Breaking News

৮৪ দিনের মাথায় প্রকাশিত হলো মাধ্যমিকের ফল!পাশের হার ৮৬.৮৩%,প্রথম দশে রয়েছে ১৩১ জন!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৮৪ দিনের মাথায় আজ মধ্যশিক্ষা পর্ষদ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করল। এ বছরের পাসের হার ৮৬.৮৩ শতাংশ। গতবারের মতো এবারও ছেলেদের তুলনায় ছাত্রীদের অংশগ্রহণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।এবছর মোট পরীক্ষা দিয়েছিল ৯ লক্ষ …

Read More »

দলের বিরুদ্ধে মুখ খুলেছেন একাধিক নেতা!দলবিরোধী মন্তব্যে পাঁচ মুখপাত্রকে শোকজ তৃণমূলের,২৪ ঘণ্টার মধ্যে চাইল জবাব

প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাজ্য বিধানসভা নির্বাচনে মাত্র ৮০টি আসনে থমকে যাওয়ার ধাক্কা সামলাতে না সামলাতেই এবার গৃহযুদ্ধে বিদ্ধ তৃণমূল কংগ্রেস। ২০৭টি আসন নিয়ে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর থেকেই দলের অন্দরে ক্ষোভের আগ্নেয়গিরি ফুটতে শুরু করেছিল। এবার সেই ক্ষোভকে কেন্দ্র করেই কড়া পথে হাঁটল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। দলবিরোধী মন্তব্য করার …

Read More »

রাত পোহালেই ব্রিগেডে শপথগ্রহণ,থাকবেন মোদীও!শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে মালবাহী গাড়ি চলাচল বন্ধ,যান নিয়ন্ত্রণের বিজ্ঞপ্তি জারি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাত পোহালেই ব্রিগেডে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ। শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী। বঙ্গে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বের।আঁটোসাঁটো নিরাপত্তায় মোড়া থাকছে গোটা শহর জুড়ে। সেই কারণে কলকাতার উপকণ্ঠে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। …

Read More »

রাত পোহালেই মাধ্যমিকের ফলপ্রকাশ, কখন বেরোবে রেজাল্ট? অনলাইনে কীভাবে দেখবেন নম্বর ও মার্কশিট, জেনে নিন বিস্তারিত

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শুক্রবার সকালেই মাধ্যমিক ২০২৬-এর ফলপ্রকাশ। সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে ফলঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তার কিছুক্ষণ পর থেকেই অনলাইনে ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা।চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় গত ১২ ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষা দেয় প্রায় ৯ লক্ষ …

Read More »

বাংলায় বিজেপি সরকারের ঐতিহাসিক শপথগ্রহণে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী, ব্রিগেডে নজিরবিহীন প্রস্তুতি গেরুয়া শিবিরে!

নিজস্ব সংবাদদাতা :-রাজ্য বিধানসভা ভোটের প্রচারের ময়দান থেকে তিনি কথা দিয়েছিলেন, বাংলায় পরিবর্তনের পর নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। এবার সেই কথা রাখতে শনিবারই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| গত ১৪ মার্চ ব্রিগেডের মাঠ থেকেই রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে নির্বাচনী দামামা বাজিয়েছিলেন তিনি। কাকতালীয়ভাবে, সেই ব্রিগেড ময়দানেই …

Read More »

বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল টিএন রবি!আর মুখ্যমন্ত্রী রইলেন না মমতা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আর এন রবি। নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে, ভারতীয় সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদের ২ নম্বর ক্লজ়ের অধীনে বি সাব-ক্লজের ক্ষমতা প্রয়োগ করে পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে। ৭মে থেকে বিধানসভা ভেঙে দেওয়া হলো বলে জানানো হয়েছে।রাজ্যপাল টিএন রবির দফতরের …

Read More »

‘এই লড়াইয়ে দিদির সঙ্গে আছি’, কালীঘাটে দাঁড়িয়ে মমতার হাত শক্ত করলেন অখিলেশ যাদব!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বাংলায় গেরুয়া ঝড়ের রেশ কাটতে না কাটতেই উত্তরপ্রদেশ থেকে সোজা কলকাতায় উড়ে এলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব| বৃহস্পতিবার বিকেলেই তিনি পৌঁছে গেলেন খোদ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে। সেখানে তৃণমূল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন |নির্বাচনে ভালো লড়াই করার জন্য অভিষেক বন্দোপাধ্যায়কে প্রথমে শুভেচ্ছা …

Read More »

স্করপিও থামতেই বাইক থেকে নেমে পর পর গুলি!মধ্যমগ্রামে শুভেন্দুর আপ্তসহায়ককে লক্ষ্য করে গুলি, মৃত চন্দ্রনাথ রথ,কীভাবে খুন?

নিজস্ব সংবাদদাতা :-উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে প্রকাশ্য রাস্তায় দুঃসাহসিক শ্যুটআউটের ঘটনায় নিহত হলেন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। বুধবার রাতে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় চন্দ্রনাথ রথের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় দুষ্কৃতীরা। বাইকে করে …

Read More »

‘অভিষেক অনেক লড়াই করেছে…’দলের জয়ী প্রার্থীদের উঠে দাঁড়িয়ে সম্মান জানাতে নির্দেশ মমতার!বৈঠকে গরহাজির ৯ জয়ী প্রার্থী,মিটিং চলাকালীনই কনভয় থেকে গাড়ি কমল ববি-অরূপের

নিজস্ব সংবাদদাতা :-রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তখন দলের অন্দরে শৃঙ্খলার রাশ আরও শক্ত হাতে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়| বুধবার কালীঘাটে জয়ী ৮০ জন বিধায়ক ও দলের প্রবীণ নেতাদের নিয়ে এক বিশেষ বৈঠকে বসেছিলেন তিনি। সেখানে সবথেকে বড় চমক ছিল অভিষেক …

Read More »

নির্বাচনে কারচুপির অভিযোগ, ‘নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে তৃণমূল’! ফের বড় ঘোষণা মমতার

নিজস্ব সংবাদদাতা :-বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্য বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েও মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের বৈঠকে তিনি দলীয় নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা দিয়েছেন, “আমি নিজে গিয়ে পদত্যাগ করব না। ওরা চাইলে আমাকে বরখাস্ত করুক, রাষ্ট্রপতি শাসন জারি হলে হোক। সব রেকর্ড থাকুক।” …

Read More »