Breaking News

হিয়ারিং-এর কাজে নজর!ফের বাংলায় আসছে কমিশনের বিশেষ প্রতিনিধি দল

প্রসেনজিৎ ধর, কলকাতা :- এসআইআর এর হিয়ারিংয়ের কাজ খতিয়ে দেখতে দুই সদস্যের প্রতিনিধি দল আসছে রাজ্যে। বিশেষ এই টিমে থাকবেন প্রিন্সিপাল সেক্রেটারি এসবি জোশি ও ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। ২৪ ডিসেম্বর নজরুল মঞ্চে মাইক্রো অবজার্ভারদের নিয়ে যে ট্রেনিংয়ের বন্দোবস্ত করেছে কমিশন, সেখানেই উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনের এই উচ্চপদস্থ আধিকারিকরা, এমনটাই …

Read More »

এসআইআর নিয়ে ২৭ ডিসেম্বর-এ মেগা হিয়ারিং,প্রথমেই কাদের ডাকা হবে? ১০ লক্ষ নোটিস পাঠাল কমিশন!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন পর্ব সমাপ্ত। প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকাও। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই চলছে স্ক্রুটিনি। তথ্য নিয়ে সন্দেহ হলেই ডাক পড়বে শুনানিতে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটার তালিকা সংশোধনের কাজে একটুও ছাড় দিতে চায় না কমিশন। আগামী ২৭ ডিসেম্বর থেকে ভোটারদের শুনানির কাজ …

Read More »

নিম্ন আদালতের সমালোচনা!৭২ ঘণ্টার মধ্যে খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

নিজস্ব সংবাদদাতা :-সল্টলেকের দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে বিপাকে পড়লেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ। তাঁর আগাম জামিন নিয়ে বিধাননগর আদালতের নির্দেশ সোমবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রশান্ত বর্মণকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, খুনের মতো ঘটনায় জামিন বা …

Read More »

‘কমিশন জবাব দাও’! কলকাতায় সিইও দফতরের সামনে বিএলওদের বিক্ষোভে ধুন্ধুমার

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আবার কলকাতায় রাজ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরের সামনে বিক্ষোভ ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যদের। সোমবার বেলা বাড়তেই উত্তেজনা ছড়ায় সিইও অফিসের সামনে। দফায় দফায় উত্তেজনা বাড়ে। বিএলও-দের ব্যারিকেড টপকানোর চেষ্টা, পুলিশে বাধা, ধস্তাধস্তি, কথা কাটাকাটি এবং শেষে ধরপাকড়! সোমবার এমনই নানা ছবি দেখা যায় সিইও দফতরের …

Read More »

ব্যাগের মুখ খুলতেই বেরিয়ে এল শ’য়ে শ’য়ে কচ্ছপ!অভিযান চালিয়ে বড় সাফল্য আরপিএফের

দেবরীনা মণ্ডল সাহা :- গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েছিল আরপিএফ। ট্রেনের মধ্যেই মিলেছিল একাধিক মুখবন্ধ করা ব্যাগ। সেগুলি খুলতেই চমকে ওঠেন আরপিএফ কর্মীরা। ১০-২০টা নয়, ওই ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় ৭৯০টি কচ্ছপ। কচ্ছপ পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে চারজনকে। বন্যপ্রাণ পাচারের বিরুদ্ধে রেলের তরফে দীর্ঘদিন অভিযান চালানো হয়েছে। …

Read More »

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর একাই থাকতেন!হাওড়ার চ্যাটার্জি হাটে বাড়ির দরজা ভেঙে উদ্ধার প্রৌঢ়ের দেহ

প্রসেনজিৎ ধর:- বন্ধ ঘর থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হল। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল হাওড়ায়। শনিবার সকালে চ্যাটার্জিহাটের কাশীনাথ চ্যাটার্জি লেনের একটি বাড়ির ঘর থেকে ওই ব্যক্তির দেহ পাওয়া যায়। মৃত ওই প্রৌঢ়ের নাম জয়ন্ত চৌধুরী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গত এক সপ্তাহ ধরে তাঁকে এলাকায় দেখা …

Read More »

এসআইআর নিয়ে মতুয়া-উদ্বেগে নীরব প্রধানমন্ত্রী!‘টাকার অভাব নেই’, তাহেরপুরে বার্তা মোদীর, উন্নয়ন প্রশ্নে তৃণমূলের পাল্টা

দেবরীনা মণ্ডল সাহা :- বাংলার ‘বিকাশে’র জন্য টাকার অভাব হবে না। বিজেপিকে একবার সুযোগ দিলে দ্রুত গতিতে উন্নয়ন হবে। তাহেরপুরে সভায় অডিওবার্তা প্রধানমন্ত্রীর। পালটা দিয়ে তৃণমূল কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছে।খারাপ আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে তাহেরপুরে নামতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হেলিকপ্টার। নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁকে কলকাতায় ফিরিয়ে …

Read More »

তল্লাশিতে কালো টাকার তথ্য?শতদ্রুর ২২ কোটি টাকা ফ্রিজ করল রাজ্য সরকারের গঠন করা সিট

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- শতদ্রু দত্তকে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিটের। বিধাননগর কমিশনারেটে শতদ্রু দত্তকে এনে সিটের চার আইপিএস জিজ্ঞাসাবাদ করে। ইভেন্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় মেসি দ্য G.O.A.T কনসার্টের মূল উদ্যোক্তাকে৷বড়সড় বিপাকে মেসির ভারত সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। এবার তাঁর বিরাট সম্পত্তি ফ্রিজ করে দিল রাজ্য …

Read More »

কথা রাখলেন মুখ্যমন্ত্রী ! রাজ্যের প্রস্তাবে সিলমোহর রাজ্যপালের, ১০০ দিনের কাজের ‘কর্মশ্রী’ হল ‘মহাত্মা-শ্রী’

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মহাত্মাকে সম্মান দেয়নি বিজেপি সরকার | মনরেগা প্রকল্পের নাম বদল ঘোষণার পরেই মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| রাজ্যের ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম বদলে মহাত্মা গান্ধীর নামে রাখছে তাঁর সরকার, আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী| শনিবার কর্মশ্রী প্রকল্পের নাম বদলে করা হল মহাত্মা-শ্রী |গত ১৮ ডিসেম্বর, …

Read More »

কোচবিহারের মাথাভাঙায় রাজ্য সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২, জখম ২!

প্রসেনজিৎ ধর :- শুক্রবার কোচবিহারের মাথাভাঙ্গায় ভয়াবহ পথ দুর্ঘটনা। মাথাভাঙ্গা-১ ব্লকের অশোকবাড়ি এলাকায় মাথাভাঙ্গা-ময়নাগুড়ি ১৬ নম্বর রাজ্য সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে দু’জনের। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম ফিরদৌস হক। বয়স ১৭ বছর। আমির হোসেন বয়স ১৯ বছর।তাঁরা কোচবিহার-২ ব্লকের বাসিন্দা ছিলেন বলে …

Read More »