Breaking News

দেশ

সঞ্জয়ের ফাঁসি চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি নির্যাতিতার পরিবারের! শুনানি পিছল এক সপ্তাহ

প্রসেনজিৎ ধর :- বিচারে খুশি নয় নির্যাতিতার পরিবার। সঞ্জয়ের ফাঁসি চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয় |কিন্তু সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। নিহতের পরিবারের দায়ের করা আবেদনের শুনানি পিছিয়ে গেল শীর্ষ আদালতে। আগামী বুধবার, ২৯ জুন পরবর্তী শুনানি।মঙ্গলবার জানা গিয়েছিল, বুধবার আরজি কর মামলা সুপ্রিম কোর্টের প্রধান …

Read More »

এসএসসি-তে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি পিছোল,ঝুলে রইল ২৬ হাজার চাকরীপ্রার্থীর ভবিষ্যৎ!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ফের মুলতুবি হয়ে গেল ২৬ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি। বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল। সময়ের অভাবে এদিন মামলার শুনানি শুরুই হয়নি। আগামী ২৪ মার্চ মামলার শুনানি হবে বলে শীর্ষ আদালত জানিয়েছে। এদিন সুপ্রিম কোর্টে এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হওয়ার কথা ছিল। …

Read More »

দিল্লির ভোটে কেজরিকে সমর্থন তৃণমূলের!কেজরিওয়াল বললেন, ‘ধন্যবাদ দিদি’

প্রসেনজিৎ ধর :- আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের আগেই জাতীয় রাজনীতিতে বড় চমক। বুধবারই জানা যায়, আগামী দিল্লি ভোটে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (আপ)-কে খোলাখুলি সমর্থন জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস!বাংলার শাসকদলের তরফে এই সমর্থন আসতেই পাল্টা তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ-এর জাতীয় …

Read More »

আজ আর সময় নেই! সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা

প্রসেনজিৎ ধর :- এবার ডিএ মামলার শুনানিও পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি ফের মার্চ মাসে হবে শীর্ষ আদালতে। নতুন বেঞ্চে হবে সেই মামলার শুনানি। সূত্রের খবর, মঙ্গলবার সময়ের অভাবে আর এই মামলার শুনানি করা যায়নি। তাই সেটি পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী মার্চ মাসে শুনানি করা …

Read More »

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং!৭ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা কেন্দ্রের, শোকপ্রকাশ মোদি-মমতার

প্রসেনজিৎ ধর :-প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ডঃ মনমোহন সিং। প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্মানে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।শেষ দিন পর্যন্ত ভারতের গণতান্ত্রিক এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বিশ্বাস ছিল অটুট। তাই আস্থা ছিল ইতিহাস নিশ্চয়ই সদয় হবে তাঁর উপর। কিন্তু সেই ইতিহাসের সাক্ষী হতে পারলেন না দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন …

Read More »

৪ বছরের নাতির কাস্টডি চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি অতুল সুভাষের মায়ের!খোঁজই মিলছে না শিশুটির

নিজস্ব সংবাদদাতা :- ছেলেকে হারিয়েছেন। এখন নাতিকেই আঁকড়ে ধরতে চান বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের মা। চার বছরের নাতির হেফাজত চেয়ে তাই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তবে ওই শিশুর খোঁজ পাওয়া যাচ্ছে না। সে কার কাছে আছে, কেউ জানে না। সুপ্রিম কোর্ট এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়ে উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং …

Read More »

দু’দিনের সফরে বাংলায় শাহ, রাতেই শিলিগুড়িতে নামবেন!তবে নেই কোনো দলীয় কর্মসূচি

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দু’দিনের সফরে আবার পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সফরে কলকাতায় আসছেন না তিনি, তবে বৃহস্পতিবার রাতেই শিলিগুড়িতে নামবেন। সফরের মূল কেন্দ্র উত্তরবঙ্গ, যেখানে তিনি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। শুক্রবার বিকেলেই তিনি দিল্লির উদ্দেশে ফিরে যাবেন।লোকসভা নির্বাচনের পর এই নিয়ে দ্বিতীয় বার বাংলায় আসছেন শাহ। …

Read More »

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্য-অযোগ্য বাছাই না হলে বাতিল পুরো প্যানেল, জানাল সুপ্রিম কোর্ট!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে মামলা। আর সেই মামলায় এবার সুপ্রিম তোপের মুখে পড়ল রাজ্য সরকার। বৃহস্পতিবারের শুনানিতে সবথেকে গুরুত্ব দিয়ে যেটা দেখা হয়েছে সেটা হল যোগ ও অযোগ্যকে আলাদা করা সম্ভব কি না। এদিকে শুনানিতে এসএসসির ২০১৬ সালের পুরো প্যানেলটাকে নিয়েই সন্দেহ প্রকাশ করেন প্রধান …

Read More »

সিমলা বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরা হল না শ্রীরামপুরের যুবকের!

প্রসেনজিৎ ধর :- হিমাচল প্রদেশে বেড়াতে গিয়েছিলেন একাই। ঘুরতে গিয়ে মৃত্যু হল শ্রীরামপুরের যুবকের। জানা গিয়েছে, অভিজিৎ দত্ত কয়েক দিন আগে সোলো ট্রিপে হিমাচল যান। সোমবার বাড়িতে খবর আসে, চেল এলাকা থেকে অভিজিৎকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় শোকস্তব্ধ …

Read More »

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলা, সুপ্রিম কোর্টে ফের পিছল শুনানি!’দু’টি’ বিষয় নিয়ে ‘প্রশ্ন’

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ২৬ হাজার চাকরি বাতিল মামলা। প্রধান বিচারপতি জানিয়েছেন, পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে, না কি, বেআইনি ভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে, এই দু’টি মূল বিষয় আদালত বিবেচনা করবে। আজ দেশের সর্বোচ্চ আদলত সুপ্রিম কোর্টে চাকরি …

Read More »