Breaking News

রাজনীতি

‘নির্বাচনে লড়তে দিন মিলন প্রধানকে’, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর জামিন মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- উপনির্বাচনের আগে ১৯ বছরের পুরনো মামলায় গ্রেফতার হওয়া নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ভোটে লড়ার সুযোগ দেওয়ার পক্ষে প্রাথমিক মত কলকাতা হাইকোর্টের। বৃহস্পতিবার তাঁর জামিনের আবেদনের শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন।’’ মামলার শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দিতে …

Read More »

পুজো মিটতেই পুরভোটের ঘোষণা! কলকাতা-সহ ৭ পুরসভায় নভেম্বরে ভোটের প্রস্তুতি শুরু

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শীতের মরশুম শুরু হওয়ার আগেই রাজ্যে পুরভোটের দামামা বাজতে পারে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, কলকাতা-সহ মোট সাতটি পুরসভায় নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২৭ অথবা ২৮ অক্টোবর ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২৮ বা ২৯ নভেম্বর ভোটগ্রহণ এবং ২ …

Read More »

অনলাইন ওপিডি টিকিটের নামে প্রতারণা! এসএসকেএমে দালালচক্রের হদিশ, পুলিশের জালে ৩

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ফের কলকাতার এসএসকেএম হাসপাতালে দালালচক্রের অভিযোগ। অনলাইনে ওপিডি টিকিট করে দেওয়ার নাম করে রোগী ও তাঁদের পরিজনদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া এবং জাল টিকিট দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন হাওড়ার বাসিন্দা। অভিযুক্তদের একজন হাসপাতালের বাইরে জেরক্সের দোকান …

Read More »

আইএসএফের ‘খাম’ প্রতীক হাতছাড়া কেন? নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের, বৃহস্পতিবার ফের শুনানি

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:- নির্বাচনী প্রতীক নিয়ে আইএসএফের দায়ের করা মামলায় বুধবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ব্যবহৃত ‘খাম’ প্রতীক অন্য একটি দলকে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করেছে আদালত। বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে মামলাটির শুনানি হয়। বৃহস্পতিবার ফের বিষয়টির শুনানি হবে। আসন্ন উপনির্বাচনের আগে …

Read More »

নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত! ১ লক্ষেরও বেশি নিয়োগের তোড়জোড়, অগ্নিমিত্রা-শারদ্বতকে ‘দফতরে বসে কাজের’ বার্তা মুখ্যমন্ত্রীর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নবান্নে বুধবার মন্ত্রিসভার বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সামনে এসেছে। সরকারি দফতরের শূন্যপদ পূরণে চলতি অর্থবর্ষেই বড়সড় নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন দফতরের প্রয়োজন ও শূন্যপদের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে খবর। পুলিশেও উল্লেখযোগ্য সংখ্যায় নিয়োগের সিদ্ধান্তের কথা জানানো …

Read More »

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর খালি করার নোটিস নিয়ে বড় নির্দেশ হাই কোর্টের! মামলা ফের নিম্ন আদালতে, ১৫ দিনের সময়সীমা

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দলীয় দফতর খালি করার জন্য বাড়ির মালিকের দেওয়া নোটিসকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলা ফের নিম্ন আদালতে পাঠিয়ে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি সন্দীপকুমার দে-র ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, পুজোর ছুটি শেষে আদালতের স্বাভাবিক কাজকর্ম …

Read More »

অ্যান্টিলিয়ায় মুকেশ আম্বানির সঙ্গে মুখোমুখি শুভেন্দু, বাংলায় বড় বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে কী আলোচনা হল? বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

দেবরীনা মণ্ডল সাহা :-বাংলায় নতুন বিনিয়োগ টানার লক্ষ্যে শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখছে রাজ্য সরকার। সেই উদ্যোগের অংশ হিসেবেই সোমবার মুম্বইয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আম্বানি পরিবারের বাসভবন অ্যান্টিলিয়ায় এই সাক্ষাৎ হয়। সেখানে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানিও। আম্বানি পরিবারের গণেশ …

Read More »

এফআইআর খারিজ তো নয়ই, মিলল না রক্ষাকবচও! হাইকোর্টে বড় ধাক্কা ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলের

প্রসেনজিৎ ধর, কলকাতা :-বীরভূমের ব্যবসায়ী তথা তৃণমূল-ঘনিষ্ঠ বলে পরিচিত টুলু মণ্ডলের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিলের পাশাপাশি গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন টুলু। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদন খারিজ করে দিয়েছেন। টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে পুলিশি তল্লাশির পর বিপুল পরিমাণ …

Read More »

৪০০-র বেশি কলেজের পরিচালন সমিতির সভাপতিদের নিয়ে বৈঠক, ‘রাজনীতি-মুক্তি’ থেকে বেআইনি কাজ—কড়া নির্দেশ পদ্ম নেতৃত্বের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার বার্তা আগেই দেওয়া হয়েছিল। এবার কলেজগুলির নবনিযুক্ত পরিচালন সমিতির সভাপতিদের নিয়ে বৈঠক করে সেই অবস্থান আরও এক বার স্পষ্ট করল বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার জাতীয় গ্রন্থাগারের একটি প্রেক্ষাগৃহে আয়োজিত বৈঠকে কলেজগুলির পরিচালন সমিতির কাজ ও দায়িত্ব নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে শিক্ষাঙ্গনে …

Read More »

অভিষেকের বাড়ির গার্ডরেলে গাড়ির ধাক্কা, চাকরি হারিয়েছিলেন পুলিশকর্মী! ৪ সপ্তাহের মধ্যে পুনর্বহাল নিয়ে সিদ্ধান্তের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:- একটি গাড়ি সরাতে গিয়ে ভুল করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনের গার্ডরেলে ধাক্কা। সেই ঘটনাকে কেন্দ্র করে চাকরি খোয়াতে হয়েছিল কলকাতা পুলিশের এক গাড়িচালককে। এবার তাঁকে চাকরিতে পুনর্বহাল করার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থপ্রতিম …

Read More »