Breaking News

কোজাগরী লক্ষ্মীপুজোয় চলবে কম মেট্রো!কোন রুটে চলবে সবটা জানাল মেট্রো

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:- সোমবার কোজাগরী লক্ষ্মীপুজো। ওইদিন তুলনামূলক কম চলবে মেট্রো। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ব্লু লাইন (শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর) আপ ও ডাউন মিলিয়ে ২৩৬টি মেট্রো চলবে। যাত্রীদের দাবি, তার ফলে মেট্রোয় ওইদিন ভিড় বেশি হতে পারে। গ্রিন লাইন (হাওড়া ময়দান-সেক্টর ফাইভ), ইয়েলো লাইন (নোয়াপাড়া থেকে বিমানবন্দর), পার্পল লাইন (মাঝেরহাট …

Read More »

‘বাংলাকে বানভাসী করা যাবে না, ২৬-এর নির্বাচনে বাংলা বিরোধীদের হবে বিসর্জন’,বিজয়ার আড্ডাতেও বিজেপিকে তোপ অভিষেকের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:- ডিভিসির জলছাড়া নিয়ে এ বার সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই টুইটে ক্ষোভ উগরে দিয়েছেন। তার পর এ দিন অভিষেক সরাসরি আক্রমণ করলেন বিজেপি-কে। অভিষেকের অভিযোগ, “দশমী পার হল না, পরিকল্পিত ভাবে ডিভিসিকে দিয়ে বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি করা হল। …

Read More »

দুর্যোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু!দুর্গাপুজোর কার্নিভালের দিন শুভেন্দুদের মিছিল-সমাবেশে অনুমতি কলকাতা হাইকোর্টের

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:- রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের দিন মিছিল ও ডোরিনা ক্রসিংয়ে সমাবেশের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷ শহরে বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১২ জনের মৃত্যুর প্রতিবাদে এই কর্মসূচি নিয়েছে ‘খোলা হাওয়া’ নামে একটি সংগঠন ৷ মিছিলে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।দিন কয়েক আগে ভারী বৃষ্টিতে জমা …

Read More »

না জানিয়ে ৬৫ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি: মুখ্যমন্ত্রী,বানভাসি হওয়ার আশঙ্কা দক্ষিণবঙ্গে!

প্রসেনজিৎ ধর, কলকাতা:- উৎসবের মাঝেও দফায় দফায় জল ছেড়েছে ডিভিসি। প্লাবিত বহু এলাকা। এই আবহে ফের আরও একবার ডিভিসিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।উৎসবের মাঝেও দফায় দফায় জল ছেড়েছে ডিভিসি। তার ফলে ফের একাধিক নদীতে বেড়েছে জল। প্লাবিত বহু এলাকা। এই আবহে ফের আরও একবার ডিভিসিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।ডিভিসি কর্তৃপক্ষের …

Read More »

প্রতিমা বিসর্জন নিয়ে যাওয়ার পথে অঘটন!বিসর্জনের লরির মাথায় উঠে বসেছিলেন, হাইটবারে ধাক্কা লেগে মৃত্যু বেহালার যুবকের

দেবরীনা মণ্ডল সাহা :- দুর্গাপুজো শেষে মর্মান্তিক দুর্ঘটনা। বিসর্জনে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল বেহালার যুবকের, ঘটনা বৃহস্পতিবার রাতের। বেহালা থেকে বিসর্জনের জন্য প্রতিমা নিয়ে বেরিয়েছিলেন পুজো উদ্যোক্তারা। প্রতিমার সঙ্গে ট্রাকেই ছিলেন ওই যুবক। আলিপুর চিড়িয়াখানার কাছে একটি হাইটবারে ধাক্কা লাগে তাঁর। গুরুতর আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে …

Read More »

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চূড়ান্ত চার্জশিট পেশ সিবিআইয়ের!আদালতে ৭০ পাতার নথি জমা

প্রসেনজিৎ ধর, কলকাতা:- প্রাথমিক নিয়োগ মামলায় আরও এক বড় পদক্ষেপ নিল সিবিআই। শুক্রবার দুপুরে কলকাতার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্তকারী সংস্থা জমা দিল চূড়ান্ত চার্জশিট |আদালত সূত্রে খবর, প্রায় ৭০ পাতার এই চার্জশিটে মামলার একাধিক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। সিবিআই সূত্রের দাবি, এটি ওই মামলার চতুর্থ সাপ্লিমেন্টারি তথা চূড়ান্ত …

Read More »

এক মিনিটেই লন্ডভন্ড সন্দেশখালির একাধিক গ্রাম!ভাঙল শতাধিক বাড়ি,বিধায়কের উদ্যোগে দ্রুত ত্রাণ-উদ্ধার

প্রসেনজিৎ ধর, কলকাতা:-এক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সন্দেশখালির একাধিক গ্রাম। বৃহস্পতিবার, বিকেল চারটে নাগাদ পাথরঘাটা এলাকায় টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় দুশো বাড়ি। ঝড় থামলেই আহতদের দেখতে ও এলাকার পরিদর্শনে যান সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো |সন্দেশখালি ১ নম্বর ব্লকের অন্তর্গত আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় দশমীর বিকেলে হঠাৎ টর্নেডো শুরু হয়। আর …

Read More »

দশমীর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা ধূপগুড়িতে! বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত ৩ প্যান্ডেলের সামনেই গাড়ি চাপা পড়ে মৃত্যু তিনজনের

দেবরীনা মণ্ডল সাহা:- দশমীর সন্ধ্যায় ঠাকুর দেখতে গিয়ে মৃত্যু হল তিনজনের, আহত অন্তত ৭। জলপাইগুড়ির ধূপগুড়ির ঘটনা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়া গাড়ি পিষে মেরেছে ওই তিন দর্শনার্থীকে।বৃহস্পতিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থেকে ময়নাগুড়িগামী এশিয়ান হাইওয়ে ৪-এ ২ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায়।খবর পেয়ে …

Read More »

বিজয়া দশমীতে প্রতিমা নিরঞ্জনের ভিড় গঙ্গার ঘাটে, তদারকিতে মেয়র!আকাশপথেও নজরদারি কলকাতা পুলিশের

প্রসেনজিৎ ধর, কলকাতা:- পুজো শেষে এইবার বিজয়ার পালা ৷ বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা নিরঞ্জন শুরু হয়ে গিয়েছে৷ শহরের গঙ্গা তীরবর্তী ঘাটগুলিতে বারোয়ারি থেকে শুরু করে বাড়ির পুজোর প্রতিমা বিসর্জন চলছে ৷ পুলিশের পাশাপাশি তৎপর পুর প্রশাসনও| কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম নিজে প্রতিমা বিসর্জনের তদারকি করেন | সাথে আছেন পুলিশের …

Read More »

‘এক মুঠো ফুল দাও না মাগো…’, দশমীতে প্রকাশ পেল মুখ্যমন্ত্রীর নতুন গান!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে নতুন গান প্রকাশ করেছেন। ‘এক মুঠো ফুল দাও না মাগো…’ শিরোনামের গানটি তিনি নিজে লিখেছেন ও সুর করেছেন। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় গানটি পোস্ট করা হয় এবং এটি গেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়।আজ বিজয়া দশমী। মন খারাপের সুর বাজছে চারিদিকে। মর্ত্যের মায়া …

Read More »