Breaking News

রাজনীতি

নেতাজিকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্যের প্রতিবাদে স্বাধীনতা দিবসেই উত্তাল মালদা, ২৪ ঘণ্টার মৌন অনশনে নেতাজিপ্রেমী নাগরিকরা!দ্বিতীয় দিনেও চলে অবস্থান

প্রসেনজিৎ ধর :- স্বাধীনতা দিবসেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে পথে নামলেন মালদার নেতাজিপ্রেমী নাগরিকরা| কোচবিহারের সাংসদ অনন্ত মহারাজের নেতাজিকে নিয়ে করা মন্তব্য এবং নেতাজির মূর্তি ভাঙার ঘটনার প্রতিবাদে হবিবপুর থানার বুলবুলচণ্ডীর অনাইল এলাকায় শুরু হয় ২৪ ঘণ্টার মৌন অনশন। স্বাধীনতা দিবসের দিন দুপুর ১২টা থেকে শুরু হওয়া …

Read More »

দেশপ্রেমের আবেগের কাছে হার মানল জলবন্দি স্কুল! চারপাশে জল, তবু নৌকায় চেপে জাতীয় পতাকা উত্তোলনে হাজির সবংয়ের খুদেরা—‘বন্দে মাতরম’-এ মুখরিত স্কুল চত্বর

দেবরীনা মণ্ডল সাহা :-চারদিকে জল। টানা বৃষ্টিতে জলের তলায় স্কুলে যাওয়ার রাস্তা থেকে শুরু করে গোটা স্কুল চত্বর। হেঁটে স্কুলে পৌঁছনোর কোনও উপায় নেই। কিন্তু স্বাধীনতা দিবসের আবেগে সেই প্রতিকূলতাও হার মানল সবংয়ের চাঁদাগোবরা প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের কাছে। স্কুল চত্বর জলমগ্ন থাকায় নৌকায় চেপেই জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ …

Read More »

সম্প্রীতির অনন্য নজির বাংলায়! স্বাধীনতা দিবসে ডোমকলের মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন বেলুড় মঠের মহারাজের, সম্প্রীতির বার্তা ৪৮০ ফুটের তেরঙ্গা মিছিলেও

প্রসেনজিৎ ধর :-স্বাধীনতা দিবসে সম্প্রীতির অনন্য নজির তৈরি হল মুর্শিদাবাদের ডোমকলে। বাংলাদেশ সীমান্তঘেঁষা এই এলাকায় জামিয়া আরাবিয়া বাহরুল উলুম মাদ্রাসার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলুড় মঠের সন্ন্যাসী স্বামী পরমানন্দ মহারাজ। তাঁর হাতেই উত্তোলিত হল জাতীয় পতাকা। মাদ্রাসার পড়ুয়া, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে অনুষ্ঠানে ফুটে …

Read More »

এক দশক পর রাজ্য সরকারি স্বাস্থ্য প্রকল্পে চিকিৎসা খরচের হার বদল, ১ সেপ্টেম্বর থেকে নতুন হারে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের সরকারি ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বড় সুখবর। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় চিকিৎসা পরিষেবার অনুমোদিত খরচের হার বাড়ানোর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর এই হার সংশোধন করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন হার কার্যকর হবে বলে অর্থদপ্তরের মেডিক্যাল …

Read More »

কালীঘাটের কর্মসূচির পর ঋতব্রত তৃণমূলের পতাকা উত্তোলনেও কুণাল! ‘দুই নৌকায় পা’? বিধায়কের ব্যাখ্যায় কাটল জল্পনা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মেট্রোপলিটন ভবনে তখন স্বাধীনতা দিবস উদযাপনের আয়োজন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূলের দখলে থাকা অফিসে জাতীয় পতাকা উত্তোলন করছেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ রায়, কোহিনূর মজুমদাররা। অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতা-কর্মীরা। আচমকাই সেখানে দেখা গেল কালীঘাটপন্থী তৃণমূল নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে। ঋতব্রত শিবিরকে নিয়ে অতীতে একাধিকবার সরব হওয়া …

Read More »

‘এই বাংলা শ্যামাপ্রসাদ-প্রণবানন্দের, নেতাজি-ক্ষুদিরামের মাটি’, রেড রোডে স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে রাষ্ট্রবাদ ও উন্নয়নের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার যে স্বপ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখিয়েছেন, তা বাস্তবায়িত করতে হলে ‘বিকশিত পশ্চিমবঙ্গ’ গড়ে তোলা জরুরি। শনিবার রেড রোডে দেশের ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে রাজ্যের উন্নয়নে সকলকে …

Read More »

‘অতীত ভুললে চলবে না, ভুলব কী করে?’ গ্রেট ক্যালকাটা কিলিং থেকে নোয়াখালি—বিভাজনের ইতিহাস স্মরণ করালেন শুভেন্দু

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- স্বাধীনতা দেশের কাছে গর্ব ও আনন্দের মুহূর্ত হলেও দেশভাগের স্মৃতি আজও বহু মানুষের কাছে গভীর যন্ত্রণার। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে অখণ্ড ভারত বিভাজিত হওয়ার সেই ইতিহাস এবং ছিন্নমূল মানুষের দুর্দশার কথা স্মরণ করে ১৪ অগস্ট ‘বিভাজন বিভীষিকা স্মরণ দিবস’-এর অনুষ্ঠানে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৌলালি যুবকেন্দ্রে আয়োজিত …

Read More »

রেড রোডে স্বাধীনতা দিবসের ডিউটিতে মোবাইল নিষেধ! ভিডিও-সেলফি নয়, নজরদারিতেই চোখ রাখার নির্দেশ লালবাজারের

প্রসেনজিৎ ধর, কলকাতা :-১৫ অগস্ট কলকাতার রেড রোডে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান। ভিভিআইপি ও ভিআইপি অতিথিদের উপস্থিতি, কুচকাওয়াজ এবং বিপুল জনসমাগমকে সামনে রেখে নিরাপত্তায় কোনওরকম ফাঁক রাখতে চাইছে না কলকাতা পুলিশ। সেই কারণেই রেড রোডে কর্তব্যরত পুলিশকর্মীদের জন্য জারি করা হয়েছে একাধিক কড়া নির্দেশ।লালবাজারের নির্দেশ অনুযায়ী, ডিউটির সময় কোনও পুলিশকর্মী …

Read More »

‘নির্মল ঘোষ গ্রেফতার, তাহলে মমতা কেন বাদ?’ অভয়া-কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রেফতারির দাবিতে সরব অগ্নিমিত্রা

প্রসেনজিৎ ধর, কলকাতা :-তিলোত্তমা-কাণ্ডে একের পর এক গ্রেফতারির আবহে এবার সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি তুললেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার তিলোত্তমার দেহ দ্রুত দাহ করার অভিযোগে নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। এই গ্রেফতারিকে কেন্দ্র করেই মমতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন অগ্নিমিত্রা। অভয়া প্রসঙ্গে …

Read More »

এক মাসে তিনবার রং বদল অ্যাকাডেমির! গেরুয়া থেকে সাদা, ২৪ ঘণ্টায় ফের গেরুয়া—রুদ্রনীলের হুঁশিয়ারি, ‘রাজনীতিকরণ বরদাস্ত নয়’

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :-এক মাসের মধ্যে পরপর তিনবার রং বদল। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের দেওয়াল ঘিরে ফের শুরু হল রাজনৈতিক চাপানউতোর। মঙ্গলবার শিল্পী ও কলাকুশলীরা গেরুয়া রং সরিয়ে দেওয়াল সাদা করার ২৪ ঘণ্টার মধ্যেই ফের সেখানে গেরুয়া রং পড়ল। ঘটনাস্থলে দাঁড়িয়ে নিজেই দেওয়ালের রং বদলের কাজ করালেন হাওড়ার শিবপুরের বিধায়ক রুদ্রনীল …

Read More »