Breaking News

রাজনীতি

১৯২ আসনে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা,তালিকায় নবীন প্রবীণের মেলবন্ধন!নিহত তমন্নার মা প্রার্থী কালীগঞ্জে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে বিধানসভা ভোটে ২৯৪ টি আসনের মধ্যে প্রথম দফায় ১৯২টিতে প্রার্থিতালিকা ঘোষণা করল বামফ্রন্ট।আলিমুদ্দিন স্ট্রিটে প্রার্থী তালিকা প্রকাশ করলেন বামফন্ট্র চেয়ারম্যান বিমান বসু। ছাব্বিশ নির্বাচনে তারাই প্রথম প্রার্থী তালিকা সামনে আনল। বামেদের প্রথম দফার প্রার্থী তালিকায় যেমন ছাত্র এবং যুব রাজনীতির পরিচিত মুখ কলতান দাশগুপ্ত, …

Read More »

পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট, প্রথম দফায় ১৫২ আসনে, দ্বিতীয় দফায় ১৪২, ৪ মে ফল ঘোষণা!একনজরে দেখে নিন কোথায় কবে ভোট

প্রসেনজিৎ ধর :-পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে এপ্রিল মাসে ভোটগ্রহণ হবে এবং ৪ মে একসঙ্গে ফল ঘোষণা করা হবে।রবিবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ জানিয়ে দিল, রাজ্যে দুই …

Read More »

‘বাংলার মা নিঃস্ব, মাটি লুণ্ঠিত মানুষ চলে যাচ্ছে, এবার কেউ তৃণমূলকে বাঁচাতে পারবে না’! পরিবর্তনের ডাক প্রধানমন্ত্রীর

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বাংলার গরিব মানুষদের পাকা বাড়ির প্রতিশ্রুতি থেকে, বিনামুল্যে চিকিৎসা থেকে পরিষ্কার জল| মোদির এই দিনের বক্তৃতায় এমনই প্রতিশ্রুতির কথা টেনে আনেন| এই প্রসঙ্গে তিনি বলেন, “তৃণমূল ক্ষমতা থেকে সরলে গরিবরা পাকা বাড়ি পাবে, পরিষ্কার জল পাবে, বিনামূল্যে চিকিৎসা পাবে৷ তৃণমূল ক্ষমতা থেকে গেলেই বাংলায় সুশাসন ফিরবে …

Read More »

অনেকদিন পর মোদির মঞ্চে দিলীপ ঘোষ!ভোটের মুখে স্বমেজাজে ঘোষবাবু

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শনিবাসরীয় দুপুরে মোদির ব্রিগেডের মঞ্চে দেখা গেল দিলীপ ঘোষকে। তাঁর নাম ডেকে জগন্নাথ চট্টোপাধ্যায় স্বাগত জানাতেই চওড়া হাসি মুখে নিয়ে মঞ্চে উঠলেন মেদিনীপুরের একদা সাংসদ ও প্রাক্তন রাজ্য সভাপতি। বাকিদের সাদা পাজামা পাঞ্জাবির মধ্যে দিলীপের পার্পল রঙের কুর্তাটি নজর পড়ার মতই।সকলকে প্রণাম জানিয়ে বক্তব্য শুরু …

Read More »

‘বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে…’ নারী নিরাপত্তা নিয়ে বাংলা গানে তৃণমূলকে বিঁধলেন মোদি!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ব্রিগ্রেডের মঞ্চ থেকে ফের সন্দেশখালির প্রসঙ্গ টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| বাংলায় অপরাধ বাড়ছে এবং মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘‘এখন মায়েরা ফোন করে বলে সন্ধ্যা নামার আগে মেয়েরা বাড়ি ফিরে এসো |”এদিন ব্রিগেডে মোদীর ভাষণ ছিল অদ্ভুত মেলানো মেশানো। তৃণমূলকে আক্রমণের শুরুটা হয়েছিল …

Read More »

‘এটাই কি আপনার নারী সুরক্ষার গ্যারান্টি?’শরীরে আঘাত নিয়ে সাংবাদিক বৈঠকে মোদিকে কটাক্ষ শশী পাঁজার!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মন্ত্রী শশী পাঁজার উপরে হামলার ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে। শনিবার সাংবাদিক সম্মেলন করে সিসিটিভি ফুটেজ দেখিয়ে শশী পাঁজার প্রশ্ন, ‘এভাবে কি বাংলা দখল সম্ভব?’অসুস্থ শরীর নিয়েই শনিবার বিকেলে সাংবাদিক বৈঠকে হাজির হলেন শশী পাঁজা। দৃপ্ত কণ্ঠে প্রধানমন্ত্রী মোদির উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘এটাই কি আপনার নারী …

Read More »

শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী!মোদীর সভার জেরে শনিবার কলকাতায় যান নিয়ন্ত্রণ ভোর থেকেই,কোন পথে চলবে গাড়ি?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আগামীকাল প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ ঘিরে কলকাতায় বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ।যে রাস্তাগুলিতে ট্রাফিক নিয়ন্ত্রণ থাকবে সে গুলি হল- এসপ্ল্যানেড র‍্যাম্প, কে.পি. রোড, হসপিটাল রোড, লভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, কুইন্সওয়ে।একই সঙ্গে শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতায় কোনও ভারী যানবাহন ঢুকতে পারবে না। …

Read More »

নির্বাচনের আগে বড় ঘোষণা নবান্নের!পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য পাঁচ নতুন পর্ষদের ঘোষণা রাজ্য সরকারের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-এবারে পশ্চিমবাংলার পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য পাঁচটি নতুন ‘সাংস্কৃতিক ও উন্নয়ন পর্ষদ’ গঠনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানিয়েছেন, মুন্ডা(এসটি), কোরা (এসটি), ডোম (এসসি), কুম্ভকার (ওবিসি), সদগোপদের (ওবিসি) জন্য পাঁচটি নতুন উন্নয়ন পর্ষদ গঠন করতে …

Read More »

রাষ্ট্রপতির প্রোটোকল ইস্যুতে চরম সংঘাত! শিলিগুড়ির সিপি ও দার্জিলিঙের ডিএমকে ডেপুটেশনে চাইল কেন্দ্র

প্রসেনজিৎ ধর:- রাষ্ট্রপতির সফরে প্রোটোকল-স্থান বদল বিতর্কে নতুন মোড়। বিতর্কের আবহেই ২ অফিসারকে চেয়ে রাজ্যকে চিঠি কেন্দ্রের। প্রোটোকল ভাঙার অভিযোগে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সিপিকে কেন্দ্রীয় ডেপুটেশনে চাইল কেন্দ্র। রাষ্ট্রপতির সফরের দায়িত্বে ছিলেন দার্জিলিংয়ের ডিএম মণীশ মিশ্র। তাঁকে ডেপুটেশনে চেয়েছে কেন্দ্র। ঘটনার সূত্রপাত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফর ঘিরে। একটি বেসরকারি …

Read More »

গ্যাসের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের প্রতিবাদে মমতা!কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এগোবে মিছিল

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের প্রতিবাদে রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ১৬ মার্চ, সোমবার কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। জানা যাচ্ছে, সোমবার বিকেল ৪টের সময় মিছিল শুরু হবে। কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মিছিল। ডোরিনা ক্রসিংয়ে মিছিল শেষ হবে। বুধবারই মমতা …

Read More »