তে বাজার ও শপিংমলে বাড়তি ভিড়ের কথা মাথায় রেখে পুজোর আগে বিশেষ মেট্রো পরিষেবার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে নির্দিষ্ট দিনগুলিতে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। মেট্রো কর্তৃপক্ষের …

Read More »

অন্যের নথি জাল করে সিম, সল্টলেকে গোপন কল সেন্টার! প্রতারণার অভিযোগে ভিনরাজ্যের ৭ যুবক গ্রেফতার

প্রসেনজিৎ ধর, কলকাতা :-অন্যের নথি জাল করে তাঁদের নামে সিমকার্ড তোলার অভিযোগ। সেই সিম ব্যবহার করেই চলত প্রতারণার কারবার। নারকেলডাঙা থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে নেমে এই চক্রের সঙ্গে যুক্ত আরও সাত জনকে গ্রেফতার করল পুলিশ। সল্টলেকের একটি বাড়িতে অভিযান চালিয়ে অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার বাসিন্দা ওই সাত জনকে পাকড়াও …

Read More »

ত্রিকোণ প্রেমের জেরে নিউটাউনের শপিং মলে রক্তারক্তি! বন্ধুর গলায় ছুরির কোপ, হামলায় জখম আরও এক

প্রসেনজিৎ ধর, কলকাতা :-পুজোর আগে শপিং মলে ভিড় জমেছে ক্রেতাদের। তার মধ্যেই বুধবার বিকেলে নিউটাউনের একটি শপিং মলে ঘটে গেল রক্তাক্ত ঘটনা। বন্ধুদের মধ্যে বচসাকে কেন্দ্র করে এক যুবকের বিরুদ্ধে ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন দু’জন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ত্রিকোণ প্রেমের সম্পর্ককে ঘিরেই বচসার সূত্রপাত।পুলিশ …

Read More »

লেনিন-মার্কসের নামে রাস্তা বদলের প্রস্তাব! নতুন দায়িত্ব নিয়েই পুরসভায় বসে বড় ইঙ্গিত কার্তিক মহারাজের

প্রসেনজিৎ ধর, কলকাতা :-কলকাতা পুরসভায় এবার থেকে নির্দিষ্ট ঘরেই বসবেন রাজ্য সরকারের তৈরি রাস্তা, সেতু ও জনবহুল স্থানের নামকরণ-পর্যালোচনা কমিটির চেয়ারম্যান স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, যিনি কার্তিক মহারাজ নামে পরিচিত। সোমবার পুরসভা ভবনে নিজের নতুন দফতরে বসেই কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে মুখ খুলেছেন তিনি। ফলে শহরের বেশ …

Read More »

সিনেমা চলাকালীন মহিলাকে অশালীন মন্তব্যের অভিযোগ! কসবার অ্যাক্রোপলিস মলে গ্রেফতার ৬

প্রসেনজিৎ ধর, কলকাতা :-স্বামী ও বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গিয়ে কলকাতার কসবার অ্যাক্রোপলিস মলে শ্লীলতাহানির শিকার হওয়ার অভিযোগ তুললেন বাঁশদ্রোণীর এক মহিলা চিকিৎসক। তাঁর অভিযোগের ভিত্তিতে ছ’জনকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। অভিযোগ, ঘটনার সময় অভিযুক্তদের সঙ্গে পুলিশেরও তর্কাতর্কি হয়। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। অভিযোগকারিণীর দাবি, স্বামী …

Read More »

কলকাতার পুলিশ ট্রেনিং স্কুলের শৌচালয়ে কালিম্পংয়ের কমান্ডোর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য পিটিএস চত্বরে, আত্মহত্যার প্রাথমিক অনুমান

প্রসেনজিৎ ধর, কলকাতা :-কলকাতা পুলিশের পুলিশ ট্রেনিং স্কুল (পিটিএস)-এ উদ্ধার হল এক কমান্ডোর ঝুলন্ত দেহ। শনিবার সকালে কমান্ডো ব্যারাকের তিন তলার শৌচালয় থেকে এএসআই পদমর্যাদার ওই পুলিশকর্মীর দেহ উদ্ধার হয়। মৃতের নাম দীপক তামাং। ঘটনাকে ঘিরে পিটিএসে চাঞ্চল্য ছড়িয়েছে| পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ সহকর্মীরা …

Read More »

গভীর রাতে পার্ক স্ট্রিটে পুলিশের হানা! ৫৬টি অ্যান্ড্রয়েড ফোন-সহ আটক বাংলাদেশি নাগরিক, লোকচক্ষুর আড়ালে চলছিল কীসের কারবার?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বৃহস্পতিবার রাতে পার্ক স্ট্রিটের কিড স্ট্রিট এলাকায় একটি হোটেলের কাছ থেকে উদ্ধার হল ৫৬টি মোবাইল ফোন। চুরির ফোন পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। আটক দু’জনের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক এবং অন্য জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম …

Read More »

খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চাঞ্চল্য! গাঙ্গুরামের নিমকির প্যাকেটে পাখির পালক, আমিনিয়ার ফ্রিজে উদ্ধার মেয়াদ উত্তীর্ণ ফিরনি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসন্ন। উৎসবের আগে শহরের নামী রেস্তোরাঁ ও মিষ্টির দোকানগুলিতে খাবারের গুণমান এবং স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে আরও সক্রিয় কলকাতা পুরসভা। বৃহস্পতিবার কলকাতা পুরসভার ফুড সেফটি অফিসারদের বিশেষ দল শহরের একাধিক নামী খাদ্য প্রতিষ্ঠানে আচমকা অভিযান চালায়। আর সেই তল্লাশিতেই সামনে আসে একের …

Read More »