দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মঙ্গলবার কলকাতা মেট্রোয় আবার লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। সন্ধ্যায় ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর) মাস্টারদা সূর্য সেন স্টেশনে এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর। তার জেরে ব্যস্ত সময়ে ব্যাহত হয় পরিষেবা। এই ঘটনার কারণে পুরোপথে আপাতত পরিষেবা মিলছে না।জানা …
Read More »‘বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিক, তবু মাথা নত করব না’, পুরসভার নোটিস নিয়ে শুভেন্দু সরকারকে কড়া চ্যালেঞ্জ অভিষেকের!
প্রসেনজিৎ ধর, কলকাতা :- নতুন করে চর্চায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি বাড়ি। একটি হরিশ মুখার্জী রোডের শান্তিনিকেতন, অন্যটি কালীঘাট রোডের। কারণ, পুরসভার নোটিস। অবশেষে এনিয়ে মুখ খুললেন অভিষেক। মঙ্গলবার বিকেলে বিধায়কদের বৈঠকে তিনি বলেন, “আমার বাড়ি ভেঙে দিক, নোটিস পাঠাক। আমি এসবের কাছে মাথা নত করব না।” …
Read More »বিরোধী দলনেতার ঘর না পেয়ে ক্ষোভ শোভনদেবের, বিধানসভায় বাড়ল রাজনৈতিক চাপানউতোর!
প্রসেনজিৎ ধর, কলকাতা :-বালিগঞ্জের প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচিত করা হলেও, বিধানসভায় তাঁর বসার ঘর পাওয়া নিয়ে তৈরি হলো তীব্র আইনি ও রাজনৈতিক জটিলতা। সোমবারও বিধানসভার বিরোধী দলনেতার ঘরটি তালাবন্ধই রইল। এই ঘটনার নেপথ্যে উঠে এসেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি, যাকে কোনোভাবেই …
Read More »উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর, তা খারিজ চেয়ে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়! আগাম জামিনের আবেদনও জমা
নিজস্ব সংবাদদাতা :-কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় |ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সেই এফআইআরকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।তৃণমূল শিবিরের স্পষ্ট অভিযোগ, নতুন সরকারের জমানায় রাজ্যজুড়ে তীব্র ‘রাজনৈতিক প্রতিহিংসা’ চালানো হচ্ছে। তারই অঙ্গ হিসেবে দলের …
Read More »মেধাবীদের পাশে রাজ্য, আজ থেকেই চালু বিবেকানন্দ মেরিট স্কলারশিপ! কৃতী পড়ুয়াদের সংবর্ধনা মঞ্চে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-সরকার বদল হতেই জাতীয় শিক্ষা নীতির আওতায় বাংলা। রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, রাজ্যের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও কড়া বার্তা দিয়েছেন তিনি।আজ,সোমবার ধনধান্য অডিটোরিয়ামে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের কৃতিদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের …
Read More »দুর্নীতি ও কাটমানির বিরুদ্ধে কড়া অবস্থান শুভেন্দুর!তদন্তে প্রাক্তন বিচারপতির নেতৃত্বে কমিশন, নারী নিরাপত্তায় বড় দায়িত্ব দময়ন্তী সেনের
প্রসেনজিৎ ধর, কলকাতা :-প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী নির্যাতনের অভিযোগগুলি খতিয়ে দেখতে দু’টি তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুই কমিশনের নেতৃত্ব দেবেন কলকাতা হাইকোর্টের দুই অবসরপ্রাপ্ত বিচারপতি। সোমবার রাজ্যের নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দুপুুরে সাংবাদিক বৈঠক ডেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন শুভেন্দু।দুর্নীতির বিরুদ্ধে …
Read More »নির্বাচনের আগে দেওয়া ‘সংকল্প’ পূরণে বড় পদক্ষেপ! রাজ্যে সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা শুভেন্দু সরকারের, আপাতত অ্যাজেন্ডায় এল না ডিএ
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরই কথা রাখলেন শুভেন্দু অধিকারী। রাজ্যে সপ্তম পে কমিশনে সিলমোহর দিল রাজ্য সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী অগ্নিমিত্রা পল । যদিও ডিএ নিয়ে এদিনের বৈঠকে কোনও আলোচনা হয়নি। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার …
Read More »২৪ ঘণ্টার মধ্যেই কার্যকর শমীকের নির্দেশ! বিজেপির সাংগঠনিক ব্যানারে আগে মুখ্যমন্ত্রী শুভেন্দুর ছবি
প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিজেপির সাংগঠনিক কর্মসূচির ব্যানারে নেতাদের ছবির বিন্যাস ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। দলীয় সূত্রে খবর, ব্যানারে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-র ছবি আগে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র ছবি পরে রাখা নিয়ে আপত্তি তুলেছিলেন খোদ শমীকই। তিনি নির্দেশ দেন, ভবিষ্যতে দলীয় ব্যানারে শুভেন্দুর ছবিই আগে …
Read More »নিউ গড়িয়া মেট্রো স্টেশনের ভাঙা অংশ মেরামতির কাজ শুরু, রবিবার ব্লু লাইনের একাংশে পরিষেবা বন্ধের সিদ্ধান্ত!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রবিবার ব্লু লাইনের একাংশে আংশিকভাবে বন্ধ থাকবে কলকাতা মেট্রো পরিষেবা। শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শহিদ ক্ষুদিরাম স্টেশনে জরুরি রক্ষণাবেক্ষণ ও নতুন পরিকাঠামো নির্মাণের কাজের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর ও …
Read More »আল কায়দার নামে হুমকি ইমেল মুখ্যমন্ত্রীকে! ‘প্রাণঘাতী হামলা’র বার্তা পেতেই তৎপর গোয়েন্দারা, গার্ডেনরিচ থেকে গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে আত্মঘাতী হামলার পরিকল্পনা করে হুমকি-মেল করার অভিযোগ। কলকাতার গার্ডেনরিচ থেকে শুক্রবার রাতে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের সাইবার সেল ও এসটিএফ-এর যৌথ তদন্তের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়।সাংবাদিক বৈঠক করে এসটিএফের যুগ্ম কমিশনার জানান, বুধবার সকাল ১০ টা ১৫ মিনিট …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal