Breaking News

মুখ্যমন্ত্রীর পাড়ায় ‘বিক্ষোভ’ দেখানো ৪ জন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীকে জামিন দিল আদালত!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- চাকরিপ্রার্থীদের কালীঘাট অভিযানের জেরে গ্রেফতার। পুলিসের দাবি উড়িয়ে শেষপর্যন্ত ৪ চাকরিপ্রার্থীকে জামিন দিল আলিপুর আদালত। ২ হাজার টাকা বন্ডে শর্তসাপেক্ষে জেল হেফাজতে থাকা ওই ৪ জনের জামিনের আবেদন মঞ্জুর করল আদালত। গত ২২ ডিসেম্বর কালীঘাট অভিযান করে গ্রেফতার হন ওই ৪ জন। শুক্রবার হাজরায় জড়ো …

Read More »

প্রাক বড়দিনেই খাস কলকাতায় ৩২৫ জন গ্রেফতার!ট্রাফিক আইন ভাঙার অভিযোগে মামলাও ৫০০-র কাছাকাছি

প্রসেনজিৎ ধর, কলকাতা :-প্রাক বড়দিনেই ৩২৫ জন গ্রেফতার হয়েছে শহরে। তাও ট্রাফিক আইন ভাঙার জন্য। শুনতে অবাক লাগলেও খাস কলকাতার বুকেই এমন ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, আইন ভাঙার পর যখন পুলিশ ধরছে তখন তাদের উপরও শাসানি দেওয়া হয়েছে বলে অভিযোগ। চূড়ান্ত বেলেল্লাপনা ধরা পড়েছে মধ্য কলকাতায়। ২০২৩ সালের শেষ …

Read More »

শেষ জীবনযুদ্ধ!প্রব্রাজিকা অমলপ্রাণার জীবনাবসান

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রয়াত শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের সম্পাদিকা প্রব্রাজিকা অমলপ্রাণা মাতাজি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। বয়সজনিত কারণে দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা চলছিল। রবিবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রব্রাজিকা অমলপ্রাণা মাতাজি প্রয়াণে ভক্তদের মধ্যে নেমেছে …

Read More »

ডিসেম্বরের শেষেও ডেঙ্গুর দাপট!কলকাতার হাসপাতালে মৃত্যু মালদহের নার্সিং ছাত্রীর

প্রসেনজিৎ ধর,কলকাতা :- ডেঙ্গিতে ফের প্রাণহানি খাস কলকাতায়। বর্ষশেষে করোনার মতোই আবারও উদ্বেগ বাড়াল ডেঙ্গি। এবার মৃত্যু হল এক নার্সিং ছাত্রীর। মৃত ছাত্রীর নাম ফারহানা বেগম। ২১ বছরের তরুণী আলিয়া বিশ্ববিদ্যালয়ে বিএসসি নার্সিং পড়তেন। তৃতীয় বর্ষের এই ছাত্রী আদতে মালদহের বাসিন্দা। পড়াশোনার কারণে পার্ক সার্কাস এলাকায় থাকতেন।মৃত ছাত্রীর সহপাঠীদের সূত্রে …

Read More »

রণক্ষেত্র নিউটাউন!NKDA-র উচ্ছেদ অভিযানে ধুন্ধুমার নিউটাউনে

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ব্যবসায়ীদের দোকান উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্রর চেহরা নিল নিউটাউন। হিডকোর কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ীদের বিরুদ্ধে। ঘটনায় হিডকোর এক কর্মীর মাথা ফেটে গিয়েছে। জখম হয়েছেন দু’পক্ষের আরও কয়েকজন।অস্থায়ী দোকান উচ্ছেদ ঘিরে তীব্র অশান্তি নিউটাউনে | তারুলিয়া ও ঝিলপাড় দুই এলাকায় NKDA-র আধিকারিকরা শনিবার দুপুরে অস্থায়ী …

Read More »

আইনি জট না কাটলে চাকরি দেওয়া সম্ভব নয়, দেখা করতে আসা চাকরিপ্রার্থীদের বললেন কুণাল ঘোষ!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দ্রুত নিয়োগের দাবিতে কুণাল ঘোষের দ্বারস্থ এসএলএসটি কর্মশিক্ষা-শারীরশিক্ষার চাকরিপ্রার্থীরা। শনিবার এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন কুণাল। আর সেখান থেকে আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যকে নিশানা করেন কুণাল। ২৭ লাখে চাকরি প্রার্থীদের মামলা লড়া হচ্ছে বলে দাবি করেন তৃণমূলের মুখপাত্র।তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল …

Read More »

কাঁধের মধ্যে এফোঁড়-ওফোঁড় ঢুকে রয়েছে রড,মিরাক্যল ঘটল মেডিকেলে!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ছাদে কাপড় মেলতে গিয়ে শরীরে ঢুকে গিয়েছিল দেড় ফুটের রড। শেষে কলকাতা মেডিকেলের চিকিৎসকদের তৎপরতায় সুস্থ হলেন প্রৌঢ়া। বুধবার সন্ধ্যায় কলকাতা মেডিকেল কলেজের জরুরি বিভাগে ভর্তি হন হরিপালের বাসিন্দা ৫৭ বছর বয়সী প্রৌঢ়া মালা খাঁড়া। ছাদে কাপড় মেলতে গিয়ে বিমের ভিতর থেকে বেরিয়ে থাকা লোহার রড …

Read More »

হিরণেই আস্থা বঙ্গ বিজেপির!ভোটের আগে নয়া দায়িত্বে অভিনেতা বিধায়ক, আরও বদল রাজ্য বিজেপিতে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্য বিজেপির নতুন ঘোষণা। প্রথমবার সাংগঠনিক দায়িত্ব পেলেন অভিনেতা তথা খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তাঁকে বিজেপির যুব সংগঠন যুব মোর্চার ইনচার্জ করা হয়েছে। যুব মোর্চায় আগে এই ধরনের কোনও পদের কোনও অস্তিত্ব ছিল না। কিন্তু ‘বিশেষ’ প্রয়োজনের কথা মাথায় রেখে অভিনেতা হিরণকে এই …

Read More »

অধ্যক্ষ হিসাবে মানিকের নিয়োগ অবৈধ,বামেদের অস্বস্তি বাড়িয়ে আদালতে মানল রাজ্য!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যোগেশ চন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষপদে মানিক ভট্টাচার্যের নিয়োগ ছিল অবৈধ। বামেদের অস্বস্তি বাড়িয়ে ইউজিসি-র পর আদালতে একথা স্বীকার করে নিল রাজ্য সরকারও। মানিকের নিয়োগ চ্যালেঞ্জ করে দানিশ ফারুকির করা মামলায় শুক্রবার হলফনামা দিয়ে মানিকের নিয়োগ যে অবৈধভাবে হয়েছিল তা স্বীকার করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের …

Read More »

বিজেপি বিধায়কদের বিরুদ্ধে এখনই পদক্ষেপ নয়,জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- জাতীয় সঙ্গীত অবমাননার দ্বিতীয় মামলায় অভিযুক্ত বিজেপি বিধায়কদের বিরুদ্ধে এখনই কোনওরকম পদক্ষেপ নয়। শুক্রবার এ কথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর একক বেঞ্চ। আদালত জানিয়ে দিয়েছে, দ্বিতীয় মামলায় এখনই কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বছর শেষের ছুটির মধ্যে ওই বিজেপি বিধায়কদের ওই মামলায় …

Read More »