Breaking News

বিধানসভার কঙ্কালসার রাস্তা প্রসঙ্গ!মন্ত্রীকে ড্রপ বক্স রাখার পরামর্শ অধ্যক্ষের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের একাধিক জায়গায় রাস্তার বেহাল দশা ৷ এই নিয়ে আলোচনাকে ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা । প্রশ্নোত্তর পর্বে পরপর একাধিক বিধায়ক যখন নিজেদের এলাকার রাস্তার অবস্থার কথা তুলে ধরছেন, তখন দৃশ্যত বিরক্ত ও উষ্মা প্রকাশ করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । তাঁর কটাক্ষ, “বর্ষায় রাস্তার …

Read More »

এসি কামরায় মহিলা চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগ!বাঁকুড়ায় গ্রেফতার অধ্যাপক

দেবরীনা মণ্ডল সাহা :- শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন অধ্যাপক, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায়। ধৃত ব্যক্তির নাম সুমন পাল। তিনি পুরুলিয়ার সিধু কানহো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত বলে খবর। ধৃতকে আজ, মঙ্গলবার বাঁকুড়া আদালতে তোলা হয়। ধৃতকে ১৬ জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।আদালত এবং রেলপুলিশ সূত্রে খবর, গত …

Read More »

‘পাক অধিকৃত কাশ্মীর দখল করার সুযোগ ছিল’, ভারতীয় সেনাকে সম্মান জানিয়েও কেন্দ্রকে খোঁচা মমতার!

নিজস্ব সংবাদদাতা :-পহেলগাম হামলা ও তার পরবর্তী ‘অপারেশন সিঁদুর’-এর ঘটনাক্রম নিয়ে বিধানসভা অধিবেশনে বিজেপিকে চড়া সুরে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, এটাই সুযোগ ছিল পাক অধিকৃত কাশ্মীরকে দখল করে নেওয়ার। তা তো হয়ইনি উল্টে পহেলগাম হামলার অপরাধীদের এখনও ধরা গেল না বলে অভিযোগ তোলেন তিনি।অপারেশন সিঁদুর পর্বে …

Read More »

শহরের ভবঘুরেদের সরিয়ে রাস্তা-ফুটপাথ দখলমুক্ত করার অভিযানে কেএমসি!বিজ্ঞপ্তি জারি পুরসভার কমিশনারের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভবঘুরেদের খোলা জায়গা থেকে উচ্ছেদ এবং পুর্নবাসনের জন্য পদক্ষেপ করল কলকাতা পুরসভা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভবঘুরেদের উচ্ছেদ করে তাদের নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে পুনর্বাসন করা হবে।দীর্ঘদিন ধরে দখল করে থাকা একাধিক রাস্তা ও ফুটপাথ থেকে সেইসব ভবঘুরেদের সরিয়ে দিল কলকাতা পুরনিগম ৷ আর এই কাজে পুর আধিকারিকদের …

Read More »

উল্টোডাঙা থানার অদূরে দুঃসাহসিক ডাকাতি!বৃদ্ধ দম্পতির ঘর থেকে উধাও কোটি টাকার সম্পত্তি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- উল্টোডাঙার এক জনবহুল এলাকায় জানলার গ্রিল কেটে দুঃসাহসিক চুরি| রাতের অন্ধকারে বৃদ্ধ দম্পতির ঘর থেকে নগদ ও গয়না মিলিয়ে প্রায় ১কোটি টাকার অধিক সম্পত্তি নিয়ে উধাও দুষ্কৃতীরা। অভিযোগ পাওয়ামাত্রই তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।ঘটনাস্থল, উল্টোডাঙা স্টেশন লাগোয়া মেন রোডের ধারে …

Read More »

লকারের গয়না ঠিক আছে কিনা দেখতে এসে তাজ্জব চিকিৎসক!খাস কলকাতার ব্যাঙ্কের লকার থেকে উধাও ২০ লাখ টাকার গয়না

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ব্যাঙ্কের লকারে সোনা-গহনা রাখার জন্যই সুরক্ষিত নয়। ব্যাঙ্কের লকারে নিরাপদে সম্পত্তি রেখে যে নিশ্চিন্তে ঘুমাবেন সেই চিন্তাও উড়েছে সাম্প্রতিক এক ঘটনার পর। তাও আবার খোদ কলকাতার ঘটনা। লকারের গয়না ঠিক আছে কিনা দেখতে এসে চক্ষুচড়ক গাছে চিকিৎসকের |লকার থেকেই লোপাট হয়ে গিয়েছে ২০ লাখ টাকার গয়না। …

Read More »

চার মাসের মধ্যেই বদল!ফের বদল আনা হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে,অজয় ঠাকুরের জায়গায় এলেন মুরলীধর শর্মা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- ফের কমিশনার বদল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে। বর্তমান কমিশনার অজয় ঠাকুরের জায়গায় দায়িত্ব নিতে চলেছেন মুরলীধর শর্মা। মুরলীধর এই মুহূর্তে রাজ্য সরকারের স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমির ডিরেক্টর পদে আছেন। অন্যদিকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে অজয় ঠাকুরকে পাঠানো হচ্ছে সিআইডির ডিআইজি পদে। সোমবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে …

Read More »

হোয়াটসঅ্যাপে নোটটা দেখেই নিউটাউনে ছুটে যান পরিবারের লোকজন! ‘আত্মঘাতী’ বিএসএফ জওয়ান,ঘনাচ্ছে রহস্য

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সোমবার সকালে নিউটাউনের ভাড়া বাড়ি থেকে বিএসএফ জওয়ান সূর্যকান্ত দাসের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, সূর্যকান্তর বয়স ৩৮। বাড়ি ওড়িশায়। মাসখানেক আগে নিউটাউন থানা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তিনি। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।জানা গিয়েছে, মৃত …

Read More »

এসএসসি-র নয়া নিয়োগ এখন স্বাভাবিক ছন্দে চলবে!এই মামলায় জরুরি হস্তক্ষেপে ‘না’ কলকাতা হাইকোর্টের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এসএসসির নয়া নিয়োগ প্রক্রিয়ায় এখনই হস্তক্ষেপ করতে রাজি হল না কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের মামলায় সুপ্রিম কোর্ট যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছিল, সেটার পরে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন |কিন্তু সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের …

Read More »

গ্রুপ সি-গ্রুপ ডি’র চাকরিহারাদের ভাতা দেওয়ায় স্থগিতাদেশ রাখলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-এসএসসি নিয়োগ দুর্নীতিতে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের রাজ্য সরকারের ভাতা দেওয়ার সিদ্ধান্তে সাময়িক স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার এই নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি তাঁর মৌখিক নির্দেশে রাজ্যকে জানিয়েছেন, এখনই কোনও ভাতা দেবেন না।সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসি-র প্যানেল বাতিলের জেরে চাকরি …

Read More »