Breaking News

ট্যাক্সিতে চুরি গিয়েছিল মোবাইল! নেপাল থেকে প্রথমবার কলকাতায় ঘুরতে আসা কুশল শর্মা আইফোন খুঁজে পেল কলকাতা ট্রাফিক পুলিশের তৎপরতায়

প্রসেনজিৎ ধর :- কলকাতা ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে নেপাল থেকে প্রথমবার কলকাতায় ঘুরতে আসা কুশল শর্মা আইফোন খুঁজে পেল | কুশল শর্মা সপরিবারে বুধবার কলকাতায় পৌঁছে দুপুরে তাঁরা ট্যাক্সি চেপে ফুলের বাজার ঘুরতে বেরিয়েছিলেন। ট্যাক্সি থেকে নেমে শ্রী শর্মা পকেট থেকে আইফোন বার করতে গিয়ে দেখেন, ফোন নেই। ট্যাক্সিতে পকেট …

Read More »

নিশীথের কনভয়ে হামলা! ২ দিনের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় আরও চাপে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে আগামী ২ দিনের মধ্যে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশ বেঞ্চ জানিয়েছে, শুক্রবারের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। …

Read More »

চিটফান্ড মামলায় কলকাতা-হাওড়ায় হানা ইডির!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-সকাল সকাল শহরের তিন জায়গায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হানা দিল কেয়াতলা রোড এবং হাওড়াতে ব্যবসায়ীর বাড়ি। আলিপুরের এক আইনজীবীর বাড়িতেও হানা দিল কেন্দ্রীয় সংস্থা। যদিও কেন্দ্রীয় সংস্থার তরফে দাবি করা হয়, এই সব ক’টি অভিযান একটি মামলার সূত্রে নয়। একাধিক মামলার তদন্তে চালানো হচ্ছে এই তল্লাশি …

Read More »

মধ্যবিত্তের পকেটে আগুন!মার্চ পড়তেই একধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

দেবরীনা মণ্ডল সাহা :-মাস শুরুর প্রথম দিনেই বড় ধাক্কা। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৫০ টাকা। পাশাপাশি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার পিছুও ২৪ টাকা করে মূল্য বৃদ্ধি ধার্য করা হয়েছে। এবার থেকে কলকাতায় ১৪.২ কেজি এলপিজি রান্নার গ্যাস কিনতে দিতে হবে ১১২৯ টাকা। বুধবার ১ …

Read More »

একই হাসপাতালে মৃত্যু দুই শিশুর! অ্যাডিনো ভাইরাস-নিউমোনিয়ার জোড়া ফলা,মৃত্যু আরও ৪ খুদের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- অ্যাডিনো ভাইরাস নিয়ে উদ্বেগের মাঝে ফের শিশু মৃত্যু রাজ্যে। বুধবার সকালে বিসি রায় শিশু হাসপাতালে মৃত্যু হল আরও ২ শিশুর। পাশাপাশি কলকাতা মেডিক্যাল হাসপাতালে মৃত্যু হল আরও দুই শিশুর। খুদে সদস্যের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে মৃত শিশুদের পরিবার।জানা গিয়েছে, মৃত চার শিশুর মধ্যে দু’জন ভরতি ছিল …

Read More »

আবাসিক স্কুলের ভিতরে উদ্ধার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর দেহ!লাভপুরে ধুন্ধুমার, বিক্ষোভ

দেবরীনা মণ্ডল সাহা :-স্কুলের মধ্যে এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূমের লাভপুরে। এই ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক বনাম নিরাপত্তারক্ষীদের খণ্ডযুদ্ধ বাধে। জোর করে স্কুল চত্বরে ঢুকতে গেলে অভিভাবকদের বাধা দেওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, লাভপুরের কেন্দ্রীয় স্কুলের ভিতর থেকে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার নাম রানিজা …

Read More »

‘শান্তিনিকেতনে বসন্ত উৎসব নয়, বসন্ত তাণ্ডব হত, বন্ধ করে দিয়েছি’,ফের বিস্ফোরক বিশ্বভারতীর উপাচার্য!

প্রসেনজিৎ ধর :- শান্তিনিকেতনে বসন্ত উৎসবের নামে ‘বসন্ত তাণ্ডব’ হয়। তাই তাঁরা উদ্যোগী হয়ে তা বন্ধ করে দিয়েছেন। বুধবার বিশ্বভারতীর উপাসনা গৃহে বসে এমনই মন্তব্য করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর এ-ও অভিযোগ, বিশ্বভারতী অশিক্ষিত এবং অল্পশিক্ষিত ব্যক্তিতে ভরে গিয়েছে। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ‘এমন বসন্ত উৎসব’ চাননি।কোভিডের কারণ ২০২০ …

Read More »

ওয়েটিং লিস্ট গঙ্গাজলের মতো শুদ্ধ নয়!গ্রুপ ডি কর্মী নিয়োগ নিয়ে এসএসসি-কে সতর্ক করলেন বিচারপতি বসু

প্রসেনজিৎ ধর, কলকাতা :-নতুন গ্রুপ-ডি কর্মী নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনকে (এসএসসি) সর্তক থাকতে বললেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এক মামলার প্রক্ষিতে বিচারপতি বলেন, যে ওয়েটিং লিস্ট তৈরি হয়েছে তা গঙ্গাজলের মতো শুদ্ধ নয়। তাই ভালো করে যাচাই করে যোগ্য প্রার্থীদের নাম তালিকায় রাখতে হবে। এ ব্যাপারে এসএসসিকে সর্তক থাকতে হবে।সদ্যই …

Read More »

‘একই সূত্রে কাজ করবে রাজভবন ও নবান্ন’, আনন্দ বোসের পাশে বসে জানালেন ব্রাত্য বসু!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠকের পর রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । রাজ্যপালকে পাশে নিয়েই সাংবাদিক বৈঠক করেন তিনি। সঙ্গে রয়েছেন রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও। রয়েছেন নেতাজি সুভাষ বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, বারাসত স্টেট ইউনিভার্সিটি, সিধু-কানহো বিশ্ববিদ্যালয় সহ মোট সাতটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। …

Read More »

পুরুলিয়া পুলিশের ডিআইবি দপ্তরে অগ্নিকাণ্ড,গুরুত্বপূর্ণ নথি নষ্টের আশঙ্কা,এলাকায় ব্যাপক চাঞ্চল্য!

প্রসেনজিৎ ধর :- অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল পুরুলিয়া শহরে। মঙ্গলবার সকালেই পুরুলিয়া রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের একটি ঘরে আগুন লেগে যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ‌খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। ‌ততক্ষনে আগুনের লেলিহান শিখা অনেকখানি ছড়িয়ে পড়ে। দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।জেলা …

Read More »