Breaking News

editor

অকল্পনীয় দুর্নীতি! প্রাথমিক টেট-এ সিবিআই রিপোর্ট দেখে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে স্টেটাস রিপোর্ট ও ফরেন্সিক রিপোর্ট পেশ করল সিবিআই। বুধবার মুখবন্ধ খামে সেই রিপোর্ট পেশ করেন সিবিআইয়ের আইনজীবী। আর রিপোর্ট দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন, ‘অকল্পনীয় দুর্নীতি, সাধারণ মানুষকে শিহরিত করবে।’কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্ট দেখে বিস্মিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই কোর্টে …

Read More »

গরুপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব আকাশ মাঘারিয়া,জ্ঞানবন্ত সিংকে!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কয়লা পাচারকাণ্ডে বেশ কয়েকজন আইপিএসকে তলব করে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। এবার গরু পাচারকাণ্ডে ইডি-র নজরে রাজ্যের দুই পুলিশ কর্তা। জানা গিয়েছে, গরুপাতার নিয়ে জিজ্ঞাসাবাদ করতে রাজ্যের এডিজি এসটিএফ জ্ঞানবন্ত সিং এবং ডিসি সাউথ আকাশ মাঘারিয়াকে দিল্লি তলব করা হয়েছে। জ্ঞানবন্তকে ২৬ সেপ্টেম্বর এবং আকাশকে …

Read More »

বাম ছাত্রযুব-র ইনসাফ সভায় পুলিশকে হুঁশিয়ারি মহম্মদ সেলিমের!বামেদের সমাবেশে স্তব্ধ মধ্য কলকাতা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মঙ্গলবার ইনসাফ সভা বামেদের। আনিস খান, মৈইদুল মিদ্দা, সুদীপ্ত গুপ্ত, স্বপন কোলে ও সাইফুদ্দিনের বিচার চেয়ে পথে নামলেন সিপিএম-এর ছাত্র-যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই। ছাত্রনেতা আনিস খান ও অন্যান্য বাম ছাত্র নেতাদের মৃত্যুতে ইনসাফ-সহ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত দোষীদের শাস্তির দাবিতে ওই সভা হওয়ার কথা …

Read More »

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে শিলিগুড়িতে মৃত্যু ৩ বছরের শিশুর,পুজোর আগে বাড়ছে আতঙ্ক!

প্রসেনজিৎ ধর :- পুজোর আগে রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু । রাজ্যের অন্য জেলার পাশাপাশি শিলিগুড়িতে হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ফের সেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে | জানা গিয়েছে,বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল শিশুটি। এরপরে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে, ডেঙ্গুতে আক্রান্ত …

Read More »

ভোররাতে ক্যামাক স্ট্রিটের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের ১০ ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে !

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভোররাতে ক্যামাক স্ট্রিটের এক পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড। যে পানশালায় আগুন লেগেছে সেটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বিপরীতেই অবস্থিত। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দমকলের তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। জানা গিয়েছে, পানশালা বন্ধ হয়ে যাওয়ার পরে সেখানে আগুন লাগে। যখন …

Read More »

কুড়মি জনজাতিকে তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে জায়গায় জায়গায় রেল অবরোধ আদিবাসীদের!

দেবরীনা মণ্ডল সাহা :- কুড়মি জনজাতিকে তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি-সহ একাধিক দাবিতে পুরুলিয়ায় রেল ও রাজ্য সড়ক অবরোধ করল এই জনজাতির মানুষজন। মঙ্গলবার বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশায় রেল অবরোধের ডাক দিয়েছে কুড়মি জনজাতির বিভিন্ন সংগঠন। পূর্ব ঘোষিত সেই কর্মসূচি মেনে এদিন পুরুলিয়ায় রেল অবরোধে সামিল হন তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ …

Read More »

পার্থ-অর্পিতার বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ ১০৩ কোটি!এসএসসির দুর্নীতি মামলায় উল্লেখ ইডির চার্জশিটে

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির ৫৮ দিনের মাথায় এসএসসি দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট ইডির । তাতে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের। সূত্রের খবর,চার্জশিটে ‘অপা’র মোট ১০৩ কোটির সম্পত্তির খতিয়ান দিয়েছে ইডি। গত ২৩ জুলাই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে৷ …

Read More »

এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করল সিবিআই!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার। তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের জালে সুবীরেশ ভট্টাচার্য। সব মিলিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৬।উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও হিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন সুবীরেশ। তাঁকে সোমবার গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনও পর্যন্ত …

Read More »

গরু পাচারকাণ্ডে মিলল নয়া তথ্য! এবার সায়গল হোসেনের মা ও স্ত্রীকে তলব ইডির,দিল্লিতে হাজিরার নির্দেশ

প্রসেনজিৎ ধর :- গরু পাচার মামলার তদন্তে আরও তৎপর ইডি। এবার সায়গল হোসেনের মা এবং স্ত্রীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, দিল্লির সদর দফতরে ডেকে পাঠানো হল তাঁদের।গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের ব্যক্তিগত দেহরক্ষী সায়গল হোসেনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। এই পুলিশকর্মীর কয়েক কোটি টাকার সম্পত্তির খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। এই …

Read More »

‘আমি শুধু সই করতাম,তাঁদের উপর ভরসা রেখেছিলাম’ সিবিআই জেরায় বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সিবিআই জেরার মুখে এবার বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায় | সিবিআই জেরায় পার্থ চট্টোপাধ্যায়ের চাঞ্চল্যকর দাবি, ‘ডিপার্টমেন্ট থেকে ফাইল আসত। আমি শুধু সই করতাম। আমার খুব সীমিত ক্ষমতা ছিল। তাঁদের উপর ভরসা রেখেছিলাম।’ আর এখানেই উঠছে প্রশ্ন। ‘তাঁদের’ বলতে কাদের বোঝাতে চেয়েছেন চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়? …

Read More »