প্রসেনজিৎ ধর, কলকাতা :-বুধবার থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলায় রাহুল গান্ধীর দ্বিতীয় দফার যাত্রা। সেই মতো এদিন দুপুরে বিহার সীমান্ত ধরে মালদহে ঢোকে রাহুলের গাড়ি। সেই সময়েই আচমকা কংগ্রেস নেতার গাড়ির পিছনের স্ক্রিনের কাচে এসে ঢিল। রিয়ার স্ক্রিন ভেঙে চুরমার হয়ে যায়। আর সেই ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী …
Read More »মোদীর বারণ!আপাতত রামমন্দিরে যাওয়া হচ্ছে না শুভেন্দু সহ বঙ্গ–বিজেপির বিধায়কদের
প্রসেনজিৎ ধর,কলকাতা :- অযোধ্যায় রামমন্দির দেখতে আপাতত যাওয়া হচ্ছে না বঙ্গ–বিজেপির বিধায়কদের। আগামী ১০ ফেব্রুয়ারি অযোধ্যায় গিয়ে ১১ তারিখ ফিরে আসার পরিকল্পনা করা হয়েছিল। বিজেপি পরিষদীয় দলের সদস্যরা রামলালার দর্শন করতে যাবেন অযোধ্যায় বলে পরিকল্পনা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেটা এখন আর হচ্ছে না বলেই বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর।স্বয়ং প্রধানমন্ত্রী …
Read More »‘আইনের মন্দিরে এটা মানা যায় না’, হাইকোর্টে দুই বিচারপতির বেনজির দ্বৈরথে ‘লজ্জিত’ প্রধান বিচারপতি!
প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা হাইকোর্টে নজিরবিহীন সংঘাতে জড়িয়েছেন দুই বিচারপতি। আর তাতে ‘লজ্জিত’ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। মঙ্গলবার এজলাস শেষ করে উঠে যাওয়ার সময় তিনি জানান, ”যা হয়েছে, তাতে আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। আদালতে এটা আশা করা যায় না।” তাঁর আরও বক্তব্য, ‘‘এটা দেশের ঐতিহ্যশালী হাই কোর্ট। এই …
Read More »বিজেপির কর্মসূচিতে রণক্ষেত্র ব্যারাকপুর!জলকামানের মারে কাক ভেজা সুকান্ত মজুমদার,পুলিশের লাঠিতে আহত একাধিক
নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির মিছিলে পুলিশি বাধার অভিযোগ। পুলিশ-বিজেপি কর্মী বচসায় রণক্ষেত্রের চেহারা নিল বারাকপুর স্টেশন চত্বর। বিজেপি কর্মীদের লক্ষ্য করে ব্যাপক লাঠিচার্জ পুলিশের। জলকামানও ব্যবহার করে পুলিশ। পালটা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর বিজেপি নেতা-কর্মীদের। আহত বহু। উত্তপ্ত এলাকা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন রাজ্য বিজেপি সভাপতি। …
Read More »বিহারে রাজনৈতিক সঙ্কট!বাতিল অমিত শাহের বঙ্গ সফর
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আচমকা বাতিল অমিত শাহের বঙ্গ সফর। রবিবার রাতে কলকাতায় আসার কথা ছিল তাঁর। সোমবার একাধিক কর্মসূচি ছিল শাহের। রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার তাঁর যে সভা ছিল, যে কর্মসূচিগুলি ছিল সেগুলি সবই বাতিল করে দেওয়া হয়েছে। রবিবার রাতে তাঁর আসার কথা থাকলেও তিনি …
Read More »‘শাহজাহান যা করেছে তা অন্যায়’, বিস্ফোরক ফিরহাদ হাকিম
প্রসেনজিৎ ধর, কলকাতা :- শেখ শাহজাহানকে এখনও খুঁজে পাওয়া যায়নি। প্রায় একমাস হতে চলল সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতা এখনও অধরা। এই নিয়ে রাজ্যপাল থেকে শুরু করে বিরোধী নেতারা কড়া মন্তব্য করে চলেছেন। কলকাতা হাইকোর্ট তাঁকে খুঁজে বের করতে সিট গঠন করেও লাভ হয়নি। এমনকী দ্বিতীয়বার ইডি অফিসাররা সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেস …
Read More »‘বারবার কেন উঠছে আমার নাম?’ প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চে আবেদন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের!
দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- বিচারপতি বনাম বিচারপতি সংঘাতের জেরে সুপ্রিম কোর্টে যে মামলার শুনানি চলছে, তার মধ্যেই এবার বিশেষ আবেদন জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ ও বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দেওয়া অর্ডারকে ঘিরেই বিতর্কের সূত্রপাত। সেই ইস্যুতে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের …
Read More »‘সম্প্রীতিই একতা’,প্রজাতন্ত্র দিবসে রেড রোডে সর্বধর্ম সমন্বয়ের বার্তা মুখ্যমন্ত্রীর!
প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্যপথে চলেছে রমমন্দিরের (উত্তরপ্রদেশের) ট্যাবলো। আর সেখানে কলকাতার রেড রোডের প্যারেডের মাধ্যমে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতায় ‘একতাই সম্প্রীতি’র ট্যাবলো দেখা গেল। পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফ থেকে এই ট্যাবলোটি প্রস্তুত করা হয়েছিল। সেই ট্যাবলোতে ছিল বহু ধর্মের প্রতীকে। …
Read More »লোকসভা ভোটের আগে বড় স্বস্তি নিশীথের!খুনের চেষ্টা মামলায় জামিন মঞ্জুর হাইকোর্টের,তবে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- খুনে চেষ্টা মামলায় হাইকোর্টে স্বস্তি পেলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় গুলি চলার মামলায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। তবে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে নিশীথকে। ডিভিশন বেঞ্চ নিশীথের জামিনের আবেদন মঞ্জুর করল। তবে ১৫ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ …
Read More »বাংলায় জোটের কবর খুঁড়েছেন অধীর চৌধুরী দাবি ডেরেকের, বললেন, ‘এখন অনেক দেরি হয়ে গেছে’!
প্রসেনজিৎ ধর, কলকাতা :-তৃণমূল নেত্রী একলা চলো নীতি ঘোষণার পরই বাংলায় ইন্ডিয়া জোট নিয়ে নতুন করে তৎপরতা শুরু করেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। যদিও তৃণমূল যে বাংলায় কংগ্রেসকে ছাড়া একাই লড়বে, বৃহস্পতিবার ফের সেকথা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের রাজ্যসভায় সংসদ তথা সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন।আজ, কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে কাঠগড়ায় তুলে …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal