Breaking News

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ চতুর্থ শ্রেণীর কর্মীর বিরুদ্ধে,রাস্তা অবরোধ,অভিযুক্তর শাস্তির দাবিতে তুমুল বিক্ষোভ বনগাঁয়!

দেবরীনা মণ্ডল সাহা:-স্কুল শেষ হওয়ার পর চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল স্কুলের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে | ওই কর্মীর নাম ট্যুরে সাধু | ঘটনার কথা জানাজানি হতেই পড়ুয়াদের অভিভাবক এবং স্থানীয়রা এসে স্কুলে ভাঙচুর চালায় বলেও অভিযোগ | অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় ও …

Read More »

নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দে-কে ফোনে প্রাণনাশের হুমকি!পুলিশের দ্বারস্থ বিধায়ক

নিজস্ব সংবাদদাতা:- প্রাণনাশের হুমকি দিয়ে ফোনে বার্তা পাঠানো হল নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দে-কে। অভিযোগ, বুধবার সকালে বিধায়কের ফোনে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে বার্তা আসে। বিধায়ক লক্ষ করেন, হোয়াট্‌সঅ্যাপের সেই লিখিত বার্তায় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সঙ্গে তাঁকে উদ্দেশ্য করে অশালীন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে। সঙ্গে …

Read More »

উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে মিলবে না বাড়তি পাতা! মিলতে পারে ১০ মিনিট বেশি সময় ভাবনা সংসদের

প্রসেনজিৎ ধর, কলকাতা :-উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার পরীক্ষার (চূড়ান্ত পর্যায়) উত্তরপত্রে পরীক্ষার্থীরা যেখানে লেখা শেষ করবেন, সেখানে পরীক্ষক বা ইনভিজিলেটরের সই বাধ্যতামূলক করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এর পাশাপাশি উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমেস্টারে পরীক্ষার্থীদের বাড়তি কোনও পাতা অর্থাৎ লুজ শিট দেওয়া হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে সংসদ। পরীক্ষার্থীরা সংসদের দেওয়া উত্তরপত্রের …

Read More »

কলকাতায় জোড়া দুর্ঘটনা!রেড রোডে ল্যাম্পপোস্টে ধাক্কা গাড়ির, আহত ৪, অন্যদিকে ইএম বাইপাসে মৃত্যু বাইক আরোহীর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বুধবার সকালে শহর কলকাতায় ফের ভয়ঙ্কর দুর্ঘটনা |রেসকোর্সের কাছে বেপরোয়া বিলাসবহুল গাড়ি, ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে গেল ফেরারি। জানা যায় রেসকোর্সের কাছে একটি গাছে ধাক্কা মেরে উলটে যায় গাড়িটি। গাড়ি চালাচ্ছিলেন ছেলে, সওয়ার ছিলেন বাবা। দুর্ঘটনায় দু’জনেই জখম হয়েছেন। ২ জনেই এসএসকেএমে চিকিৎসাধীন। আহত …

Read More »

হাসপাতালে শিক্ষানবীশ ছাত্রীকে কু-প্রস্তাব, শ্লীলতাহানি! গ্রেফতার অস্থায়ী কর্মী

প্রসেনজিৎ ধর :-ফার্মেসির ট্রেনিং নিতে হাসপাতালে গিয়ে নির্যাতনের শিকার ছাত্রী |ওই ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ হাসপাতালেরই এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর গাইঘাটা থানার গ্রামীণ হাসপাতালে। পুলিশ তদন্তে নেমে হাসপাতালের ওই কর্মীকে গ্রেফতার করেছে। ঘটনা জানাজানি হতে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে।মঙ্গলবার অভিযুক্তকে বনগাঁ মহকুমা আদালতে …

Read More »

অষ্টম বেতন কমিশন নিয়ে সংসদে বড় ঘোষণা করল কেন্দ্র!কবে কার্যকর হবে, কারা পাবেন সুবিধা?

দেবরীনা মণ্ডল সাহা :-লোকসভায় শীতকালীন অধিবেশনে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন নিয়ে সবিস্তারে জানাল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার । কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বেতন-ভাতা পুনর্বিন্যাসের সুপারিশ করবে এই কমিশন। এ ব্যাপারে এক লিখিত প্রশ্নের জবাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী |মঙ্গলবার কেন্দ্রীয় সরকার নিশ্চিত করেছে যে, ৫০ লক্ষেরও বেশি …

Read More »

‘যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা…’,মোদীকে ‘বঙ্কিমদা’ ইস্যুতে নিশানা মমতার!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক জোরালো হয়েছে। বাংলার নবজাগরণের অন্যতম প্রধান কান্ডারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে লোকসভায় দাঁড়িয়ে ‘বঙ্কিমদা’ সম্বোধন করায় ‘বাঙালি বিদ্বেষ’ ইস্যুতে বিজেপিকে তুলোধোনা তৃণমূলের। মোদীর এই মন্তব্যের তীব্র আপত্তি জানানো হয়েছে তৃণমূলের তরফে।সোমবার সংসদে ‘বন্দে মাতরম’ আলোচনায় গানের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে …

Read More »

স্কুল পড়ুয়াদের নিরাপত্তায় কোনও খামতি নয়!পুলকার নিয়ে কঠোর নির্দেশিকা জারি পরিবহণ দফতরের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্য জুড়ে স্কুলপড়ুয়াদের যাতায়াতের জন্য টোটো, ম্যাজিক গাড়ি, ম্যাক্সি ক্যাব থেকে শুরু করে পুরোনো ওমনি ভ্যান—বহু যানই নিয়ম ভেঙে ব্যবহার করা হচ্ছে পুলকার হিসেবে। কোথাও আবার রাস্তায় চলার অনুপযোগী, কাগজপত্রবিহীন ‘কাটাইয়ে যাওয়া’ গাড়িও নামছে রাস্তায়। ক্রমবর্ধমান এই অনিয়মে প্রশ্নের মুখে পড়ছিল শিক্ষার্থীদের নিরাপত্তা। এবার সেই …

Read More »

১০০ দিনের কাজে নতুন শর্ত!’বকেয়া বঞ্চনায় কেন্দ্রের শর্ত অসম্মানজনক’, কাগজ ছিঁড়ে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- একশো দিনের কাজ নিয়ে আবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশের পর এক বছর কেটে গিয়েছে। তার পরে কেন্দ্রের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে একশো দিনের কাজ নিয়ে বেশ কিছু শর্ত চাপানো হয়েছে বলে কোচবিহারের …

Read More »

রেললাইনের ধার থেকে উদ্ধার, খড়গপুর আইআইটির গবেষকের রহস্যমৃত্যু!দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা

দেবরীনা মণ্ডল সাহা :-খড়গপুর আইআইটির গবেষক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। রেললাইনের ট্র্যাক থেকে প্রথম তাঁকে উদ্ধার করা হয়েছিল। পরে হাসপাতালে তাঁকে মৃত্যু হয়। ওই গবেষকের নাম শ্রবণ কুমার, বাড়ি অন্ধ্রপ্রদেশের চিত্তুরে। কীভাবে ওই ঘটনা ঘটল? সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। খুন নাকি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ? সেই প্রশ্ন …

Read More »