Breaking News

রাজনীতি

মোদীর জন্মদিনে রাজ্যজুড়ে মহা আয়োজন! ১০৮ মিটারের ‘ভারত মণ্ডল’, এক কোটি প্রদীপে সাজবে বাংলা, থাকছে একাধিক কর্মসূচি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দুর্গাপুজোর আগেই রাজ্যজুড়ে একাধিক বড় মাপের প্রশাসনিক ও জনমুখী কর্মসূচির ঘোষণা করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী মাসে উৎসবের আবহেই নানা জনকল্যাণমূলক এবং রাষ্ট্রীয় মর্যাদার কর্মসূচি পালন করা হবে। এই সমস্ত অনুষ্ঠানে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ থাকবে বলেও …

Read More »

মাহেশে মমতার সভা আপাতত স্থগিত! সিঙ্গল বেঞ্চের অনুমতিতে রাজ্যের আপত্তি, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুক্রবার জরুরি শুনানি

প্রসেনজিৎ ধর, হুগলি:- শুক্রবার শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা আপাতত স্থগিত। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল কালীঘাট তৃণমূলের কর্মসূচি। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের করা মামলা ডিভিশন বেঞ্চ গ্রহণ করায় শুক্রবারের সভা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা। জানা গিয়েছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় প্রধান বিচারপতি ঘুগের নেতৃত্বাধীন …

Read More »

বাউল সম্রাটের জমি দখলের অভিযোগ, ‘জনতার দরবারে’ পূর্ণদাস! অনুব্রত-ঘনিষ্ঠের বিরুদ্ধে অভিযোগ, সল্টলেক থেকেই ডিএমকে ফোন শুভেন্দুর

নিজস্ব সংবাদদাতা:- জমি দখলের অভিযোগ নিয়ে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ হাজির পদ্মশ্রীপ্রাপ্ত বাউল শিল্পী পূর্ণদাস বাউল। ইলামবাজার ও শান্তিনিকেতনে দখল হয়ে যাওয়া দুটি জমি পুনরুদ্ধারের আবেদন নিয়ে বুধবার সল্টলেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ‘বাউল সম্রাট’ এবং তাঁর ছেলে দিব্যেন্দু দাস বাউল। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই জমিগুলি দখল …

Read More »

‘কাজ করতে পারছিলাম না’, ইংরেজবাজারের পুরপ্রধান পদে ইস্তফা কৃষ্ণেন্দুর! মমতার সঙ্গ ছাড়ার জল্পনার মাঝে ‘নতুন ছাতার’ ইঙ্গিত

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পুরভোটের আগে ইংরেজবাজার পুরসভায় বড় রাজনৈতিক চমক। চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল নেতা তথা পাঁচ বারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পুরসভায় এখনও তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই বুধবার স্বেচ্ছায় চেয়ারম্যান পদ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। আর তাঁর এই পদত্যাগ ঘিরেই মালদহের রাজনৈতিক মহলে শুরু …

Read More »

কলকাতা হাইকোর্ট পেল স্থায়ী প্রধান বিচারপতি,বুধবার শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে,উপস্থিত রাজ্যপাল-মুখ্যমন্ত্রী!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দীর্ঘ কয়েকমাসের অপেক্ষার অবসান। কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে বুধবার দায়িত্ব নিলেন বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। এ দিন সকাল ১০টায় হাই কোর্টের এক নম্বর আদালতকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিধানসভার …

Read More »

‘গেরুয়ার অপমানে শিকড়-সহ উপড়ে ফেলব! বাংলার মাটিতে গেরুয়াই হবে, গেরুয়াই হবে, গেরুয়াই হবে’, যাদবপুরের মঞ্চে শপথ শুভেন্দুর

প্রসেনজিৎ ধর, কলকাতা :-বাংলার মাটিতে গেরুয়া পতাকার অসম্মান কোনওভাবেই মেনে নেওয়া হবে না। পাশাপাশি ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’র মতো দেশবিরোধী স্লোগানের বিরুদ্ধেও কঠোর অবস্থানের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার গেরুয়া সম্মান যাত্রা শেষে যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ডে আয়োজিত সভার মঞ্চ থেকে এমনই কড়া বার্তা দেন তিনি।গোলপার্ক থেকে এইট বি বাসস্ট্যান্ড …

Read More »

মুখ্যমন্ত্রীর হেলিপ্যাডে আচমকাই ‘আর্মি’ স্টিকার লাগানো গাড়ি! তৃণমূল নেতার পুত্রকে ঘিরে উত্তরকন্যায় চরম উত্তেজনা

প্রসেনজিৎ ধর :-উত্তরকন্যায় তখন বৈঠকে ব্যস্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় ভবনের বাইরে মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারিত সংরক্ষিত হেলিপ্যাড এলাকায় আচমকাই উত্তেজনা ছড়ায়। ‘আর্মি’ স্টিকার লাগানো একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে সংরক্ষিত এলাকায় ঢুকে পড়াকে কেন্দ্র করে বিজেপি কর্মী, পুলিশ এবং গাড়ির চালকের মধ্যে তুমুল বচসা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল …

Read More »

উৎসবের মুখে চা-শ্রমিকদের জন্য বড় সুখবর! উত্তরবঙ্গের শ্রমিকদের ২০% পুজো বোনাস, ৫ অক্টোবরের মধ্যে মেটানোর নির্দেশ

দেবরীনা মণ্ডল সাহা :- দুর্গাপুজোর আগে উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। চা শ্রমিকদের ২০ শতাংশ হারে পুজোর বোনাস দেওয়ার সুপারিশ করা হয়েছে। সোমবার শ্রম দপ্তরের অতিরিক্ত শ্রম কমিশনার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন। নির্দেশিকায় আগামী ৫ অক্টোবরের মধ্যে শ্রমিকদের প্রাপ্য বোনাস মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।সরকারি নির্দেশিকায় …

Read More »

পুজোর মুখে কলকাতায় খাদ্যসুরক্ষা দফতরের বড় অভিযান, পচা মাংস-ছানায় ছত্রাক! ৪০ রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড, তালিকায় করিমস-নিজামস-বলরাম মল্লিক

প্রসেনজিৎ ধর, কলকাতা :-পুজোর আগে শহরের রেস্তরাঁ ও খাবারের দোকানগুলিতে বড়সড় অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। নিম্নমানের খাবার, অপরিচ্ছন্ন রান্নাঘর এবং পচা খাদ্যসামগ্রী মজুত রাখার অভিযোগে কলকাতার ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাময়িকভাবে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে।পুরসভা …

Read More »

পুজোর আগেই বেতন-ভাতা বৃদ্ধির বড় ঘোষণা! প্যারা টিচার থেকে বনকর্মী, একসঙ্গে বাড়ল একাধিক পদের পারিশ্রমিক

দেবরীনা মণ্ডল সাহা :- বন দফতর থেকে স্কুলশিক্ষা—একাধিক ক্ষেত্রে কর্মরতদের পারিশ্রমিক ও ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন সহায়ক, ফরেস্ট গার্ড থেকে শুরু করে প্যারা টিচার, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর এবং অ্যাকাডেমিক সুপারভাইজারদের জন্য বাড়ানো হয়েছে নির্দিষ্ট অঙ্কের পারিশ্রমিক। পাশাপাশি প্রাক্তন বিধায়কদের মেডিক্যাল ভাতাও বাড়ানোর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর ঘোষণা …

Read More »