Breaking News

রাজনীতি

দিল্লির এইমসে চিকিৎসাধীন বিমান বসু, বুকে বসল পেসমেকার! প্রবীণ বাম নেতার শারীরিক অবস্থা নিয়ে বড় খবর দিলেন সেলিম

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-চিকিৎসার জন্য দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন প্রবীণ সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হলেও সিপিএমের তরফে জানানো হয়েছে, উদ্বেগের কোনও কারণ নেই। বিমান বসুর পেসমেকার বসানো হয়েছে এবং অস্ত্রোপচারের পর বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। সিপিএমের …

Read More »

সেবাশ্রয় মামলায় বড় স্বস্তি অভিষেকের! আরও ৩ মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ হাইকোর্টের, ১১ সেপ্টেম্বর পর্যন্ত কড়া পদক্ষেপ নয়

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- সেবাশ্রয় দুর্নীতি-সহ তিন মামলায় আপাতত স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই তিন মামলায় অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। অর্থাৎ, ওই সময়সীমা পর্যন্ত অন্তর্বর্তী রক্ষাকবচ থাকছে তাঁর।অভিষেকের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় মোট ১৬টি …

Read More »

ছাত্র সংঘর্ষে ক্ষতিগ্রস্ত নন্দলালের শিল্প, রাতারাতি মেরামত! যাদবপুরের ৪ নম্বর গেটে ফের বসানো হল ‘গর্বে’র ঐতিহ্যবাহী প্রতীক

প্রসেনজিৎ ধর, কলকাতা :-যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে থাকা ঐতিহ্যবাহী এমব্লেম ফের বসানো হল যথাস্থানে। বৃহস্পতিবার ছাত্র সংঘর্ষের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল নন্দলাল বসুর নকশা করা এই প্রতীক। শুক্রবার মেরামতির পর সেটি ফের গেটে স্থাপন করা হয়। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। এমব্লেম পুনঃস্থাপনের পর উপাচার্য বলেন, “এটি আমাদের কাছে …

Read More »

বেআইনি হোটেলে কড়া পদক্ষেপ! নিউ মার্কেটের ১১টি হোটেল বন্ধ, ২৪ ঘণ্টার মধ্যে আবাসিকদের অন্য আশ্রয় খোঁজার নির্দেশ

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- নিউ মার্কেট এলাকায় বেআইনি ও অগ্নি-নিরাপত্তাহীন হোটেলের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ প্রশাসনের। শুক্রবার পুরসভা ও দমকলের যৌথ কমিটি পুলিশকে সঙ্গে নিয়ে এলাকায় অভিযান চালায়। একের পর এক হোটেল পরিদর্শনের পর এখনও পর্যন্ত ১১টি হোটেল বন্ধের নোটিস দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আবাসিকদের দ্রুত হোটেল খালি করতে হবে। …

Read More »

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের হস্টেলে পড়ুয়ার ঝুলন্ত দেহ! কেন এমন পরিণতি, তদন্তে পুলিশের নজরে একাধিক সম্ভাবনা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হস্টেল থেকে উদ্ধার হল এক ছাত্রীর ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। মৃত ছাত্রীর নাম তৃষা সাহা (২৩)। তিনি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি বিভাগের এমএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি শিলিগুড়িতে। ঘটনার খবর পেয়ে পুণ্ডিবাড়ি থানার পুলিশ দ্রুত বিশ্ববিদ্যালয়ের হস্টেলে …

Read More »

‘চিকেনস নেক’ সুরক্ষায় নজর, উত্তরবঙ্গে পা দিয়েই পাহাড়ের জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের আশ্বাস দিয়েই এবারের বিধানসভা নির্বাচনে পাহাড়ে লড়াই করেছিল বিজেপি। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উত্তরবঙ্গ সফর এবং পাহাড়ের জনপ্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠকের খবরে নতুন করে আশায় বুক বাঁধছে পাহাড়বাসী। শনিবার, ২২ আগস্ট পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে বিধায়ক ও সাংসদদের সঙ্গে …

Read More »

অভিষেকের আমতলার দলীয় কার্যালয় ভাঙায় বড় ধাক্কা প্রশাসনের! ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় ভাঙার উপর কলকাতা হাইকোর্টের জারি করা অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকল। বৃহস্পতিবার মামলার শুনানিতে স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। আদালত জানিয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙার কোনও কাজ করা যাবে না। মামলাটির পরবর্তী …

Read More »

যাদবপুরে মধ্যরাতের তাণ্ডবে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন! সংঘর্ষের সময় উপাচার্য-রেজিস্ট্রারকে ফোনে না পাওয়ার অভিযোগ, তদন্তের দাবিতে এবিভিপি

প্রসেনজিৎ ধর,কলকাতা :-বুধবার গভীর রাতে সংঘর্ষ ও তাণ্ডবের ঘটনায় উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি সামাল দিতে পড়ুয়াদের একাংশ ১০০ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চান বলে দাবি। একই সময়ে স্থানীয় থানার পুলিশও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল বলে অভিযোগ। কিন্তু সেই সংকটের মুহূর্তে উপাচার্য বা রেজিস্ট্রারকে ফোনে পাওয়া যায়নি—এমনই অভিযোগ …

Read More »

মমতা জমানার ১৬০০ সুপারনিউমেরারি পদে বড় কোপ! উচ্চ প্রাথমিকের নিয়োগ-বিজ্ঞপ্তি প্রত্যাহার করল শুভেন্দুর সরকার

নিজস্ব সংবাদদাতা :-তৃণমূল আমলে উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য তৈরি করা ১৬০০টি অতিরিক্ত শূন্যপদ বা সুপারনিউমেরারি পদ নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। ওই অতিরিক্ত পদে নিয়োগ সংক্রান্ত আগের সরকারের দুটি বিজ্ঞপ্তিই প্রত্যাহার করে নেওয়া হচ্ছে বলে বুধবার কলকাতা হাই কোর্টে জানাল রাজ্য | উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে …

Read More »

মেয়ো রোডে সভা করতে পুলিশের ‘না’! শুভেন্দুর সরকারের পুলিশের অনুমতি না পেয়ে এবার হাইকোর্টে ঋতব্রতপন্থী তৃণমূল, কালীঘাটের সঙ্গে জোর টানাপোড়েন

প্রসেনজিৎ ধর, কলকাতা :-তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা ঘিরে তৃণমূলের দুই শিবিরের সংঘাত আরও প্রকাশ্যে। ২৮ অগস্ট মেয়ো রোডে সভা করার অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিল ঋতব্রতপন্থী তৃণমূল। কিন্তু সেই অনুমতি মেলেনি বলে অভিযোগ। এরপরই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। সভার আর মাত্র কয়েক দিন বাকি থাকায় …

Read More »