Breaking News

রাজনীতি

‘দেখা করতে হলে উত্তরবঙ্গে আসুন’, তৃণমূলকে প্রস্তাব রাজ্যপালের,তোপ দাগলেন ডেরেক ও’ব্রায়েন!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দিল্লি থেকেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, বৃহস্পতিবার রাজভবন অভিযান করা হবে দলের তরফে। কিন্তু বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস পৌঁছে গিয়েছেন উত্তরবঙ্গে। তৃণমূলকে উত্তর দিয়ে রাজ্যপাল জানিয়ে দিয়েছেন যে তিনি থাকছেন না। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন …

Read More »

কলকাতায় মোহন ভাগবতের সামনে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ, রিপোর্ট তলব করল শাহের মন্ত্রক!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতায় এসেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আর তাঁকে ঘিরে নাকি বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস বলে অভিযোগ। মঙ্গলবার রাতে এমন ঘটনা ঘটেছিল বলে অভিযোগ উঠেছে। আর তাই এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করল অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যেই সেই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। মঙ্গলবার …

Read More »

অভিষেকের সমনে এখনই স্থগিতাদেশ নয়!আগে নথি পাঠান, সন্তুষ্ট না হলে তখন অভিষেককে ডাকুন, ইডিকে প্রস্তাব হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নথির তথ্যে সন্তুষ্ট না হলে তবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হোক, ইডিকে প্রস্তাব দিল কলকাতা হাইকোর্ট। তবে একই সঙ্গে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের উপরে কোনও স্থগিতাদেশও দেয়নি। বিচারপতি সিংহের নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তাঁর যুক্তি ছিল, …

Read More »

শাহের পুলিশের হাতে আটক হয়ে রাজভবন চলো অভিযানের প্রস্তুতি শুরু তৃণমূলের,ফোনে নির্দেশ বিভিন্ন জেলায়!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দিল্লিতে তৃণমূল সাংসদদের আটক করা নিয়ে ধুন্ধুমার কাণ্ড। পরে রাতে পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, তাঁরা মাথা নত করবেন না। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অভিষেক। সেখানে দেখা যাচ্ছে, গাড়ির ফুটবোর্ডে উঠে সমর্থকদের উদ্দেশে স্লোগান দিচ্ছেন তিনি। সেই ছবিরই …

Read More »

তিস্তার জলে বানভাসী উত্তরবঙ্গ!উদ্বিগ্ন মমতা,মন্ত্রী-আমলাদের কী নির্দেশ মুখ্যমন্ত্রীর ?

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- ভয়াবহ বিপর্যয়ের মুখে উত্তর সিকিম। বুধবার ভোরে মেঘভাঙা বৃষ্টির জেরে লোনক হ্রদ ফেটে হুড়মুড়িয়ে জল নেমে আসে তিস্তায়। আচমকাই হড়পা বান আসায় তিস্তার জলস্তর বেড়ে যায়। আর তাতেই ভেসে নিখোঁজ হয়ে যান সেনার ২৩ জওয়ান। সিকিম ও বাংলার দার্জিলিং পেরিয়ে তিস্তা জলপাইগুড়ি জেলায় সমতলে প্রবেশ করছে। …

Read More »

নিয়োগ দুর্নীতি মামলায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে প্রথমবার তলব ইডির!ফের ডাক অভিষেককেও

প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় ফের নতুন করে তলব করা হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । আগামী ৯ তারিখ তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে। সেইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকেও তলব করল ইডি। আগামী ১১ অক্টোবর তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নোটিস …

Read More »

দিল্লিতে আটক অভিষেক-সহ তৃণমূল নেতাদের ছাড়া হল ঘন্টা দুয়েক পর!পুলিশ লাইনে বসিয়ে রাখা হয় অভিষেকদের, উত্তপ্ত দিল্লি

দেবরীনা মণ্ডল সাহা :- অভিষেক-সহ তৃণমূল নেতাদের কৃষি ভবন থেকে আটক করে মুখার্জি নগর থানায় নিয়ে যায় পুলিশ | থানার ভিতর বসে স্লোগান দেন নেতারা |২ ঘন্টা পর পুলিশ লাইন থেকে বেরোলেন অভিষেক সহ তৃণমূল নেতৃত্ব | এদিন কৃষি ভবনে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভবনের বাইরে দীর্ঘ অপেক্ষা …

Read More »

‘বাংলায় একশো দিনের কাজের টাকা ঘিরে যা হয়েছে, তা স্বাধীনতা পরবর্তী ভারতের সবথেকে বড় দুর্নীতি’দিল্লিতে বসে বিস্ফোরক শুভেন্দু!

প্রসেনজিৎ ধর :- একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে রাজধানীর বুকে আন্দোলনের সুর চড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। একইসঙ্গে পাল্টা সুর চড়াচ্ছে বিজেপি শিবিরও। শুভেন্দুর দাবি, “১০০ দিনের কাজে বাংলায় যে দুর্নীতি হয়েছে, সেটা স্বাধীন ভারতের সবচেয়ে বড়।”রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা এদিন বললেন, “একটা বড় দুর্নীতি হয়েছে বাংলায়। যদি সঠিক …

Read More »

‘ইডির সমনে সাড়ায় না, আগে জানাননি কেন?’ প্রশ্ন করে মামলা বুধে করল বেঞ্চ!আগামিকাল এই মামলা শুনবে হাইকোর্ট

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি হল না আজ। বুধবার এই মামলা শুনবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রথমার্ধেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার কাগজপত্র এখনও এসে পৌঁছয়নি। এদিকে সাড়ে ১২টায় মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে। কাগজপত্র …

Read More »

রাজ্যের বকেয়া আদায়ে সত্যাগ্রহে তৃণমূল!রাজঘাট থেকে অভিষেক সহ তৃণমূল নেতাদের বের করে দিল দিল্লি পুলিশ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে তৃণমূলের ধরনার প্রথম দিনেই বিপত্তি | রাজঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের ধরনা বন্ধ করার নির্দেশ দিল দিল্লি পুলিশ | বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি র‍্যাফ মোতায়েন করা হয়েছে রাজঘাট চত্বরে | রাজঘাটের মূল গেটও বন্ধ করে দেয় পুলিশ | তৃণমূল নেতা কর্মীদের সরে …

Read More »