Breaking News

আদালতে ফের ধাক্কা খেল রাজ্য,চুক্তিভিত্তিক শিক্ষকদের বদলিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- চুক্তিভিত্তিক শিক্ষক বদলিতে স্থগিতাদেশ দিল হাইকোর্ট | মঙ্গলবার রাজ্যের কাছে কোন নিয়ম ও নীতি মেনে বদলি করা হয়েছে তা জানতে চেয়েছিল আদালত | বুধবার রাজ্য তার কোনও সন্তোষজনক জবাব দিতে না পারায় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মামলাকারী শিক্ষকের বদলির নির্দেশে স্থগিতাদেশ জারি করেছেন বিচারপতি সৌগত …

Read More »

ভবানীপুরে সবচেয়ে গরীব প্রার্থী মমতা বন্দোপাধ্যায় আর সবথেকে বড়লোক প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে হাইভোল্টেজ উপনির্বাচনে মমতার বিরুদ্ধে বিজেপির প্রার্থী বছর চল্লিশের প্রিয়াঙ্কা টিব্রেওয়াল | অন্যদিকে এই কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী শ্রীজীব বিশ্বাস |এই প্রার্থীদের মনোনয়নপত্র পেশের সঙ্গে জমা পড়েছে সম্পত্তি, আয়-ব্যয় এবং ব্যক্তিগত তথ্য সংক্রান্ত হলফনামা | আর তাতেই দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের বিচারে ভবানীপুরের সবথেকে গরীব …

Read More »

ভবানীপুরে বিজেপি প্রার্থীর প্রচারে বিধিভঙ্গের অভিযোগ,বিজেপি প্রার্থীকে নোটিশ নির্বাচন কমিশনের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভবানীপুরের উপনির্বাচনে বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্ৰেওয়ালকে প্রচারে কোভিড বিধি ভাঙার বিষয়ে নোটিশ পাঠালেন রিটার্নিং অফিসার | বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল| এরপরই বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্ৰেওয়ালের জবাব চেয়ে চিঠি পাঠাল কমিশন | বুধবার এই চিঠি পেয়েছেন প্রিয়াঙ্কা | যদিও তৃণমূলের করা …

Read More »

আমলাশোলে পরীক্ষামূলকভাবে দুয়ারে রেশন প্রকল্পের সূচনা করলেন রাজ্যের খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি!

তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম :- ভোটের আগেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে জানিয়েছিলেন, ক্ষমতায় ফিরলে তিনি দুয়ারে রেশন চালু করবেন | সেই মতো এ বার ওই প্রকল্প রূপায়ণের প্রস্তুতি পুরোদমে শুরু রাজ্যের খাদ্য দফতরের| বিনপুর দুই ব্লকের আমলাশোল গ্রামে গিয়ে বুধবার পরীক্ষামূলকভাবে দুয়ারে রেশন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের খাদ্য …

Read More »

এক টানা বৃষ্টিতে স্তব্ধ ঝাড়গ্রাম জেলার জনজীবন!সমস্যায় বাসিন্দারা

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রাম :- নিম্নচাপের প্রভাবে কয়েকদিনের একটানা প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহর | যার ফলে সমস্যায় পড়েছেন ঝাড়গ্রাম পৌরসভার ১৮ টি ওয়ার্ডের বাসিন্দারা|বৃষ্টির জেরে ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র পাঁচ মাথার মোড়ে পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জলের স্রোত | ঝাড়গ্রাম পৌরসভার ১০,১১,১২,১৩,১৪,১৫,১৬,১৭ ও ১৮ নম্বর …

Read More »

৫০০ মাছ চাষীর পরিবারকে রোজগারহীন করে দলীয় পতাকা লাগিয়ে নদী দখল নিল তৃণমূল বলে অভিযোগ,মালদহের ঘটনা!

দেবাশীষ পাল,মালদহ :- মালদহের হরিশ্চন্দ্রপুরের ২ ব্লকের ভালুকা বাজার এলাকায় মাছ চাষীদের বঞ্চিত মাছ চাষ থেকে| পাঁচ শতাধিক মাছ চাষির পরিবারকে সম্পূর্ণ রোজগারহীন করে তৃণমূলের পতাকা লাগিয়ে নদীর দখল নিল তৃণমূলের নেতা- কর্মীরা বলে অভিযোগ | অথচ মাছ চাষীদের ওই নদীতে মাছ চাষ করার অনুমতি দিয়েছে রাজ্যপাল থেকে শুরু করে …

Read More »

রাজনৈতিক অশান্তির খবর এলে পুলিশকে কড়া ভূমিকা নিতে হবে,উপনির্বাচনের আগে ভার্চুয়াল বৈঠকে কড়া বার্তা মুখ্যসচিবের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আগামী উপনির্বাচন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বুধবার জরুরি বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী | ভোটের আগে নজরে রাজ্যের আইন শৃঙ্খলা |মুর্শিদাবাদ ও কলকাতা দক্ষিণের আইনশৃঙ্খলা নিয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে | কোনও রাজনৈতিক অশান্তির অভিযোগের সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে হবে | …

Read More »

সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব!উৎসবে নয়া উদ্যোগ রেলের, স্টেশনেই মিলবে লোভনীয় বাঙালি পদ

প্রসেনজিৎ ধর :-পুজোর চারদিন একেবারে কবজি ডুবিয়ে একটু বাঙালি খানা না হলে পুজো আনন্দ যেন সম্পূর্ণ হয় না | বাঙালির সেই রসনাতৃপ্তিতে এগিয়ে এল রেল | রেল সূত্রে খবর, এবার বড় স্টেশনগুলিতে বাংলার আদি ও অকৃত্রিম নানা পদের খোঁজ মিলবে | একেবারে ঘরের স্বাদ মিলবে স্টেশনে | আইআরসিটিসির পূর্বাঞ্চলের গ্রুপ …

Read More »

রাতের অন্ধকারে সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে, তদন্তে মোথাবাড়ি থানার পুলিশ!

দেবাশীষ পাল, মালদহ :- রাতের অন্ধকারে এক সিভিক ভলান্টিয়ারের উপর পাশবিক ও অমানবিক হামলা | ওই সিভিক ভলান্টিয়ারের যৌনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠল তাঁরই এক প্রতিবেশীর বিরুদ্ধে | এই নির্মম ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মালদহ জেলার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের কাঠাল বনা গ্রামে | কী কারণে এমন ঘটনা ঘটল, তদন্ত শুরু …

Read More »

নিউটাউনে জমা জলে বিপত্তি,বৃষ্টি ভেজা শহরের ম্যানহোলে আটকে রইলেন মহিলা, উদ্ধার করল এনডিআরএফ!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দফায়-দফায় বৃষ্টি | আর তার জেরেই জলমগ্ন গোটা কলকাতা ও তৎসংলগ্ন এলাকা | আর এই জল জমার জেরেই নিউটাউনের শাপুরজি এলাকায় ঘটে গেল দুর্ঘটনা| জল থইথই রাস্তার পিট বা ম্যানহোলে আটকে গেলেন এক মহিলা | প্রায় আড়াই ঘণ্টা সেই পিটের ভিতরে শরীরের অর্ধেক অংশ আটকে …

Read More »