Breaking News

রাজাবাজার সায়েন্স কলেজের সামনে রহস্যময় ব্যাগ!ভোটের পাঁচ দিন আগে উদ্ধার ৬টি সিঙ্গল-শটার বন্দুক, ১৪ রাউন্ড কার্তুজ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হতে বাকি আর মাত্র ৫ দিন। তার আগেই খাস কলকাতা শহর থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় ছড়াল তীব্র চাঞ্চল্য। শনিবার সকালে রাজাবাজার সায়েন্স কলেজ সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করেছে লালবাজারের স্পেশাল টাস্ক ফোর্স | তাঁর ব্যাগ থেকে …

Read More »

ভোটের মুখে সরশুনায় রাস্তায় যুবকের রহস্যমৃত্যু! রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-ভোটের মুখে শহর কলকাতায় যুবকের রহস্যমৃত্যু। বেহালার সরশুনা এলাকায় বাড়ির সামনে থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে ছড়িয়েছে চাঞ্চল্য। মৃতের নাম ভোলানাথ বিশ্বাস বলে জানা গেছে। এই রহস্যমৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে যান লালবাজারের গোয়েন্দারাও।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ৩৯ বয়সের ভোলানাথ বিশ্বাস বেহালার সরশুনা …

Read More »

বিজেপি ক্ষমতায় এলে সাংবাদিকদের ৫০০০ টাকা মাসিক ভাতা দেবে, বড় ঘোষণা শমীক ভট্টাচার্যর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভোটের মুখে সাংবাদিকদের জন্য বড় ঘোষণা করল বিজেপি। শনিবার কলকাতার প্রেস ক্লাবে দাঁড়িয়ে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানালেন, ক্ষমতায় এলে রাজ্যের সমস্ত যোগ্য সাংবাদিককে মাসিক ৫ হাজার টাকা ভাতা দেওয়া হবে। তাঁর কথায়, ‘আমরা-ওরা নয়, সব সাংবাদিকই এই সুবিধা পাবেন।’শমীক ভট্টাচার্যের দাবি, বর্তমান সরকারের আমলে …

Read More »

অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ কেন? সন্তোষজনক ব্যাখ্যা না পেয়ে কমিশনের বিজ্ঞপ্তি খারিজ কলকাতা হাইকোর্টে!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্য বিধানসভা নির্বাচনে বুথে বুথে প্রিসাইডিং অফিসার হিসেবে সহকারী অধ্যাপকদের নিয়োগের যে পরিকল্পনা করেছিল নির্বাচন কমিশন,তাতে বড় ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট| শুক্রবার এক গুরুত্বপূর্ণ রায়ে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ কমিশনের জারি করা ওই বিজ্ঞপ্তি খারিজ করে দিয়েছে। আদালতের সাফ পর্যবেক্ষণ, অধ্যাপকদের পদমর্যাদা ও বেতনের নিরিখে তাঁদের …

Read More »

ভোটের ফল ঘোষণার মাত্র ৪ দিন পরই মাধ্যমিকের রেজাল্ট! ৮ ই মে ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের

দেবরীনা মণ্ডল সাহা :- সমস্ত জল্পনার অবসান। অবশেষে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ৮ মে প্রকাশিত হবে এ বছরের মাধ্যমিকের ফলাফল। শুক্রবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে এই দিনক্ষণ জানানো হয়েছে। যদিও ফল প্রকাশের নির্দিষ্ট সময় এখনও স্পষ্ট করা হয়নি। পর্ষদ জানিয়েছে, ফল দেখার সময় …

Read More »

এককাট্টা বিরোধীরা!আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণে সায় দিল না লোকসভা, মোদীর সংবিধান সংশোধনী বিল ব্যর্থ দুই-তৃতীয়াংশের সমর্থন পেতে

নিজস্ব সংবাদদাতা :-দেশজুড়ে লোকসভার আসন পুনর্বিন্যাস বিল নিয়ে ধাক্কা খেল কেন্দ্র। মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিল নিয়ে শুক্রবার লোকসভায় ভোটাভুটিতে দুই-তৃতীয়াংশ ভোট পেল না নরেন্দ্র মোদীর সরকার। এদিন বিলের পক্ষে ভোট পড়ল ২৯৮টি। বিপক্ষে ভোট পড়ল ২৩০টি। মোট ভোট পড়েছে ৫২৮টি। ফলে বিলটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা …

Read More »

ভোটের মুখে রাসবিহারীতে তোলপাড়! দেবাশিস কুমারের বাড়ি ও অফিসে আয়কর হানায় টানা জিজ্ঞাসাবাদে চাঞ্চল্য,তৃণমূল কর্মীদের বিক্ষোভে উত্তেজনার পরিস্থিতি

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভোটের আগে হঠাৎই তৎপর কেন্দ্রীয় সংস্থা। শুক্রবার ভোর প্রায় পাঁচটা নাগাদ আচমকাই রাসবিহারীর বিদায়ী বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমারের মনোহরপুকুরের বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে পৌঁছে যায় আয়কর দফতরের আধিকারিকরা। ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে বেশি সময় ধরে চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। শুধু মূল …

Read More »

ভোটের আগেই বড় স্বস্তির ইঙ্গিত শিক্ষকমহলে! সামনেই সুখবর শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য, বকেয়া ডিএ মেটাতে নবান্নে তৎপরতা তুঙ্গে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বহু প্রতীক্ষার অবসান। অবশেষে, শিক্ষা দফতরের বকেয়া ডিএ সংক্রান্ত ফাইল পৌঁছোল নবান্নে। শিক্ষা দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহেই বিকাশ ভবন থেকে এই ফাইল নবান্নে পাঠানো হয়েছে। এর আওতায় রয়েছেন অধ্যাপক, আধিকারিক, শিক্ষক ও শিক্ষাকর্মীরা। আশা করা হচ্ছে, কিছুদিনের মধ্যেই সুখবর পেতে চলেছেন আধা সরকারি প্রতিষ্ঠানগুলির শিক্ষক …

Read More »

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদের অন্যতম প্রস্তাবকের বাড়িতে আয়কর হানা, কুণাল বললেন ‘গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক’!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে মনোনয়নপত্রের প্রস্তাবকের বাড়িতে আয়কর হানা। শুক্রবার দুপুরে ২ নম্বর এলগিন রোডে মিরাজ শাহ নামে ওই প্রস্তাবকের বাড়িতে হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা। এই নিয়ে সবর হল তৃণমূল। বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকের বাড়িতে আয়কর দফতরের হানা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। …

Read More »

মোথাবাড়ি কাণ্ডে ৪৯ জনের মধ্যে ১২ জনকে হেফাজতে চাইল এনআইএ!জামিনের আবেদন মূল অভিযুক্ত মোফাক্কেরুলের

নিজস্ব সংবাদদাতা :- মালদহের মোথাবাড়িতে এসআইআর বা ভোটার তালিকা সংক্রান্ত কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও এবং হেনস্থার ঘটনায় জল গড়িয়েছে বহুদূর। সুপ্রিম কোর্টের নির্দেশের পর মামলার তদন্তভার নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। এবার সেই ঘটনায় ধৃত ৪৯ জনের মধ্যে ১২ জনকে নিজেদের হেফাজতে চেয়ে কলকাতার নগর দায়রা আদালতে আবেদন জানাল কেন্দ্রীয় সংস্থা। …

Read More »