দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রতারণার শিকার হয়ে চেন্নাইয়ের এক তরুণীর আত্মঘাতী হওয়ার পর কলকাতা থেকে তিন যুবককে গ্রেফতার করল চেন্নাই পুলিশ। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তিন জনকে একবালপুর থেকে গ্রেফতার করেন চেন্নাই পুলিশের আধিকারিকরা।অনলাইন ট্রেডিং জালিয়াতির ফাঁদে পড়ে টাকা খোয়ান চেন্নাইয়ের এক তরুণী। টাকা চাইতে গিয়ে কলকাতার তিন যুবকের হুমকির …
Read More »গরু পাচারকাণ্ডে অভিযুক্ত আব্দুল লতিফের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ল!
নিজস্ব সংবাদদাতা :- গরু পাচারকাণ্ডে অভিযুক্ত আব্দুল লতিফের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ল। আগামী ২০ মে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে। এর আগে শর্ত হিসেবে, তিনদিন অন্তর আব্দুল লতিফকে সিবিআই হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত।গরুপাচার মামলায় জড়িত আবদুল লতিফের জামিন বহাল থাকল। শর্তসাপেক্ষে জামিনের মেয়াদও বাড়ল। আবার কিছুটা …
Read More »মণিপুরে আটকে পড়া ছাত্রদের ফোন নবান্নে, মুখ্যমন্ত্রীর উদ্যোগে ঘরে ফিরল ১৮ পড়ুয়া!
প্রসেনজিৎ ধর, কলকাতা :- মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে অগ্নিগর্ভ মণিপুর থেকে নিরাপদে ঘরে ফিরলেন এরাজ্যের ১৮ জন পড়ুয়া। ইম্ফলের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়ারা মণিপুরের সাম্প্রতিক অশান্তির পরে নিরাপত্তা নিয়ে আশঙ্কায় ভুগছিলেন। পড়ুয়ারা নবান্নের কন্ট্রোল রুমে যোগাযোগ করে। বিষয়টি জানতে পারার পরেই ব্যবস্থা নেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর নির্দেশে, সঙ্গে সঙ্গে তৎপরতার সাথে …
Read More »মণিপুরে আটকে রাজ্যের অনেকে, ফিরিয়ে আনতে উদ্যোগী মমতা বন্দোপাধ্যায়,চালু হেলল্পলাইন নং!
প্রসেনজিৎ ধর, কলকাতা :- মণিপুরে অশান্তিতে বাঙলার অনেকে আটকে পড়েছেন। এই পরিস্থিতে তাঁদের রাজ্যে ফিরিয়ে আনার উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, সে রাজ্যের সরকারের সঙ্গে সমন্বয় করে আটকে পড়া বাংলা বাসিন্দাদের ফিরিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছে রাজ্য সরকার।তফসিলি জাতির মর্যাদা পেতে …
Read More »রবীন্দ্র জয়ন্তীর আবহে শাহের ‘রাজনৈতিক সভা’ ঘিরে ধন্দ!তাই কি কাটছাঁট অমিত শাহের সফর?
দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- রবীন্দ্র জয়ন্তীতে এ রাজ্যেই থাকবেন অমিত শাহ | কিন্তু, কিছুটা হলেও বদলেছে তাঁর বঙ্গীয় কর্মসূচি | বিজেপি সূত্রের খবর, ২ দিন নয়, এখন মাত্র ১ দিনই পশ্চিমবঙ্গ সফরে আসছেন শাহ | দুদিনের সফরে এ রাজ্যে আসার কথা ছিল অমিত শাহর | প্রথম দিন রাজনৈতিক জনসভা এবং …
Read More »বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে থাকা দুই মামলার নথি চাইলেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি!
প্রসেনজিৎ ধর, কলকাতা :- সুপ্রিম কোর্টের নির্দেশের পরই তৎপর কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দু’টি মামলার নথি তলব করল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দপ্তর। ওই দু’টি মামলা এবার কোন বিচারপতি শুনবেন, তা সম্ভবত স্থির হতে পারে মঙ্গলবার।সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রাথমিকের ২ মামলার নথি চাইলেন …
Read More »‘সবার সঙ্গে কথা হয়েছে, বিজেপিতেই আছি’, দিল্লি থেকে কলকাতায় ফিরে বললেন মুকুল রায়!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-১২ দিন পর দিল্লি থেকে কলকাতা ফিরলেন মুকুল রায়। শনিবার দুপুরের বিমানে দমদম বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান। বিমানবন্দর থেকে বেরোতেই তাঁর সফর নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। কোনও বিজেপি নেতা কি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন? এমন প্রশ্নের জবাবে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক বলেন, ‘‘আমার সঙ্গে সবার …
Read More »হাওড়া থেকে পুরী ৬:৩০ ঘণ্টায়!খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস
দেবরীনা মণ্ডল সাহা :- এবার আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা ৷ শুক্রবার সকালে সেই ট্রেনেরই ট্রায়াল রান হল ৷ সকাল ৬টা ১০ মিনিটে ভারতীয় প্রযুক্তি তৈরি এই সেমি হাইস্পিড ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে৷ গন্তব্য পুরী ৷রাজ্যে দ্বিতীয় বন্দে ভারতের ট্রায়াল শুরু। শুক্রবার সকালেই হাওড়া থেকে পুরীর উদ্দেশে …
Read More »রামনবমীতে হাওড়া-রিষড়ার অশান্তিতে এনআইএ তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ,সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য!
প্রসেনজিৎ ধর :-রামনবমীর পর রাজ্যের বিভিন্ন অংশে অশান্তির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। কেন্দ্রীয় সংস্থা দিয়ে আবেদনের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারই রামনবমীকাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এবার এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গেল রাজ্য।চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।গত ৩০ মার্চ রামনবমী …
Read More »বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা সরানোর নির্দেশ শীর্ষ আদালতের!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নির্দেশ পাঠাল। জানাল, বিচারপতি গঙ্গোপাধ্যায় নিয়োগ সংক্রান্ত যে সব মামলা শুনছিলেন, সেগুলি শোনার জন্য অন্য বিচারপতি নিয়োগ করা হোক। শুধুমাত্র …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal