Breaking News

কলকাতা

সামান্য আম পাড়া নিয়ে বিবাদকে কেন্দ্র করে নিউটাউনে দাদার হাতে খুন ভাই!গ্রেফতার অভিযুক্ত দাদা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- গাছের আম পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিবাদ হয়। আর সেই বিবাদের জেরেই দাদার হাতে ভাই ‘খুন’ হলেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিধাননগরের নিউটাউন এলাকায়। মৃত ব্যক্তির নাম সুশান্ত রায়। ঘটনার জেরে পুলিশ অভিযুক্ত প্রশান্ত রায়কে গ্রেফতার করেছে। শনিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।আকন্দ কিশোরী …

Read More »

কসবায় কন্সটেবলের উর্দি পরে তোলা তুলতে গিয়ে হাতে নাতে ধরা পড়া ধৃত সিভিকের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পুলিশের উর্দি চুরি করে তোলাবাজির অভিযোগ উঠেছে এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। খাস কলকাতার কসবা এলাকায় এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত নীরজ সিংকে শুক্রবারই গ্রেফতার করেছিল পুলিশ। শনিবার তাকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। অর্থাৎ ৬ জুন পর্যন্ত জেলে থাকতে হবে তাকে।জানা গিয়েছে, …

Read More »

মক্কেলকে ‘কুপরামর্শ’ দিয়ে জেলে আইনজীবী,আইনজীবীকেই জেলে পাঠালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি!

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- আদালতের নির্দেশ না মানার কুপরামর্শ দিয়েছিলেন মক্কেলকে। এমনকী কলকাতা হাইকোর্টের বিচারপতিকে কুমন্তব্যও করেন। আর তার জেরে এজলাস থেকে গ্রেফতার আইনজীবী। চারদিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।কলকাতা হাইকোর্টের আইনজীবী হয়েও আদালতের নির্দেশকে কার্যকর না করার পরামর্শ তিনি দিয়েছেন মক্কেলকে। বিচারপতিদের নামে কুৎসা করেছেন বলেও অভিযোগ। যা করা যায় …

Read More »

পুলিশের উর্দি চুরি করে ওই পোশাকে তোলাবাজির অভিযোগ!কসবায় গ্রেফতার সিভিক ভলান্টিয়ার নীরজ সিং

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- কলকাতার কসবা এলাকায় এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ তিনি কনস্টেবলের ইউনিফর্ম পরে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছিলেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে। ১০০ নম্বরে ফোন করে এক ব্যক্তি জানান, কসবা থানার অন্তর্গত এলাকায় এক ব্যক্তি পুলিশ পরিচয়ে টাকা দাবি করছেন।পুলিশ সূত্রে খবর, …

Read More »

দীর্ঘ অপেক্ষার অবসান!রিষড়ার বাড়ি ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম সাউ,হাওড়ায় পূর্ণম নামতেই ‘জয় হিন্দ’ ধ্বনি

প্রসেনজিৎ ধর:-অবশেষে ঘরে ফেরা |২৩ এপ্রিল পঞ্জাব সীমান্তে পাকিস্তান রেঞ্জার্সের হাতে বন্দি হওয়ার পর গত ১৪ মে দেশে ফেরেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ | তারও নয় দিন পর হুগলির রিষড়ার বাড়িতে পরিবারের কাছে ফিরছেন তিনি | পূর্বা এক্সপ্রেসে শুক্রবার বিকেলে হাওড়ায় পৌঁছান পূর্ণম ৷এদিন বিএসএফ জওয়ান বলেন, ‘আপনাদের (প্রার্থনার) …

Read More »

এভারেস্ট জয় করে ফিরলেন লক্ষ্মীকান্ত মন্ডল!উচ্ছ্বসিত কলকাতা পুলিশ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দুর্গম এভারেস্ট জয় করে শহরে ফিরলেন কলকাতা পুলিশের কনস্টেবল তথা কলকাতা পুলিশ নগরপাল মনোজ ভার্মার দেহরক্ষী লক্ষীকান্ত মন্ডল। এদিন দুপুর তিনটে নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন কলকাতা পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক সহ কমিশনার মনোজ ভার্মাও। তিনি বলেন, ‘আমি …

Read More »

প্রথম বিধবা বিবাহ হয়েছিল এখানেই, ছিলেন বিদ্যাসাগর স্বয়ং!ভারতের প্রথম বিধবা বিবাহের ঠিকানা পাচ্ছে ‘ঐতিহ্যশালী’ তকমা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বাংলা তথা ভারতের গর্বের ইতিহাস জড়িয়ে রয়েছে যে বাড়ির সঙ্গে, এবার সেই বাড়িকেই ‘হেরিটেজ’ স্বীকৃতি দিতে চলেছে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ। সেই বাড়ির বর্তমান ঠিকানা – ৪৮-এ কৈলাস বোস স্ট্রিট। অতীতে যা ছিল – ১২ সুকেশ স্ট্রিট। তথ্য বলছে, এই বাড়িতেই প্রথম বিধবা বিবাহ হয়েছিল। দাঁড়িয়ে থেকে …

Read More »

হেরিটেজ কমিশনের অনুমতি ছাড়া সংস্কার নয়!লা মার্টিনিয়ার স্কুলের কাজে স্থগিতাদেশ জানিয়ে নির্দেশ হাইকোর্টের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- হেরিটেজ কাঠামোর সংস্কারে রাশ টানল কলকাতা হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছে, এবার থেকে হেরিটেজ কমিশনের অনুমতি ছাড়া আর সংস্কার করা যাবে না। লা মার্টিনিয়ার বয়েজ এবং গার্লস স্কুলে সংস্কার ও নির্মাণ কাজের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে গিয়ে এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এই নির্দেশের ফলে কার্যত …

Read More »

বৈঠকে কাটল জট, কাল থেকে ৩ দিনের বাস ধর্মঘট স্থগিত!বাস মালিকদের দাবিদাওয়া খতিয়ে দেখার আশ্বাস পরিবহণমন্ত্রীর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- স্থগিত হয়ে গেল তিনদিনের বেসরকারি বাস ধর্মঘট। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর হস্তক্ষেপে বুধবার ধর্মঘট স্থগিত করার কথা ঘোষণা করে বেসরকারি বাস মালিকদের সংগঠনগুলি। আগামী ২২, ২৩ এবং ২৪ মে রাজ্যে তিন দিনের বেসরকারি বাস ধর্মঘটের ডাক দিয়েছিল পরিবহণ বাঁচাও কমিটি। এই ধর্মঘটে অংশ নেওয়ার কথা ছিল …

Read More »

সুপার নিউমেরারি পদে নিয়োগ নয়! হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চে

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় নিয়োগের মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ | ফলে একক বেঞ্চের নির্দেশমতো আপাতত অতিরিক্ত শূন্যপদে নিয়োগ হবে না, মঙ্গলবার এমনটাই নির্দেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ| …

Read More »