Breaking News

রাজনীতি

বাজল ভোটের বাদ্যি!ভোট ঘোষণার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে শাহের মন্ত্রক,কত কোম্পানি বাহিনী আসছে?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন। তার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে যে চিঠি পাঠিয়েছেন তাতে দেখা যাচ্ছে, …

Read More »

রাজ্যে আইনশৃঙ্খলা বজায় না-রাখতে পারলে ডিজির বিরুদ্ধে পদক্ষেপ!SIR-এ বিচার বিভাগীয় অফিসার নামানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে তীব্র টানাড়েনের আবহে কড়া পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট । পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে রাজ্য পুলিশকে আবার কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার তারা কড়া পদক্ষেপ করার কথাও বলেছে। …

Read More »

রামকৃষ্ণ পরমহংসদেবকে ‘স্বামী’ সম্বোধন! মোদীকে ফের ‘বাঙালি সংস্কৃতি’ নিয়ে নিশানা মমতার

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতেও বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স মাধ্যমে করা পোস্ট নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিম দা’ সম্বোধন করায় বিতর্কের ঝড় উঠেছিল। আর এবার রামকৃষ্ণ দেবকে ‘স্বামী’ সম্বোধন করায় প্রশ্ন তুলল তৃণমূল। এভাবে বাংলার সংস্কৃতিকে অপমান করা হয়েছে বলে এক্স …

Read More »

বিজেপি-র প্রার্থী হতে চেয়ে বায়োডেটা জমা দিলীপ পত্নী রিঙ্কুর,কোথা থেকে লড়ার ইচ্ছা জানেন?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি-র প্রার্থী হতে চেয়ে নিজের বায়োডেটা জমা দিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। মেদিনীপুর, বীজপুর এবং নিউ টাউন- এই তিনটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে রাজ্য বিজেপির সদর দফতরে বায়োডেটা জমা দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে রিঙ্কু মজুমদার বলেন, ‘আমি বিজেপিরই কর্মী। …

Read More »

পাহাড়ের গোর্খাল্যান্ডপন্থী বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার ঘাসফুলে যোগদান !রাজ্যসভা ভোটের আগে ধাক্কা, পদ্মের বিধায়ক সংখ্যা কমে কত হল?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- তৃণমূলে যোগ দিলেন পাহাড়ের বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে এসে দলের পতাকা হাতে তুলে নিয়েছেন তিনি। তাঁর যোগদানে উপস্থিত ছিলেন শশী পাঁজা এবং ব্রাত্য বসু।তৃণমূলে যোগ দিয়ে বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, ‘জনগণের ভোটকে অনাদর করলাম না। জনগণ খারাপ পাবেন না। আমার উপর বিশ্বাস …

Read More »

‘চৈতন্য মহাপ্রভুর ভক্ত হিসাবে এসেছি’, মায়াপুরে দাঁড়িয়ে হিন্দুত্বে শান দিলেন অমিত শাহ!

দেবরীনা মণ্ডল সাহা:-সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগেই মায়াপুরে গিয়ে হিন্দুত্বে শান দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| সবকিছুর ঊর্ধ্বে গিয়ে নিজেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ অনুগামী হিসেবেই তুলে ধরলেন তিনি। ভোটের আগে তাঁর এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। এদিন শাহের মুখে শোনা গেল হরে কৃষ্ণ। তিনি বলেন, চৈতন্যদেব ভক্তি আন্দোলনের সূচনা করেছিলেন। গোটা …

Read More »

সুপ্রিম নির্দেশের পরও জারি হোয়াটসঅ্যাপ নির্দেশিকা!প্রমাণ-সহ কমিশনের চ্যাট ‘ফাঁস’ অভিষেকের

প্রসেনজিৎ ধর :-নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ফের একবার বড়সড় প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়| সুপ্রিম কোর্টের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাইক্রো অবজার্ভারদের নির্দেশ দিচ্ছে কমিশন, এই অভিযোগ তুলে বুধবার এক্স হ্যান্ডেলে একাধিক ‘স্ক্রিনশট’ প্রকাশ করেছেন তিনি।স্পেশাল রোল অবজারভার সি. মুরুগানের বিরুদ্ধে অভিযোগ তুলে এক্স …

Read More »

বিধানসভা ভোটে প্রার্থী খুঁজছে তৃণমূল!প্রার্থী হতে আগ্রহী? তৃণমূল ভবনে বসল ‘বায়োডেটা বক্স’

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই সরগরম বাংলার রাজনীতি। ইস্তেহারের খসড়া থেকে প্রার্থী বাছাই— সব মিলিয়ে শাসক শিবিরে এখন চূড়ান্ত ব্যস্ততা। এই আবহেই গত পাঁচ বছরের রাজনৈতিক সমীকরণ মাথায় রেখে প্রার্থী হতে আগ্রহীদের কাছ থেকে বায়োডেটা সংগ্রহের প্রক্রিয়া শুরু করল তৃণমূল কংগ্রেস।তবে এই বক্স বসানোর …

Read More »

এসআইআর-এ ‘গাফিলতি’!তিন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করল কমিশন

নিজস্ব সংবাদদাতা :-ডিস্ট্রিক্ট ইলেক্টোরাল রোল অবজারভারদের রিপোর্ট হাতে পেয়েই সোমবার তড়িঘড়ি সাত AERO-কে সাসপেন্ড করেছিল নির্বাচন কমিশন| এবার আরেক রিপোর্টের ভিত্তিতে তিনজন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল কমিশন। এই তিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর সাসপেনশনের বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান সিইও ওয়েস্ট বেঙ্গল। সূত্রের খবর, আপাতত সাসপেন্ড হয়েছেন।‌ এরপর …

Read More »

তুঘলকি আচরণ: বিহারে গ্রাহ্য হলেও বাংলায় কেন ফ্যামিলি রেজিস্টার অগ্রাহ্য!প্রশ্ন তুললেন মমতা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- এসআইআর প্রক্রিয়ায় বিহারের ক্ষেত্রে এক নিয়ম, বাংলায় ক্ষেত্রে আলাদা কেন? বিহারে যে নথি যোগ্য, বাংলায় বাদ কেন? প্রশ্ন তুলে আরও একবার নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কমিশনকে তীব্র আক্রমণ করে নির্বাচন কমিশনকে ‘তুঘলকি কমিশন’ বলে বিঁধলেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করছে কমিশন। …

Read More »