Breaking News

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস, জোর করে গর্ভপাত!গ্রেফতার কলকাতা মেডিক্যাল কলেজের পিজিটি ইন্টার্ন

প্রসেনজিৎ ধর, কলকাতা :-মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং জোর করে গর্ভপাত করানোর অভিযোগে গ্রেফতার করা হল কলকাতা মেডিক্যাল কলেজের এক পড়ুয়াকে। বান্ধবীর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার বান্ধবীর সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। যার ফলে বান্ধবী তিন বার অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। কিন্তু …

Read More »

কুকথা কাণ্ডে পুলিশের সামনে হাজিরা দিলেন অনুব্রত ভাইরাল অডিও কাণ্ডে পুলিশে হাজিরা অনুব্রতর!

প্রসেনজিৎ ধর :- বোলপুর থানার আইসিকে ফোনে হুমকি দেওয়ার ঘটনায় অবশেষে পুলিশের সামনে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার দুপুর ৩টে ৩৫ মিনিটে বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিকের দফতরে পৌঁছন অনুব্রত। এদিন অনুব্রতর হাজিরা ঘিরে বোলপুর থানা চত্বরে পুলিশি নিরাপত্তা ছিল আঁটসাঁটো |প্রায় ২ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসার। আগে …

Read More »

পহেলগাঁও হামলার পর সেনাকে সম্মান!বিধানসভায় বিশেষ প্রস্তাব, থাকতে পারেন মুখ্যমন্ত্রীও

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পাল্টা অপারেশন সিঁদুর | পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে ভারতীয় সেনাবাহিনী | এবার নিজেদের মতো করে সেই বীর সেনাদের সম্মান ও শহিদদের শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিল রাজ্য বিধানসভা | এই বিশেষ আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকতে পারেন| …

Read More »

বার্লিনের প্রাসাদে বিয়ে সারলেন মহুয়া মৈত্র!গাঁটছড়া বাঁধলেন পুরীর প্রাক্তন সাংসদের সঙ্গে

প্রসেনজিৎ ধর :-বিয়ে করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সূত্রের খবর, দিন কয়েক আগে বিদেশে বিয়ে সেরেছেন তিনি। ওড়িশার বিজু জনতা দলের প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রর সঙ্গে জার্মানির বার্লিনে বিয়ে হয়েছে তৃণমূলর সাংসদের।গত ৩ মে জার্মানির বার্লিন প্রাসাদে চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও পুরীর প্রাক্তন বিজেডি সাংসদ …

Read More »

৯ তারিখ দিল্লি সফরে মমতা!রাজ‍্যের বকেয়া আদায় করতে দিল্লিতে মোদী-মমতা সাক্ষাৎ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সংসদের বাদল অধিবেশনের আগে দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিক থাকলে আগামী ৯ জুন ২ দিনের দিল্লি সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। দিল্লি সফরে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ প্রার্থী হতে পারেন বলে সূত্রের খবর। তেমন হলে রাজ্যের বকেয়া নিয়ে ফের একবার কেন্দ্রের কাছে …

Read More »

ইউটিউবার শর্মিষ্ঠা পানোলির অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট!তদন্তে সহযোগিতার নির্দেশ আদালতের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দু’দিন আগেই কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছিল শর্মিষ্ঠা পানোলির জামিনের আর্জি। তবে আজ চতুর্থবর্ষের এই আইনের ছাত্রীর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল কলকাতার উচ্চ আদালত। আদালত তাঁকে জামিন বন্ড এবং নিরাপত্তার জন্য ১০,০০০ টাকা জমা দিতে বলেছে। শিক্ষাগত কারণ ছাড়া তাঁকে বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। …

Read More »

যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংসদের ঘর ভাঙচুর! লন্ডভন্ড চেয়ার-আলমারি, তুমুল উত্তেজনা

প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাতের অন্ধকারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফেটসুর ইউনিয়ন রুমে ভাঙচুর | রুমে একদল দুষ্কৃতী রাতে হামলা চালায়। তবে কে বা কারা এই ভাঙচুর চালাল তা জানা যায়নি। কেনই বা হামলা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন ছাত্রছাত্রীরা।ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংসদের ওই ঘরটির কাছাকাছি কোনও সিসি ক্যামেরা …

Read More »

উত্তরবঙ্গে কংগ্রেসে জোর ধাক্কা!জন বার্লার পর এবার তৃণমূলে যোগদান শংকর মালাকারের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তৃণমূলে যোগদান করলেন দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শংকর মালাকার। বুধবার দুপুরে কলকাতার তৃণমূল ভবনে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও মন্ত্রী অরূপ বিশ্বাস। তৃণমূল যোগদানের পর বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগে সরব হন শংকর মালাকার।মঙ্গলবারই দার্জিলিংয়ের কংগ্রেস নেতা …

Read More »

আরসিবির বিজয় উৎসবে বিশৃঙ্খলা চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে! পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১, আহত বহু

প্রসেনজিৎ ধর :- আইপিএল জয়ের উৎসব বদলে গেল বিষাদে| ট্রফি নিয়ে জয়োৎসবে বেরিয়েছিল আরসিবি | হাজির হয় ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে| আর বাইরে হাজির দর্শকদের ভিড়ে তৈরি বিশৃঙ্খলায় পদপিষ্ট হয়ে মারা গেলেন ১১ সমর্থক| বেসরকারি সূত্রের খবর, মৃতদের মধ্যে ছ’বছরের শিশুকন্যাও রয়েছে। আহত কমপক্ষে ২৫ জন |তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক| …

Read More »

১০ দিন নিখোঁজ থাকার পর আলিপুর বডিগার্ড লাইনে চারতলায় মিলল পুলিশ কর্মীর পচাগলা দেহ!খবর গেল পুরুলিয়ার বাড়িতে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন। ব্যারাক থেকে উদ্ধার হল এক পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ। দেহে ইতিমধ্যেই পচন ধরেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কলকাতার আলিপুর বডিগার্ড লাইন্সের ৪ নম্বর ব্যারাকে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই ব্যক্তি ‘আত্মঘাতী’ হয়েছেন। মৃত ব্যক্তির নাম সুখলাল মুর্মু। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে …

Read More »