প্রসেনজিৎ ধর, কলকাতা :- ক্যামাক স্ট্রিটের তৃণমূল দফতরে অশান্তির ঘটনায় পুলিশি তলব। সেই নোটিস মেনেই মঙ্গলবার শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২টা ১৭ মিনিট নাগাদ থানার ভিতরে প্রবেশ করেন তিনি। অভিষেক থানায় পৌঁছনোর আগেই শেক্সপিয়র সরণি থানার সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশের ভিড় জমে …
Read More »রেল-রাস্তা-স্বাস্থ্য থেকে দমকল, নন্দীগ্রামে একগুচ্ছ ঘোষণা শুভেন্দুর! ‘আগের সরকার উন্নয়ন বন্ধ করেছিল’, মমতাকে তোপ
নিজস্ব সংবাদদাতা :- সোমবার নন্দীগ্রামে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেয়াপাড়ার অনুষ্ঠানে স্বাস্থ্য, রাস্তা, রেল, সেতু থেকে শুরু করে বিভিন্ন পরিকাঠামো নিয়ে একাধিক ঘোষণা করেন তিনি। একই সঙ্গে নন্দীগ্রামের উন্নয়নকে তাঁর সরকারের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে রাখার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য পরিষেবা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আয়ুষ্মান ভারত …
Read More »তৃণমূলের প্রতীক-তহবিল নিয়ে ফের নির্বাচন কমিশনে মমতা! ‘আর দেরি নয়, তাড়াতাড়ি ফয়সালা করুন’—চিঠিতে কড়া বার্তা
প্রসেনজিৎ ধর, কলকাতা :-বিধানসভা নির্বাচনের পর ঘাসফুল শিবিরের অন্দরে তৈরি হওয়া ভাঙন এবং দলীয় প্রতীক ও তহবিলের মালিকানা নিয়ে জট এখনও কাটেনি। কালীঘাট ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের বিবাদ চলতি অগস্ট মাসের মধ্যেই মিটে যাওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়সীমা শেষ হতে চললেও দিল্লির নির্বাচন কমিশনের তরফে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত …
Read More »ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে আচমকা দমকল-পুলিশ! সাততলা ভবনে ‘ফায়ার অডিট’, ছয়-সাত তলায় মিলল একাধিক গলদ
প্রসেনজিৎ ধর, কলকাতা :-সোমবার দুপুরে আচমকাই ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের একটি বহুতলে পৌঁছে গেল দমকলের একটি দল। সঙ্গে ছিল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। এই ভবনেই রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। আচমকা দমকল ও পুলিশের উপস্থিতিতে স্বাভাবিকভাবেই তৈরি হয় চাঞ্চল্য। কেন এই পরিদর্শন? দমকল আধিকারিকদের বক্তব্য, …
Read More »আমজনতার অভিযোগ শুনতে সরকারি আধিকারিকদের ‘জনতার দরবার’, মঙ্গলবার-বৃহস্পতিবার নির্দিষ্ট সময় বেঁধে দিল নবান্ন!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সাধারণ মানুষের অভাব-অভিযোগ দ্রুত শুনে সমাধানের পথে এগোতে আরও সক্রিয় হল রাজ্য প্রশাসন। এবার থেকে সপ্তাহে নির্দিষ্ট দু’দিন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা করতে হবে সরকারি আধিকারিকদের। মঙ্গলবার ও বৃহস্পতিবার ‘জনতার দরবার’ বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে রাজ্যের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে …
Read More »চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, কলকাতা থেকে গ্রেফতার ‘অভিষেক-ঘনিষ্ঠ’ তৃণমূল নেতা রাজীব ঘোষাল!
নিজস্ব সংবাদদাতা :-চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগে বাঁকুড়ায় ফের গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। এ বার পুলিশের হাতে ধরা পড়লেন রাজীব ঘোষাল। শনিবার রাতে কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে বাঁকুড়া জেলা পুলিশের একটি দল। রবিবার তাঁকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়।পুলিশ সূত্রে খবর, চাকরি পাইয়ে দেওয়ার নাম …
Read More »যাদবপুরের ক্যাম্পাসে ‘আপত্তিকর’ দেওয়াল লিখনে চুনকাম! মুখ্যমন্ত্রীর কড়া বার্তার কয়েক দিনের মধ্যেই তৎপরতা, প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
প্রসেনজিৎ ধর, কলকাতা :-যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দেওয়ালে লেখা বিতর্কিত ও ‘দেশবিরোধী’ স্লোগান এবং জমে থাকা আবর্জনা সরানোর বিষয়ে সম্প্রতি কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বার্তার কয়েক দিনের মধ্যেই বিশ্ববিদ্যালয় চত্বরে দেখা গেল তৎপরতা। শনিবার থেকে ক্যাম্পাসের একাধিক দেওয়ালে থাকা বিভিন্ন স্লোগান, লেখা ও বার্তার উপর সাদা রং …
Read More »ডেঙ্গুর দাপট রুখতে পুরসভার ‘স্পেশাল ড্রাইভ’, এসপ্ল্যানেড থেকে অগ্নিমিত্রার নেতৃত্বে পুরনিগম-মেট্রোর যৌথ অভিযান!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বর্ষা নামতেই ফের বাড়ছে ডেঙ্গুর আশঙ্কা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। ফলে বিভিন্ন জায়গায় জল জমে থাকার অভিযোগ উঠছে। আর সেই জমা জলই ডেঙ্গির মশার বংশবিস্তারের অন্যতম প্রধান কারণ। এই পরিস্থিতিতে নাগরিকদের সুরক্ষায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করল কলকাতা পুরসভা ও …
Read More »অগস্টে মালদহ মেডিক্যালে ৮৯ শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য, নেপথ্যে অপুষ্টিই বড় কারণ! পরিকাঠামোর ত্রুটি মেরামতের নির্দেশ বিশেষজ্ঞ দলের
নিজস্ব সংবাদদাতা:- অগস্ট মাসের শুরু থেকে ২৯ তারিখ পর্যন্ত মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে মোট ৮৯ শিশুর। শনিবার স্বাস্থ্য ভবনের নির্দেশে মালদহে যাওয়া বিশেষজ্ঞ প্রতিনিধি দলের পর্যালোচনায় এই পরিসংখ্যান সামনে এসেছে। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণ, শিশুমৃত্যুর পিছনে অন্যতম বড় কারণ সদ্যোজাত এবং প্রসূতিদের অপুষ্টি। একই সঙ্গে হাসপাতালের পরিকাঠামোগত দুর্বলতা …
Read More »‘দেহদানের প্রয়োজন নেই’ বলিনি! ব্রেন ডেথে অঙ্গদানের পক্ষে সওয়াল, বিতর্কের পর নিজের বক্তব্যের ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বতের
প্রসেনজিৎ ধর, কলকাতা :- ব্রেন ডেথের ক্ষেত্রে মরণোত্তর দেহদানের পরিবর্তে অঙ্গদানকে অগ্রাধিকার দেওয়ার কথাই তিনি বলতে চেয়েছিলেন। দেহদানের কোনও প্রয়োজন নেই— এমন কথা তিনি বলেননি। সম্প্রতি দেহদান নিয়ে তৈরি হওয়া বিতর্কের আবহে শনিবার যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজে আয়োজিত প্লাস্টিক সার্জারি সংক্রান্ত এক সম্মেলনে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal