Breaking News

editor

উধমপুরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহীদ নদিয়ার ঝন্টু আলি শেখ!জওয়ানের পাশে রাজ্য সরকার, সবরকম সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রসেনজিৎ ধর, কলকাতা :-জম্মু ও কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের গুলিতে নিহত হলেন নদিয়ার তেহট্টের বাসিন্দা, ভারতীয় সেনার প্যারাকমান্ডো ঝন্টু আলি শেখ। পহেলগাঁও কাণ্ডের পর জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গি দমন অভিযান আরও জোরদার করা হয়েছে। জম্মুর উধমপুরে জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর পেয়েই বৃহস্পতিবার সকালে সেখানে অভিযানে গিয়েছিল সেনা এবং পুলিশের যৌথবাহিনী। সেই …

Read More »

দাম্পত্য অশান্তির জেরে স্ত্রীকে কুপিয়ে ‘খুন’!বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্দেহেই হত্যা? গ্রেফতার অভিযুক্ত স্বামী

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কসবায় দেহ উদ্ধার এক মহিলার। কসবার কে চ্যাটার্জি স্ট্রিট থেকে বৃহস্পতিবার মহিলার মৃতদেহ উদ্ধার হয়। সূত্রের খবর, মৃতার নাম রিনা মণ্ডল, বয়স ৩৩ বছর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মহিলাকে খুন করা হয়েছে। খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মৃতার স্বামী জনার্দন মণ্ডলকে।বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ নাগাদ কসবার …

Read More »

লিভ ইন পার্টনারকে হেনস্তা!পার্টনারের সম্ভ্রম বাঁচাতে গিয়ে বাঁশপেটায় যুবক ‘খুন’ নিউটাউনে

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বান্ধবীকে ইভটিজ়িং, প্রতিবাদ করায় খুন হতে হলো এক যুবককে। বুধবার রাতে নিউ টাউনের গৌরাঙ্গনগরে এই ঘটনা ঘটে। শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাঁশ দিয়ে পিটিয়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। মৃত ওই যুবকের নাম সঙ্কেত চট্টোপাধ্যায়। স্থানীয় সূত্রে খবর, ফ্ল্যাট ভাড়া নিয়ে প্রায় দেড় বছর ধরে বান্ধবীর …

Read More »

কবে মাধ্যমিকের ফলাফল?দিন জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ,কোন কোন ওয়েবসাইটে দেখবেন ফল

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মাধ‍্যমিকের ফল প্রকাশের তারিখ জানিয়ে দিল পশ্চিমবঙ্গ মধ‍্য শিক্ষা পর্ষদ। আগামী ২ রা মে, শুক্রবার ফল প্রকাশ মাধ‍্যমিকের। ওইদিন সকালে ফল প্রকাশ করবে মাধ্যমিক বোর্ড। মধ‍্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ফল প্রকাশের দিনই প্রথম ১০ তম স্থান পর্যন্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। ইতিমধ‍্যেই ফল প্রকাশের …

Read More »

কাশ্মীরে মৃত দুই বাঙালির দেহ এল কলকাতায়! রাঁচি হয়ে পুরুলিয়ায় ফিরবেন মৃত আইবি আধিকারিক

প্রসেনজিৎ ধর, কলকাতা :-বুধবার রাত আটটা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছল কাশ্মীরে নিহত কলকাতার দুই পর্যটক বেহালার সখের বাজারের সমীর গুহ এবং পাটুলির বৈষ্ণবঘাটার বিতান অধিকারীর কফিন বন্দি দেহ। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তমলুকের বিজেপি সাংসদ অগ্নিমিত্রা পলরা |সেখান থেকে অ্যাম্বুল্যান্সে …

Read More »

শান্তিপুরে সমবায় ব্যাঙ্কের শৌচাগার থেকে উদ্ধার কর্মীর ঝুলন্ত দেহ!খুনের অভিযোগে আটক ২ কর্মী

দেবরীনা মণ্ডল সাহা :- কৃষি সমবায় ব্যাঙ্কের শৌচাগার থেকে উদ্ধার হল এক ব্যাঙ্ক কর্মীর ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, সহকর্মীরা খুন করে ঝুলিয়ে দিয়েছে তাকে।মৃত ওই ব্যক্তির নাম অসিত বিশ্বাস। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতে। সেই এলাকাতেই ওই মোল্লাবের সমবায় ব্যাঙ্ক রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।দীর্ঘদিন …

Read More »

সন্ত্রাস আতঙ্কে ফের কাশ্মীরে ‘না’ পর্যটকদের!আসছে পর পর ফোন, ক্ষতির শঙ্কায় কলকাতার পর্যটন ব্যবসা

নিজস্ব সংবাদদাতা:- কাশ্মীরে জঙ্গি হামলার জেরে এবার গ্রীষ্মকালীন কাশ্মীর পর্যটনে বড় প্রভাব পড়তে পারে। আগামী কয়েকদিনের মধ্য়ে পশ্চিমবঙ্গ থেকে প্রচুর পর্যটকের কাশ্মীর যাওয়ার কথা ছিল। কিন্তু সামগ্রিক পরিস্থিতিতে একাধিক ট্যুর অপারেটর আগামী কয়েকদিনের ট্যুর প্রোগ্রাম বাতিল করে দিচ্ছে বলে খবর। ইতিমধ্যে ভ্রমণ সংস্থাগুলির কাছে ফোন আসতে শুরু করেছে। কেউ কাশ্মীরের …

Read More »

‘বিজেপিকে রুখবে তৃণমূলই’,তৃণমূলে যোগ দিয়ে বললেন কং নেতা আজহার!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বুধবার তৃণমূলে যোগ দিলেন যুব কংগ্রেস সভাপতি আজহার মল্লিক। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন জয়প্রকাশ মজুমদারও। আজহার মল্লিকের মতে, কংগ্রেস নয়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বিজেপিকে আটকাতে পারবেন।বুধবার দুপুরে তৃণমূল ভবনে মন্ত্রী অরুপ বিশ্বাস তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। সম্প্রতি …

Read More »

চাকরিহারাদের ঘেরাও চলছে, তার মধ্যেই ‘মুক্তি’ পেলেন এসএসসি চেয়ারম্যান!‘চলবে ধরনা’,জানালেন আন্দোলনকারীরা

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- টানা দু’দিন এবং দুই রাত অফিসে কাটানোর পর অবশেষে ঘেরাওমুক্ত হলেন স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। বুধবার সকালে তাঁকে সল্টলেকের এসএসসি কার্যালয় – আচার্য সদন থেকে বেরোনোর ‘অনুমতি’ দিলেন দফতরের সামনেই ধরনায় বসে থাকা চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক শিক্ষিকারা।এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পর …

Read More »

আগামী মাসে মুর্শিদাবাদ যাচ্ছেন মমতা! কবে সফর,মেদিনীপুরের সভা থেকে জানালেন মুখ্যমন্ত্রী নিজেই

নিজস্ব সংবাদদাতা :- মে মাসের শুরুতেই মুর্শিদাবাদের অশান্তি কবলিত এলাকায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এদিন মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে নিজেই এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী | এ মাসের শেষে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পরই তিনি মুর্শিদাবাদ সফরে যাবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় |সংশোধিত ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ ঘিরে বেশ কয়েক …

Read More »