দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মঙ্গলবার সকালেই বিদেশ সফরে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনই রাজ্যের আমলা স্তরে বড়সড় রদবদল। রাজ্যের একাধিক জেলার জেলাশাসক বদলি। পশ্চিম বর্ধমান, নদিয়া, দার্জিলিং, হাওড়া, কোচবিহার, জলপাইগুড়ি, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কালিম্পং এর জেলাশাসক বদলি। ২০২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই জেলাশাসক বদলি …
Read More »স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে আটকে দিলেন তাঁর দলের কর্মীরাই!
প্রসেনজিৎ ধর :-বাঁকুড়ার বিজেপি পার্টি অফিসে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে তালাবন্ধ করে দিলেন তাঁর দলের কর্মীরাই। এমনকি, সুভাষকে ‘দূর হঠো’ স্লোগানও দেন বিজেপি গেরুয়া কর্মীরা। অভিযোগ, জেলায় একনায়কতন্ত্র চালু করে দলের ক্ষতি করছেন সুভাষ সরকার। পাশাপাশি, পঞ্চায়েতে হারের জন্যও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীই দায়ী এরকম অভিযোগও রয়েছে কর্মীদের।দলের কর্মীদেরই বিক্ষোভের শিকার …
Read More »‘পুজোয় হোর্ডিং, মণ্ডপ তৈরির নামে গাছ কাটলেই এফআইআর করুন’ নির্দেশ মেয়র ফিরহাদ হাকিমের!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই দুর্গাপুজোর প্রস্তুতি নিতে শুরু করেছে বহু পুজো কমিটি। প্রতিবছরই দুর্গাপুজোর হোর্ডিং, ব্যানার লাগানো এবং মণ্ডপ তৈরিকে কেন্দ্র করে গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। তবে এবার পুজোকে কেন্দ্র করে গাছ কাটা রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন কলকাতা পুরসভার মেয়র …
Read More »দেরিতে উড়ল মুখ্যমন্ত্রীর বিমান!বিদেশে পাড়ি মুখ্যমন্ত্রীর,উড়ে গেলেন ১২ দিনের স্পেন সফরে
প্রসেনজিৎ ধর,কলকাতা :-রাজ্যে লগ্নি টানতে দুবাই ও স্পেনের উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকাল সকাল কলকাতা বিমানবন্দরে পৌঁছে যান তিনি। সাড়ে ন’টার কিছু আগেই বিমানবন্দরে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে দুবাইগামী যে বিমানটিতে মুখ্যমন্ত্রী যাত্রা করছেন, সেটি কলকাতা বিমানবন্দর থেকে সকাল ৯ টা ৪৫ মিনিটে ছাড়ার কথা ছিল। …
Read More »নির্ধারিত সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে নুসরত!জিজ্ঞাসাবাদ সাংসদকে
দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- নির্ধারিত সময়ের আগেই ইডির দফতরে পৌঁছে গেলেন নুসরত জাহান। ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সকাল ১১টার সময় তলব করে ইডি। নুসরত সকাল ১০টা ৪৩ নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছে যান। হাতে নথি নিয়ে তাঁকে ইডির দফতরে ঢুকতে দেখা যায়। তদন্তে তিনি সব রকম সহযোগিতা …
Read More »স্নাতকস্তরের ভর্তির সময়সীমা বাড়ানো হল ২০ সেপ্টেম্বর পর্যন্ত!নয়া বিজ্ঞপ্তি জারি উচ্চশিক্ষা দপ্তরের
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকস্তরে ভর্তির দিনক্ষণ বাড়াল উচ্চশিক্ষা দফতর। ভর্তির সময়সীমা বাড়িয়ে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। সোমবার এ বিষয়ে উচ্চশিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে প্রথম দফার ভর্তির কাজ শেষ হয়েছে। কিন্তু তারপর …
Read More »মন্ত্রিসভায় রদবদল, পর্যটন হাতছাড়া বাবুলের!সমবায়হারা অরূপ রায়, কোন দফতরের দায়িত্ব পেলেন কে?
প্রসেনজিৎ ধর :- স্পেন সফরের ২ দিন আগে রাজ্য মন্ত্রিসভায় রদবদল করলেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রদবদলে দায়িত্ব বাড়ল জ্যোতিপ্রিয় মল্লিক ও প্রদীপ মজুমদারের। দফতর হারালেন বাবুল সুপ্রিয় ও অরূপ রায়।সোমবার মন্ত্রিসভায় একাধিক রদবদল করা হয়েছে, এমনটাই নবান্ন সূত্রে খবর। এদিকে আরও দায়িত্ব বাড়তে চলেছে জ্যোতিপ্রিয় মল্লিক এবং প্রদীপ মজুমদারের। …
Read More »প্রতিশ্রুতি পূরণ!ধূপগুড়ি মহকুমা হবে, নবান্নে বসে আনুষ্ঠানিক ঘোষণা করলেন মমতা
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কথা রাখলেন মুখ্যমন্ত্রী। স্থানীয়দের দাবিকে মান্যতা দিয়ে মহকুমা হচ্ছে ধূপগুড়ি। সোমবার নবান্ন থেকে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বানারহাটের কিছু অংশ ও ধূপগুড়ি নিয়ে তৈরি হচ্ছে আলাদা মহকুমা।সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘ধূপগুড়ি মহকুমা হচ্ছে। ধূপগুড়ি শহর, গ্রামীণ ও বানারহাটের একাংশ নিয়ে মহকুমা করার পরিকল্পনা …
Read More »‘প্রতিহিংসার রাজনীতি, অভিষেককে ওরা অহেতুক ডিসটার্ব করছে’!অভিষেককে ইডির র তলব নিয়ে বললেন মমতা
প্রসেনজিৎ ধর :- ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যয়াকে তলব করেছেন ইডি। ফলে ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন না অভিষেক। পরিবর্তে তিনি ইডি দফতরেই যাবেন। এমনটাই সূত্রের খবর। এনিয়ে এবার সরব মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করলেন কেন্দ্রকে।সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানে বুধবার অভিষেককে ইডি তলব নিয়ে সাংবাদিকরা …
Read More »শিশুর পেটে বাসা বেঁধেছিল বিরাট দৈত্য!তিনমাসের শিশুর প্রাণ বাঁচাল এসএসকেএম হাসপাতাল
দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :-ফের বড় অপারেশনে আবার সফল এসএসকেএম। এক শিশুর পেটের মধ্যে তৈরি হয়েছিল বিশাল টিউমার। মারাত্মক সমস্যায় পড়ে গিয়েছিল ওই শিশু। ভালো করে খাওয়া দাওয়াও করতে পারত না। আর এসএসকেএম হাসপাতালের দক্ষ চিকিৎসকরা অপারেশন করে বের করলেন সেই টিউমারকে।পেটের মধ্যেকার সেই রাক্ষুসে টিউমারটার জন্য কিছুই খেতে পারত না …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal